নোটিশ বোর্ড
এই ঋতুর পোশাকফ্যাশন হাউস অঞ্জনস এনেছে এই ঋতুতে পরার উপযোগী নানা রকম পোশাক। সুতি, লিনেন, অ্যান্ডি সুতি, হাফসিল্ক ইত্যাদি কাপড় দিয়ে তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, শিশুদের পোশাক। পোশাকে নীল, লেবু, সাদা, ছাই, গোলাপি ইত্যাদি রং ব্যবহার করা হয়েছে।উত্তরায় সুগন্ধির দোকানব্যস্ত মহানগরের কোলাহল পাশ কাটিয়ে উত্তরার ৮ নম্বর সেক্টরের পলওয়েল করোনেশনের ২৯ নম্বর দোকানে ১২ জুন উদ্বোধন করা হয় ‘পারফিউম ওয়ার্ল্ড’-এর চতুর্থ শাখা। নাট্যব্যক্তিত্ব আলী যাকের ও সারা যাকের দম্পতিকে সঙ্গে নিয়ে পারফিউম ওয়ার্ডের উদ্বোধন করেন মডেল ও উপস্থাপিকা শারমিন লাকি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও খন্দকার নজরুল ইসলাম, চেয়ারম্যান ফরিদুল হাসান চৌধুরী, ডিরেক্টর রেশাদ হোসেন খানসহ অনেকে। এখানে নানা ব্র্যান্ডের সুগন্ধি পাওয়া যাবে।নানা বিষয়ে প্রশিক্ষণঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। মৃৎশিল্প, ভাস্কর্য, টেরাকোটা, কাচ সাজানো ইত্যাদি বিষয় শেখা যাবে। যে কেউ এসব কোর্সে অংশ নিতে পারেন। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।কেনাকাটায় ছাড়ফ্যাশন হাউস নিপুণ দিচ্ছে বিশেষ মূল্যছাড়। নিপুণের সব শোরুমে এ ছাড় চলছে। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, শিশুদের পোশাক পাওয়া যাবে।শাড়ি কেনায় ছাড়দেশি শাড়ির প্রতিষ্ঠান ময়ূরীর প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি হলো এ বছর। এ উপলক্ষে আজ থেকে ৩০ জুন পর্যন্ত এখানে চলবে বিশেষ মূল্যছাড়। ঢাকার সানরাইজ প্লাজায় ময়ূরীর শোরুমে এ সুযোগ পাওয়া যাবে।ছবি আঁকার প্রতিযোগিতাশিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট স্কুল, টঙ্গী আয়োজন করেছে ছবি আঁকার প্রতিযোগিতা। ৩ থেকে ১৬ বছর বয়সী যে কেউ এতে অংশ নিতে পারবে। যেকোনো বিষয় ও মাধ্যমে সর্বোচ্চ তিনটি ছবি পাঠানো যাবে। কাগজের মাপ সর্বোচ্চ ১১ ইঞ্চি x ১৬ ইঞ্চি। ছবির অপর পৃষ্ঠায় প্রতিযোগীর নাম, বাবার নাম, জন্মতারিখ, ঠিকানা, ফোন নম্বর, স্কুল বা সংগঠনের নাম লিখে পাঠাতে হবে। প্রতিযোগিতায় সেরা ১০ জনকে পুরস্কৃত করা হবে এবং বাছাই করা ছবি নিয়ে জাতীয় জাদুঘরে এক প্রদর্শনীর আয়োজন করা হবে। ৩০ জুনের মধ্যে ছবি জমা দিতে হবে গ্রিনল্যান্ড রেসিডেনসিয়াল হাইস্কুল, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা এই ঠিকানায়।লড়াইটা রান্নারশুরু হচ্ছে ‘মনিটর মালয়েশিয়ান পামঅয়েল শেফ অব দি ইয়ার-২০১০’ সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা। ১২ জুন ঢাকার সোনারগাঁও হোটেলের সুরমা হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ভ্রমণবিষয়ক ইংরেজি পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। তিনি জানান, ষষ্ঠবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতা এবারই প্রথম দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা—এ চারটি অঞ্চলে প্রাথমিকভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তারপর ঢাকা অঞ্চলের প্রথম চারজন ও প্রতিটি অঞ্চলের সেরা দুইজন করে মোট ১০ জনের মধ্যে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এখানে এক বা একাধিক রেসিপি পাঠাতে পারেন। রেসিপির বিষয় হবে ঐতিহ্যবাহী বাংলাদেশি মূল খাবার। সব রেসিপি ২০ জুন ২০১০-এর মধ্যে এই ঠিকানায় পৌঁছাতে হবে—দ্য বাংলাদেশ মনিটর, সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা।সৌন্দর্যচর্চার প্যাকেজহেয়ারোবিক্স ব্রাইডাল দিচ্ছে সৌন্দর্যচর্চার বিশেষ প্যাকেজ। এক হাজার ৩০০ টাকায় ফেশিয়াল, চুলের যত্ন, পেডিকিওর, ম্যানিকিওর, ভ্রু প্লাক করার সুবিধা পাওয়া যাবে। এই প্যাকেজ পাওয়া যাবে ৩০ জুলাই পর্যন্ত ঢাকার ধানমন্ডি ২৮ নম্বর সড়কে হেয়ারোবিক্সের শাখায়।রাসায়নিকমুক্ত আমের মেলাকামাল অ্যাগ্রো ফার্মের উদ্যোগে ঢাকার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে এবং গুলশান-১ নম্বর ডিসিসি মার্কেটের গাড়ি পার্কিংয়ের মাঠে চলছে রাসায়নিকমুক্ত আমের মেলা। ৫ জুন মেলার উদ্বোধন করেন কবি আসাদ রহমান। এখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকার গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, ফজলি প্রভৃতি প্রজাতির আম পাওয়া যাচ্ছে। দেশের যেকোনো স্থান থেকে ফরমায়েশ দিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। মেলা চলবে ৫ আগস্ট পর্যন্ত।আলোকচিত্র শিখুনঢাকার এলিফেন্ট রোডে অ্যাকাডেমি অব ভিজুয়াল আর্টসের উদ্যোগে শুরু হচ্ছে দেড় মাস মেয়াদি আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালা। ভর্তির যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। যোগাযোগ: ০১৫৫২৩১১৭৫৯।বর্ষপূর্তিতে ছাড়প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার কুইনি ফ্যাশন হাউসে কেনাকাটায় চলছে বিশেষ ছাড়। এখানে নানারকম শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, পাঞ্জাবি পাওয়া যাবে। ঢাকার বসুন্ধরা সিটি এবং রাজারবাগে কুইনির দুটো শাখায় এ ছাড় চলছে। সৌন্দর্যচর্চায় ছাড়ঢাকার উত্তরায় গাউসুল আজম এভিনিউয়ে পারফেক্ট বিউটি পারলারে চলছে ছাড়। ফেসিয়ালসহ ত্বক ও চুলের নানা যত্নে পাওয়া যাবে এ ছাড়।