নোটিশ বোর্ড
গরমের পোশাকগরমে পরার উপযোগী পাতলা কাপড়ে তৈরি ফতুয়া ও সালোয়ার-কামিজ এনেছে ট্র্যাডিশনস। ফুলেল নকশা ও গাঢ় রঙে তৈরি করা হয়েছে এসব পোশাক। এ ছাড়া এখানে ব্যাগ, স্যান্ডেল, নানা রকম গয়নাও পাওয়া যাবে।বাবা দিবসের আয়োজন বাবা দিবসে বিশেষ পোশাক এনেছে এম ক্র্যাফট। ১০ থেকে ২০ জুন পর্যন্ত এ আয়োজনে বাবাদের জন্য থাকছে বিভিন্ন নকশার পাঞ্জাবি, টি-শার্ট, ফতুয়া। সুতি কাপড়ে ব্লক, এমব্রয়ডারি ও হাতের কাজ করা এসব পোশাক পাওয়া যাবে এম ক্রাফটের সব শোরুমে।পাঁচ দিনে সৌন্দর্যচর্চারূপবিশেষজ্ঞ জেরিনা আজগরের তত্ত্বাবধানে শুরু হচ্ছে সৌন্দর্যচর্চা প্রশিক্ষণ। পাঁচ দিনে মেকআপ করার নানা কৌশল শেখানো হবে। এর সঙ্গে বিনা মূল্যে শেখা যাবে ফেসিয়ালের কৌশল। যোগাযোগ: ০১৯১৩-৩৯০৭৬১। পোশাকের দোকানের নতুন শাখাঢাকার বেইলি রোডে চালু হলো তারা মার্কার নতুন শাখা। এর উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ঢাকা আবাহনী লিমিটেড দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাইফুর রহমান মনি ও মাসুদ খান জনি। এখানে ফতুয়া, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ইত্যাদি পোশাক পাওয়া যাবে।খেলনার নতুন দোকানঢাকার ধানমন্ডির অর্চার্ড পয়েন্ট শপিং কমপ্লেক্সে চালু হলো খেলনার দোকান টয়জোন। ২১ মে হয়ে গেল এর উদ্বোধন। এখানে নানা রকম পুতুল, ব্যাটারিচালিত গাড়ি, মোটরসাইকেল, উড়ন্ত হেলিকপ্টার, সাইকেল ইত্যাদি খেলনা পাওয়া যাবে।ছবির বাস্তবতা নেপাল, বাংলাদেশ ও ভারতে তোলা ৪২টি আলোকচিত্র। তুলে এনেছে বাস্তবতার কঠিন সব গল্প। ক্যামেরা বন্দী হয়েছে সেসব মুহূর্ত। ধ্বংস, কষ্ট আর মানুষের বেঁচে থাকার নানা কথা উঠে এসেছে জি এম বি আকাশ-এর ‘অন্তরভূমি’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনীতে। ঢাকার ধানমন্ডিতে বেঙ্গল গ্যালারিতে ১ জুন এ আলোকচিত্র প্রর্দশনী শুরু হয়। উদ্বোধন করেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস হেরেন। জি এম বি আকাশ জানান, বাংলাদেশে এটি তাঁর তৃতীয় একক প্রদর্শনী। নিজের দেশে প্রদর্শনী করার অনুভূতি অন্য রকম। অন্যরকম আবেগ মিশে থাকে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। আরও ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী। ১০ দিনব্যাপী এ প্রদর্শনী প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।ছবি আঁকা প্রশিক্ষণশিল্পী মাসুমা খানের তত্ত্বাবধানে শুরু হচ্ছে শিশু-কিশোরদের জন্য ছবি আঁকার কর্মশালা। সাত থেকে ১৮ বছর বয়সী যে কেউ এতে অংশ নিতে পারেন। এ জন্য ভর্তি হতে হবে ১১ ও ১৮ জুন সকাল ১০টা থেকে ১২টার মধ্যে ধানমন্ডির সাউথ ব্রিজ স্কুলে। ক্লাস হবে প্রতি শুক্রবার। যোগাযোগ: ০১৭১১৬৭৮৪৮৩।