নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই ঋতুর পোশাকফ্যাশন হাউস বিবিয়ানা এনেছে এই ঋতুতে পরার উপযোগী আরামদায়ক পোশাক। সুতি, ভয়েল, তাঁত, কোটা, হাফ সিল্ক কাপড় ব্যবহার করে তৈরি করা হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, শার্ট, ফতুয়া ও পাঞ্জাবি। উজ্জ্বল নানা রং ব্যবহার করা হয়েছে পোশাকে। এ ছাড়া নানা রকম গয়নাও আছে।সৌন্দর্যচর্চা প্রশিক্ষণঢাকার ধানমন্ডিতে গৃহসুখনে বিশেষ ছাড়ে চলছে সৌন্দর্যচর্চা প্রশিক্ষণ। চুল কাটা, ফেসিয়াল, নানা রকম সাজ শেখানো হয় এখানে। এ ছাড়া পোশাক তৈরি, রান্না ইত্যাদি বিষয়েও প্রশিক্ষণ নেওয়া যাবে। যোগাযোগ: ০১৭২০৬৭৬০৮০।নানা বিষয়ে প্রশিক্ষণঢাকার ধানমন্ডিতে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ইকেবানা, বনসাই ইত্যাদি বিষয় শেখানো হচ্ছে। যোগাযোগ: ০১৭১১১৪০০০০।রকমারি গয়নামাদুলি এনেছে নতুন ডিজাইনের নানা রকম গয়না। পিতল, কাঠ, পুঁতি ইত্যাদির তৈরি মালা, কানের দুল, বালা ও আংটি আছে এখানে। ঢাকার লালমাটিয়ায় সানরাইজ প্লাজা এবং ধানমন্ডির আনাম র‌্যাংগস প্লাজায় মাদুলির শাখায় এসব গয়না পাওয়া যাবে।তরুণীদের পোশাকঢাকার বারিধারায় অনন্যা শপিং কমপ্লেক্সে আউটফিটার বুটিক এনেছে নানা ডিজাইনের স্কার্ট, টপ, ফতুয়া ও সালোয়ার-কামিজ। সুতি কাপড়ে তৈরি এসব পোশাকে কারচুপি ও হাতের কাজ করা হয়েছে। পোশাকে মূল্য ছাড়ফ্যাশন হাউস নগরদোলা দিচ্ছে সব পোশাকের ওপর গ্রীষ্মকালীন বিশেষ ছাড়। এ আয়োজন চলবে ১ থেকে ১১ জুন পর্যন্ত। ছাড় চলবে নগরদোলার ঢাকার ধানমন্ডি ও বনানী শাখায়। সালোয়ার-কামিজ, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, শিশুদের পোশাক পাওয়া যাবে এখানে।প্রিয় দলের টি-শার্টবিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফ্যাশন হাউস স্বপ্নবাজ এনেছে ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্তদের জন্য টি-শার্ট। এসব দলের জার্সির আদলে টি-শার্ট তৈরি করা হয়েছে। টি-শার্টের সঙ্গে বিনা মূল্যে দেওয়া হচ্ছে লিওনেল মেসি ও কাকার পোস্টার। পাওয়া যাচ্ছে ঢাকার শাহবাগে, আজিজ কো-অপারেটিভ মার্কেটে স্বপ্নবাজের শাখায়।আমের হাটঢাকার ধানমন্ডির আবাহনী মাঠ, কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, বনানীর রাজউক মাঠ, উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠ ও মতিঝিল-দিলকুশা এলাকায় ট্রাকে করে বিক্রি করা হচ্ছে রাজশাহীর প্রায় ১৫ প্রজাতির রাসায়নিকমুক্ত গাছপাকা আম। সিন্দুরি, হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ ইত্যাদি জাতের আম পাওয়া যাবে এখানে। রাজশাহী থেকে আমচাষিরা সরাসরি আম এনে বিক্রি করছেন এখানে। আমের হাট চলবে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।ফ্যাশন ডিজাইন প্রতিযোগিতাফ্যাশন হাউস শৈল্পিকের আয়োজনে চট্টগ্রামে শুরু হয়েছে ফ্যাশন ডিজাইনের প্রতিযোগিতা ‘শৈল্পিক ডিজাইনার হান্ট ২০১০।’ ২৫ মে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রথম পর্বের দ্বিতীয় দিনের কর্মশালা। কর্মশালা পরিচালনা করেন ফ্যাশন ডিজাইনার এমদাদ হক, আইভী হাসানসহঅনেকে। এরপর হয় প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় পর্বের পরীক্ষা। এখান থেকে ১২০ জন প্রতিযোগীকে দ্বিতীয় পর্বের জন্য নির্বাচন করা হবে। এভাবে তৃতীয় পর্বে ৬০ জন, চতুর্থ পর্বে ৩০ জন এবং সর্বশেষ পঞ্চম রাউন্ডে সেরা ১০ ডিজাইনার নির্বাচন করা হবে।