নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরমের পোশাক ফ্যাশন হাউস রঙ এনেছে গরমে পরার উপযোগী আরামদায়ক পোশাক। সুতি কাপড়ে উজ্জ্বল রং ব্যবহার করে তৈরি করা হয়েছে এসব পোশাক। শাড়ি, সালোয়ার-কামিজ, ছেলেদের শার্ট ও গেঞ্জি পাওয়া যাবে এখানে। ছোট্ট প্রাণের স্পন্দনমোটে একচিলতে উঠোন। তার মধ্যেই পাকুড়, বট, অশ্বত্থ, তেঁতুল, কৃষ্ণচূড়াসহ আরও কত কী গাছ! বয়সী আর জটাধারী এখানকার সব গাছই অনেক যত্নে তৈরি একেকটা বনসাই। তাই একচিলতে জায়গাতেই সবগুলোর ঠাঁই হয়ে গেছে। আরহাম-উল-হক-চৌধুরীর ‘ছোট্ট প্রাণের স্পন্দন’ নামের বনসাইয়ের এ প্রদর্শনীটি শুরু হয়েছে ঢাকার বনানীর ২১ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়িতে। আরহাম-উল-হক-চৌধুরী বলেন, ‘প্রথম বনসাইয়ের কাজ শুরু করি বট থেকে। তারপর তেঁতুল, পাকুড় থেকে শুরু করে প্রায় সব ধরনের দেশি গাছের বনসাই বানানো শুরু করি। এবারের প্রদর্শনীতে থাকছে ৪৫টির মতো বনসাই।’ প্রদর্শনী চলবে ২৯ মে পর্যন্ত, সকাল ১০টা থেকে রাত ১০টা।মডেলদের জন্য কর্মশালাঢাকার ধানমন্ডিতে মডেল হতে আগ্রহীদের জন্য নানা প্রশিক্ষণের আয়োজন করেছে বোয়া-বা ফ্যাশন স্টুডিও। ২৮ মে থেকে মডেলিং, ফ্যাশন ডিজাইনিং, মেকআপ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ শুরু হচ্ছে। যোগাযোগ- ০১৭১৭-০৫৫৯৫৩।ঢাকা ফ্যাশন উইকের ওয়েবসাইট ৯ মে চালু হলো ঢাকা ফ্যাশন উইক ২০১০-এর ওয়েবসাইট। এতে থাকবে ঢাকা ফ্যাশন উইক ২০১০-এর নানা খবর। ঢাকা ফ্যাশন উইকের অফিসে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি উদ্বোধন করেন মাইটিভির উপদেষ্টা সেলিম ওমরাও খান। এ দিন উপস্থিত ছিলেন ঢাকা ফ্যাশন উইকের প্রেসিডেন্ট কৌশিকী নাসের এবং প্রতিষ্ঠানের অন্যান্য অংশীদার ও মডেল, যাঁরা ঢাকা ফ্যাশন উইক ২০১০-এ অংশ নেবেন। ঢাকা ফ্যাশন উইক-২০১০ ৪ জুন ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হবে। নতুন বিউটি পারলার২১ মে ঢাকার উত্তরায় মাসকট প্লাজার বিপরীতে চালু হলো নতুন বিউটি পারলার ফোটোনা। এ দিন উপস্থিত ছিলেন মডেল ও উপস্থাপক শারমীন লাকি এবং ফোটোনার ব্যবস্থাপনা পরিচালক যাকিয়া মাহফুজা হাসান। এখানে নানা রকম সাজসহ ত্বক ও চুলের যত্নের ব্যবস্থা আছে। বগুড়ায় পোশাকের দোকানের শাখা২০ মে বগুড়ার জলেশ্বরী তলায় চালু হলো পোশাকের দোকান জেন্টল পার্কের নতুন শাখা। এখানে নানা রকম শার্ট, প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি, বেল্ট, মানিব্যাগ ও অন্যান্য অনুষঙ্গ পাওয়া যায়।নতুন পোশাকফ্যাশন হাউস অ্যান্ডেজ এনেছে ‘যেমন খুশি সাজো’ শিরোনামের পোশাক। মূলত সাদা রঙের ব্যবহারেই এসব পোশাক তৈরি হয়েছে। এ ছাড়া নানা রকম গয়নাও আছে।