নোটিশ বোর্ড
রবীন্দ্রজয়ন্তীর আয়োজনরবীন্দ্রজয়ন্তীতে ফ্যাশন হাউস কে ক্র্যাফট এনেছে বিশেষশাড়ি ও পাঞ্জাবি। এসবের ডিজাইন করা হয়েছেঠাকুর পরিবারের পোশাকের স্টাইল মাথায় রেখে।কবির কিছু বিশেষ কবিতার সঙ্গে সামঞ্জস্য রেখে ফতুয়া তৈরি করা হয়েছে। পোশাকের নতুন দোকানঢাকার ধানমন্ডির রাইফেলস স্কয়ারে যাত্রা শুরু হলো নতুন পোশাকের দোকান রাঙ্গিমার। ২৮ ফেব্রুয়ারি চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী এর উদ্বোধন করেন। এখানে সিল্ক, কাঞ্জিভরম, কাতান ও সুতি শাড়ি পাওয়া যাবে, সঙ্গে সালোয়ার-কামিজও পাবেন।পোশাকে ছাড়ঢাকার গুলশানে হোটেল দি ওয়েস্টিন ঢাকায় ডায়ানা বুটিকে কেনাকাটায় ছাড় চলছে। এখানে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া এসব পোশাক পাওয়া যাবে। এ ছাড়া পোশাক বানিয়ে নেওয়ারও সুবিধা আছে।মা দিবসের আয়োজনমা দিবস উপলক্ষে ফ্যাশন হাউস নিত্য উপহার এনেছে বিশেষ টি শার্ট। এ ছাড়া শাড়ি, সালোয়ার-কামিজ ও ফতুয়াও পাওয়া যাবে।গান নাচের পোশাকযশোরের ফ্যাশন হাউস সুতোয় বোনা রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজন করেছে। রবীন্দ্রনাথের গান, নাচ করার সময় পরার জন্য বিশেষ পোশাক তৈরি করে দেবে তারা। পোশাক ও অনুষঙ্গ আগে থেকেই ফরমায়েশ দিয়ে রাখতে হবে। যোগাযোগ: ০১৬৭৩৮৩৭৩৭৬আলোকচিত্র প্রশিক্ষণঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট ৭ মে থেকে দুই মাসব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। যোগাযোগ ০১৮১৯২৮৫৫৮৪। শার্ট প্রদর্শনীফ্যাশন হাউস অঞ্জনসের আয়োজনে শুরু হয়েছেশার্ট প্রদর্শনী। নরসিংদীর সুতি, মানিকগঞ্জের এন্ডি সুতি এবংখাদি কাপড়ে তৈরি শার্ট প্রদর্শনীতে স্থান পেয়েছে। এসব শার্টে স্ক্রিনপ্রিন্ট, ব্লক প্রিন্টের নকশা করা হয়েছে। প্রদর্শনী চলবে ১৭ মে পর্যন্ত অঞ্জনসের সব শো রুমে। মায়ের জন্য উপহারফ্যাশন হাউস সাদাকালোয় মা দিবস উপলক্ষে থাকছে বিশেষ কিছু ডিজাইনের মগ ও কার্ড। ‘মাগো আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেয়ো না’ এবং ‘আমার একটা পৃথিবীর মতো মা আছে’ এই সব কবিতা দিয়ে তৈরি করা হয়েছে মগ ও কার্ডগুলো। এ ছাড়াও মগ, কার্ড, গয়না, বটুয়া, শাড়িসহ বিভিন্ন দামের উপহারের বাক্স। এ ছাড়া থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ ইত্যাদি।