নোটিশ বোর্ড
এই ঋতুর আয়োজনফ্যাশন হাউস রং বর্ষা ঋতুতে এনেছে নানা নতুন পণ্য। পোশাকে কদমফুল, ছাতা ও বৃষ্টির বিভিন্ন মোটিফের কাজ প্রাধান্য পেয়েছে। নীল রং ছাড়াও সবুজ, হালকা কমলা, ছাই, কালো, লেবু ও নানা হালকা রং ব্যবহার করা হয়েছে। আছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, ছেলেমেয়েদের কুর্তা, টি-শার্ট, ছাতা এবং বিভিন্ন শিল্পীর বর্ষার গানের সিডি।বর্ষার আয়োজনবর্ষা ঋতুতে ফ্যাশন হাউস কে-ক্র্যাফট এনেছে শাড়ি, সালোয়ার-কামিজ, মেয়েদের ফতুয়া, টপস, স্কার্ট, ছেলেদের ফতুয়া, শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট ও শিশুদের পোশাক। এসব পোশাকে সাদা, সবুজ, ছাই, কালো, নীল, ও লেবু রং ব্যবহার হয়েছে। ব্লক, স্ক্রিন প্রিন্ট, টাই অ্যান্ড ডাই, এমব্রয়ডারি ও হাতের কাজ আছে এসব পোশাকে।মৃৎশিল্প প্রদর্শনীআলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারি জুম ও ক্যাফে লা ভিরান্ডা সেজেছে ভিন্ন সাজে। দেয়ালজুড়ে ফ্রেমবন্দী মৃৎশিল্পগুলো ইতিহাস। কেউ যেন ধারণ করেছে। এ রকম শিল্পকর্ম নিয়ে শিল্পী রনি হাবিবের প্রথম একক মৃৎশিল্প প্রদর্শনী ‘ক্লে ম্যান’-এর উদ্বোধন হয় ১১ জুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প বিভাগের চেয়ারম্যান রবিউল ইসলাম এ প্রদর্শনীর উদ্বোধন করেন। ‘গ্রামীণ মোটিফে, ঐতিহ্যকে ধারণা করে মৃৎশিল্প নিয়ে কাজ করতে চাই। এর মাধ্যমে অব্যক্ত নানা অভিব্যক্তি প্রকাশ করা যায়।’ জানান শিল্পী রনি হাবিব। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প-সমালোচক মঈনুদ্দীন খালেদ। প্রদর্শনীটি ২৬ জুন পর্যন্ত বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। তবে শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।কর্মসংস্থানের কোর্সঢাকার ধানমন্ডিতে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের আয়োজনে শুরু হয়েছে কর্মসংস্থানের জন্য নানা বিষয়ে প্রশিক্ষণ। এখানে ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, বনসাই তৈরি, ইকেবানা ইত্যাদি শেখা যাবে। যোগাযোগ: ০১৭১১১৪০০০০আসবাব কেনায় ছাড়আকতার ফার্নিচারস দিচ্ছে আসবাব কেনায় বিশেষ ছাড়। তাদের সবগুলো শাখায় নানা আসবাব কেনায় ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় চলবে। জুন মাসজুড়ে পাওয়া যাবে এ সুবিধা।কেনাকাটায় ছাড়ফ্যাশন হাউস আড়ং-এ চামড়ার তৈরি ব্যাগ কেনায় দেওয়া হচ্ছে ৩০ শতাংশ ছাড়। ‘টিনএজ কার্গো ব্যাগ’, ’আই-লেট লেডিজ ব্যাগ’, ’মুনশেইপড হ্যান্ডব্যাগ’, ’থ্রি-উইভিং ব্যাগ’ নামের বিভিন্ন আকৃতির এসব ব্যাগে আছে একাধিক পকেট, বাকল, আর বাহারি বুনন। এই ছাড় চলবে ব্যাগের মজুদ থাকা পর্যন্ত।নতুন ফ্যাশন হাউস৭ জুন ঢাকার ধানমন্ডির অর্চাড পয়েন্টে চালু হলো নতুন ফ্যাশন হাউস রম্য। এর উদ্বোধন করেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিপা ফারুক এবং ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। এখানে তাঁত, খাদি ও সিল্কের কাপড়ের তৈরি ফতুয়া, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ এবং শাড়ি পাওয়া যাবে। ফ্যাশন হাউসের শাখা১৮ জুন ঢাকার ধানমন্ডির মেট্রো শপিং মলে চালু হলো ফ্যাশন হাউস ক্যানভাসের নতুন শাখা। এদিন এসেছিলেন অভিনয়শিল্পী ও নির্মাতা আফসানা মিমি। এ উপলক্ষে এখন ক্যানভাসের পণ্য কিনলেই পাওয়া যাবে বিশেষ মূল্যছাড়ের সুবিধা।সৌন্দর্যচর্চায় ছাড়ফারজানা শাকিলস মেকওভার স্যালন লিমিটেড-এ ২৮ জুন সব সদস্যের জন্য থাকছে বিশেষ ছাড়। সব পুরোনো সদস্যের জন্য সব ধরনের সেবায় ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা আছে এবং ২৮ জুন যাঁরা নতুন সদস্য হবেন, তাঁদের প্রত্যেককে দেওয়া হবে ৩০ শতাংশ ছাড়। ধানমন্ডি ও গুলশান দুটি শাখাতেই এ ছাড় চলবে।