এই ঋতুর পোশাক ফ্যাশন হাউস কে ক্র্যাফট এনেছে এই ঋতুতে পরার উপযোগী পোশাক। সুতি ও অ্যান্ডি কাপড়ে তৈরি এসব পোশাকে সাদা, গোলাপি, আকাশি, পেস্তা, পিচ, লেবু প্রভৃতি স্নিগ্ধ রং ব্যবহার করা হয়েছে। আছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট, পাঞ্জাবি। ছবি তোলা শিখুনছবি তোলার প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে যোগি মোশন স্টুডিও এবং ঢাকা ফিল্ম স্কুল। কর্মশালা চলবে ১১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত। এ জন্য ৩০ জুনের মধ্যে নিবন্ধন করতে হবে। যোগাযোগ: ০১৭২৩২২২৬১২।কেনাকাটায় ছাড়জুন মাস থেকে ফ্যাশন হাউস বাংলার মেলায় থাকছে বিশেষ ছাড়। নির্দিষ্ট ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, বাচ্চাদের পোশাকে এ ছাড় চলবে। এ ছাড়া গরমে পরার উপযোগী আরামদায়ক পোশাক পাওয়া যাবে এখানে। দেশীয় ফ্যাশন হাউসের সংগঠনদেশি পোশাক তৈরি প্রতিষ্ঠানগুলো একত্র হয়ে তৈরি করেছে একটি সংগঠন। নাম ‘ফ্যাশন উদ্যোগ’। ১০ এপ্রিল ঢাকায় ‘দেশীয় ফ্যাশন শিল্প—বর্তমান সংকট ও উত্তরণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় ফ্যাশন হাউসগুলো এ সিদ্ধান্ত জানায়। সংগঠন পরিচালনার জন্য টাঙ্গাইল শাড়ি কুটিরের মনিরা এমদাদকে আহ্বায়ক করে ১৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ডিসেম্বরের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। ২২ মে রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ফ্যাশন উদ্যোগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।দেশীয় পোশাকশিল্পকে নানাভাবে সমৃদ্ধ করতে এবং এ শিল্পে সরকারের সহযোগিতা আরও বৃদ্ধি করতে এ সংগঠন কাজ করবে বলে জানান এর উদ্যোক্তারা। ফ্যাশন উদ্যোগের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন মুনিরা এমদাদ, সদস্যসচিব আজহারুল হক, সদস্য হিসেবে আছেন রুবি গজনবী, শ্রীমতী সাহা, আশরাফুর রহমান, শাহিদ হোসেন, খালিদ মাহমুদ খান, আলাউদ্দিন, শাহীন আহমেদ, সৌমিক দাশ, এমদাদ হক, শুভাশীষ ভৌমিক, জাবির জলিল, হাসান, বদরুল আলম, কাজী হাসিবুল হাসান, কনক আদিত্য, বাহার রহমান ও মাজহারুল ইসলাম।নানা স্বাদের চাকাজী অ্যান্ড কাজী টি এনেছে নতুন স্বাদের চা। কালো চা, সবুজ চা ও তুলসী—এই তিন রকম স্বাদে বাজারে পাওয়া যাচ্ছে। এগুলো সম্পূর্ণ কীটনাশক ও রাসায়নিকদ্রব্য মুক্ত (অর্গানিক)।রূপচর্চার ভেষজ উপকরণঢাকার ধানমন্ডি তিন নম্বর সড়কে মোমোকা বিউটি পার্লার অ্যান্ড স্পা এনেছে রূপচর্চার জন্য নসানা ভেষজ পণ্য। আছে ক্রিম, ফেসপ্যাক, উপটান, মেহেদি, হেয়ার প্যাক ইত্যাদি।