নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা দিবসের আয়োজন৯ মে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে পারসোনা বিশেষ আয়োজন করেছে। ‘মাকে ভালোবাসি’ শিরোনামে মায়েদের জন্য থাকছে নানা রকম সৌন্দর্যচর্চার প্যাকেজ। পারসোনার সব শাখায় এ সুযোগ থাকবে ৯ থেকে ২৩ মে পর্যন্ত।গ্রীষ্মের ছুটিতে বেড়ানোস্কুল-কলেজে গরমের ছুটি শুরু হয়ে গেছে। পরিবারের সবাইকে নিয়ে বেড়ানোর এটাই উপযুক্ত সময়। দেশের বাইরে ভ্রমণের নানা প্যাকেজে মিরাকুলাস জার্নি দিচ্ছে গ্রীষ্মকালীন ছাড়। ভারত, দুবাই, ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ নানা জায়গায় ভ্রমণের ব্যবস্থা আছে। এ ছাড়া দেওয়া হচ্ছে বিশ্বের নানা দেশে হোটেলে বুকিং দেওয়ার সুবিধা। যোগাযোগ: ০১৭১৩০৪৭০৯০।পাটের তৈরি পোশাকের ফ্যাশন শো২ মে মণিপুরের অডিটরিয়াম হলে হয়ে গেল পাটের সুতা দিয়ে তৈরি পোশাক ও ব্যাগ নিয়ে ফ্যাশন শো। এর পরিকল্পনা ও নকশা করেন ফ্যাশন ডিজাইনার এমদাদ হক। পাট নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন হয় এই অনুষ্ঠানে। ফ্যাশন হাউসের নতুন শাখাঢাকার ধানমন্ডির সাতমসজিদ রোডে চালু হলো ফ্যাশন হাউস চিলেকোঠার নতুন শাখা। নতুন এ শোরুমটির নাম গ্রামীণ চিলেকোঠা। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ও শার্ট পাওয়া যাবে।মডেলদের জন্য কর্মশালাগ্ল্যামার ওয়ার্ল্ডের আয়োজনে চট্টগ্রামে হয়ে গেল মডেলদের নিয়ে কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে হেপাটাইটিস বি-ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক একটি অনুষ্ঠানও ছিল। এরপর ১৫ ও ১৬ মে দিনাজপুরে এবং ১৭ ও ১৮ মে পাবনায় এ রকম কর্মশালা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণের জন্য যোগাযোগ: ০১৯১২০০২৫৪৫। ফ্যাশন ডিজাইন শিখুনঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে শুরু হয়েছে ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ। এ ছাড়া এখানে ইন্টেরিয়র ডিজাইন, কাচ সাজানো ইত্যাদি বিষয়েও প্রশিক্ষণের ব্যবস্থা আছে। যোগাযোগ: ০১৭৩৩৯৬৯৬৪৪।পোশাক প্রদর্শনীপরিবার দিবস উপলক্ষে সব শোরুমে মাসব্যাপী পোশাক প্রদর্শনীর আয়োজন করেছে এম ক্রাফট। থাকছে নানা রঙের শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ইত্যাদি। পোশাকে প্রাধান্য দেওয়া হয়েছে লাল, কমলা, নীল, বেগুনি রঙের। এপ্লিক, কারচুপি, ব্লক ও এমব্রয়ডারির কাজ রয়েছে এসব পোশাকে। ফ্যাশন ডিজাইনারদের প্রতিযোগিতাফ্যাশন হাউজ শৈল্পিক লিমিটেড এর আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ফ্যাশন ডিজাইনারদের প্রতিযোগিতা ’শৈল্পিক ডিজাইনার হান্ট-২০১০’। এ উপলক্ষে ২৮ এপ্রিল চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশে ভাল ফ্যাশন ডিজাইনারদের খুঁজে বের করা এবং তাঁদের কর্মসংস্থানে সাহায্য করার উদ্দ্যেশ্যেই এ প্রতিযোগিতা শুরু হচ্ছে। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফরম পাওয়া যাবে ঢাকার বেইলি রোড এবং চট্টগ্রামে শৈল্পিকের শাখাগুলোতে। নিবন্ধন চলবে ১৫ মে পর্যন্ত। প্রাক বাছাইকৃতদের নিয়ে কর্মশালা এবং ১৫ দিনের হাতে-কলমে প্রশিক্ষণ চলবে। এঁদের মধ্য থেকে বাছাইকৃত ১০ জন ডিজাইনারকে শৈল্পিক ফ্যাশন হাউজে কাজ করার সুযোগ দেওয়া হবে এবং প্রত্যেক অংশগ্রহণকারীকে সনদপত্র দেয়া হবে। যোগাযোগ: ০১৮১৯-১৭৯৬৭১ । উত্তরায় খাবারের দোকানঢাকার উত্তরার সাত নম্বর সেক্টরে চালু হল খাবারের দোকান ফ্রাইডেস ফাস্টফুডের নতুন শাখা। এখানে মুরগীর মাংসের তৈরি মুখরোচক উইংগস, নাগেটস, ফ্রাই, স্যান্ডউইচ ইত্যাদি খাবার পাওয়া যাবে। এছাড়া আইসক্রিম, ফলের রস, কফি এসবও আছে।বিশ্ব পরিবার দিবসের আয়োজন১৫ মে বিশ্ব পরিবার দিবস উপলক্ষে ফ্যাশন হাউস ফড়িং এনেছে নানা পোশাক। পরিবারের সব সদস্যের জন্য আছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ও শিশুদের পোশাক। আরামদায়ক কাপড় ও উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে পোশাকে।