নোটিশ বোর্ড
গরমের ফতুয়াগরমে পরার জন্য আরামদায়ক কাপড়ে তৈরি ফতুয়া এনেছে এবি ফ্যাশন মেকার। হালকা রং ও ঢিলেঢালা কাটের এসব ফতুয়ার বেশির ভাগই সুতি কাপড়ে তৈরি। পাওয়া যাচ্ছে এবি ফ্যাশন মেকারের সব শাখায়।প্রবীণদের নিরাপদ আশ্রয়ঢাকার শ্যামলীতে বয়স্কদের থাকার জন্য গড়ে তোলা হয়েছে বয়স্বী কল্যাণ সমিতি। এখানে আনন্দময় এবং শান্তিপূর্ণ পরিবেশে থাকা-খাওয়া, পরিচর্যার, নিয়মিত চিকিৎসা, বিনোদনের ব্যবস্থাসহ থাকবে আরও বেশ কিছু সুবিধা। বয়স্বী কল্যাণ সমিতির সহসভাপতি জাফর ইকবাল বলেন, ‘প্রবীণদের একটি নিশ্চিত জীবনযাপন দেওয়ার লক্ষ্য নিয়েই আমাদের পথচলা শুরু। সমাজে বয়স্বীদের যথার্থ সম্মান ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যাতে সামাজিক উন্নয়ন করা যায়, সেদিকেও এ প্রতিষ্ঠান খেয়াল রাখবে।’ যোগাযোগ: ০১৭১১৪৩০৫৩০।বনসাই প্রশিক্ষণবাংলাদেশ বনসাই সোসাইটির আয়োজেন ২৮ মে থেকে ঢাকায় শুরু হচ্ছে বনসাই প্রশিক্ষণ কর্মসূচি। নিবন্ধন চলবে ২১ ও ২২ মে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত। যোগাযোগ: ০১৭১১৮২৬৫৩৩।গরমের আরামদায়ক কাপড়ফ্যাশন হাউস নগরদোলা এনেছে গরমে পরবার উপযোগী সেলাই ছাড়া কাপড়। বসুন্ধরা সিটিতে দেশীদশে নগরদোলার শোরুমে পাওয়া যাবে এসব কাপড়। সৌন্দর্যচর্চা প্রশিক্ষণের সনদঢাকার বেঙ্গল শিল্পালয়ে হয়ে গেল পারসোনা ইনস্টিটিউট অব বিউটি অ্যান্ড লাইফস্টাইল-এর সনদপত্র বিতরণের অনুষ্ঠান। মেকাপ, চুলের সাজ, বিয়ের সাজ ইত্যাদি নানা বিষয়ে প্রশিক্ষণ শেষ করা ৮৫ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, রূপবিশেষজ্ঞ জেরিনা আজগর, গীতি বিল্লাহ, পারসোনা ইনস্টিটিউট অব বিউটি অ্যান্ড লাইফস্টাইলের অধ্যক্ষ কানিজ আলমাস খান প্রমুখ।আলোকচিত্র প্রশিক্ষণআলোকচিত্রী চঞ্চল মাহমুদের তত্ত্বাবধানে ঢাকায় ২৮ মে থেকে শুরু হচ্ছে আলোকচিত্র প্রশিক্ষণ। এতে প্রশিক্ষণার্থীদের স্টুডিওতে ছবি তোলার নানা দিক শেখানো হবে। প্রশিক্ষণ শেষে সনদপত্র দেওয়া হবে। যোগাযোগ: ০১৭১১৫২২১২৬।অস্ট্রেলীয় খাবারের উৎসবঢাকার র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের সাবলাইম রেস্টুরেন্টে শুরু হয়েছে অস্ট্রেলীয় খাবারের উৎসব। অস্ট্রেলিয়া থেকে আসা শেফ ড্যামিয়েন ট্যানসিং এ উৎসবে অস্ট্রেলিয়া ও এশিয়ার রন্ধনশৈলীর মিশেলে নানা খাবার তৈরি করছেন। এ উৎসবের জন্য দেশের বাইরে থেকে নানা উপকরণ আনা হয়েছে। উৎসব চলবে ২০ মে পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা ৩০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত।টেলিভিশনের মেলাঢাকার শেরাটন হোটেলে ৩ জুন থেকে শুরু হবে টেলিভিশন সামগ্রী নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী ‘ডিজিটাল টিভি এক্সপো’। ফিফা বিশ্বকাপ সামনে রেখে এ আয়োজন করেছে ইভেন্টপ্রো লিমিটেড। মেলায় বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশন, এলসিডি, এলইডি, প্লাজমা টেলিভিশন, ডিভিডি প্লেয়ার, হোম থিয়েটার, টিভি কার্ডসহ নানা রকম সামগ্রী থাকবে। মেলায় কোন প্রবেশমূল্য রাখা হবে না।