পোশাকের দোকানের শাখা৪ জুন ঢাকার শাহবাগে আজিজ কো-অপারেটিভ মার্কেটে শুরু হলো কাপড়-ই-বাংলার যাত্রা। দুই বছর আগেই ছোট্ট পরিসরে যাত্রা শুরু করা কাপড়-ই-বাংলা এদিন এল আরও বড় পরিসরে। কাপড়-ই-বাংলার কর্ণধার মুরসালিন বিথুন বলেন, ‘আমাদের হারিয়ে যাওয়া দেশি ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই। তাই আমরা তুলা থেকে সুতা তৈরি করে নিজস্ব তাঁতে কাপড় বুনি। হাতে-তৈরি সে কাপড়ের সঙ্গে ক্রেতাদের পরিচয় করিয়ে দিতে চাই।’ খাদি, সুতি কাপড়ে এমব্রয়ডারি, কারচুপি, ব্লক, হাতের কাজের এ পোশাকগুলোতে টিয়া, সাদা, লাল, নীল, সবুজ, ছাই, জলপাই রঙের ছড়াছড়ি। বললেন ডিজাইনার তামান্না আক্তার। কাপড়-ই-বাংলায় পাওয়া যাচ্ছে শিশুদের ফ্রক, ফতুয়া ও পাঞ্জাবি। মেয়েদের জন্য ফতুয়া, কামিজ, ওড়না, গামছা, শাড়ি; ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি আর উত্তরীয়। রান্নার বই পাক্ষিক ম্যাগাজিন অন্যদিন-এ প্রকাশিত রান্নার রেসিপিগুলোর একটি বড় অংশজুড়ে থাকে মাছের নানা পদ। সেখান থেকেই বাছাইকৃত দেশি মাছের রেসিপিগুলো নিয়ে এবং নতুন আরও কয়েকটি রেসিপি যোগ করে প্রকাশিত হলো অন্যপ্রকাশের ১০১টি দেশি মাছ রান্না বইটি। ৩১ মে বিকেল পাঁচটায় ঢাকার সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয় বইটির প্রকাশনা উৎসব। বইটির মোড়ক খোলেন দুই কথাশিল্পী রাবেয়া খাতুন ও ইমদাদুল হক মিলন এবং রেকিট বেনকিজারের ফিন্যান্স ডিরেক্টর ওয়াহেদ আজিজুর রহমান। বইটির প্রকাশক মাজহারুল ইসলাম জানান, এ বইতে অন্তর্ভুক্ত রান্নার মাছগুলো দেশি ও সহজলভ্য। মাছ ও রেসিপি নির্বাচনে যতটা সম্ভব বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে। রুই শিমের বিচি, কাঁচা আমে তিন কাঁটা মাছের চচ্চড়ি, ইলিশ ভিন্দালু এ রকম মজার মজার রান্নার রেসিপি পাবেন এ বইতে। বইটির দাম ৪৫০ টাকা। এদিন পাঁচতারকা হোটেলের রান্না নামে আরেকটি বইয়েরও মোড়ক খোলা হয়।কেনাকাটায় ছাড়ঢাকার কারওয়ান বাজারে কারুপল্লীতে চলছে বিশেষ ছাড়। এখানে দেশি কাপড়ের তৈরি শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি পাওয়া যাবে। পাটের তৈরি নানা পণ্যও আছে।ইন্টারনেটে পাত্র পাত্রীর খোঁজবিয়ের জন্য পাত্র বা পাত্রী খোঁজাটাকে সহজ করে দিতে বাংলাদেশে যাত্রা শুরু করল একটি ইন্টারনেটভিত্তিক ম্যাচমেকার ওয়েবসাইট। ৩ জুন রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সেনসিবল ম্যাচ নামের এ প্রতিষ্ঠানের ওয়েবসাইটের উদ্বোধন হয়ে গেল। অনুষ্ঠানের প্রধান অতিথিসমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘পৃথিবীর প্রায় সব দেশে এধরনের প্রতিষ্ঠান থাকলেও বাংলাদেশে ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর প্রয়োজনীয়তা বেড়ে গেছে।’ অনুষ্ঠানের আরেক অতিথি নাট্যব্যক্তিত্ব ম হামিদ বলেন, আশা করছি, ওয়েবসাইটটি জনপ্রিয় হয়ে উঠবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী ফাল্গুনী হামিদ, নাট্যে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনয়শিল্পী তিশা, শিমুল, মডেল নিরব, সারিকাসহ অনেকে। www.sensiblematch.com নামের এই ওয়েবসাইটটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কম্পিউটার প্রকৌশলী মশিউল হক। সেনসিবল ম্যাচ সেন্টারের বাংলাদেশ কার্যালয় গুলশান-১-এর নিকেতনে তিন নম্বর সড়কে অবস্থিত। সবজি চাষের বইশাকসবজি চাষের কৌশলে বা প্রযুক্তিতে এখন অনেক পরিবর্তন এসেছে। এ সম্পর্কে তাই জানা প্রয়োজন। এ জন্য কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায়ের লেখা বারো মাস সবজি চাষ বইটি সাহায্য করতে পারে। বইটিতে প্রতিমাসে কী কী সবজি কোথায় লাগানো যাবে, তার বর্ণনা আছে। রয়েছে শাকসবজি রোজ কেন খাব, কোন বয়সে কতটুকু সবজি খাওয়া দরকার ইত্যাদি তথ্যও। বিশদভাবে দেওয়া আছে প্রধান ২০টি শাকসবজির চাষপদ্ধতি। এ ছাড়া বইটিতে শাকসবজির রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা নিয়েও আছে দুটি অধ্যায়। বইটি প্রকাশ করেছে কৃষি কাগজ। দাম ১৫০ টাকা। পাওয়া যাচ্ছে ঢাকার শেরেবাংলা নগরে বৃক্ষমেলার বিভিন্ন স্টলে। এ ছাড়া পাওয়া যাচ্ছে কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা; কৃষিবিদ উপকরণ নার্সারি, কৃষিবিদ ইনস্টিটিউট চত্বর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা; এগ্রিটেক, কৃষিবিদ ইনস্টিটিউট চত্বর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-এ স্থানগুলোয়। সহজে ফালুদা তৈরিফ্রেন্ডস্ ফুড নিয়ে এল ফ্রেন্ডস ইন্সস্ট্যান্ট ফালুদা। এ থেকে মাত্র ১৫ মিনিটে মজাদার ফালুদা তৈরি করা যাবে। ঢাকার বিভিন্ন বিপণিবিতানে এটি পাওয়া যাচ্ছে।সুগন্ধীর নতুন দোকান৫ জুন ঢাকার ধানমন্ডির প্লাজা এ আর-এ চালু হলো পারফিউম ওয়ার্ল্ডের নতুন শাখা। উদ্বোধনী উপলক্ষে নতুন একটি পারফিউম আনার ঘোষণা দেওয়া হয়। আজারো ব্র্যান্ডের দুই ধরনের সুগন্ধী এখন থেকে এখানে পাওয়া যাবে। পুরান ঢাকার অগ্নিকান্ডে নিহতদের উদ্দেশ্যে সেদিন পালন হচ্ছিল শোক দিবস। অনুষ্ঠানটির উপস্থাপক শারমীন লাকি বলেন, ‘আগে থেকেই ঠিক করা ছিল বলে উদ্বোধনের তারিখটি পেছানো যায়নি। পুরান ঢাকায় নিহতদের স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করব আমরা’। পাশাপাশি নিহত ব্যক্তিদের উদ্দেশ্যে মিলাদের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সিইও খন্দকার নজরুল ইসলাম জানান, ফরাসি পারফিউম ব্র্যান্ড আজারো শহরের পুরুষদের কথা ভেবেই আনা হয়েছে। এ পারফিউম দুটি ৩৫ থেকে ৪৫ বছরের যেকোনো পুরুষের পছন্দ হবে বলে তিনি জানান। গুচি, বস, হুগো বস, ডলসি গাবানা, কার্টিয়ার, ল্যাকস্টি, ডানহিল, ভার্সাস, বার্বারি, আজারোসহ ২৫ ধরনের সুগন্ধী আছে এখানে। উদ্বোধনী অনুষ্ঠানে রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিল, ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমীন টিংকু ও অনুষ্ঠান উপস্থাপক মুনমুন উপস্থিত ছিলেন।