নোটিশ বোর্ড
বিয়ের সাজফারজানা শাকিলস মেকওভার স্যালন এনেছে বিয়ের সাজের নানা প্যাকেজ। এসব প্যাকেজ পাওয়া যাবে ৭ আগস্ট পর্যন্ত। বউসাজ ও আত্মীয়-স্বজনদের সাজের জন্য নানা সুবিধা থাকছে এতে। এ ছাড়া বিয়ের দিনটির প্রস্তুতির জন্য নানা পরামর্শও দেওয়া হয়। যোগাযোগ: ৮৮১২২১৫।ছবি আঁকার কর্মশালাশিল্পী মাসুমা খানের তত্ত্বাবধানে ঢাকার ধানমন্ডিতে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ছবি আঁকার কর্মশালা। সাত থেকে ১৮ বছর বয়সী যে কেউ এতে অংশ নিতে পারবে। এ জন্য ভর্তি হতে হবে ২ জুলাই সকাল ১০টা থেকে ১২টার মধ্যে ধানমন্ডির সাউথ ব্রিজ স্কুলে। কর্মশালা শুরু হবে ৯ জুলাই থেকে। যোগাযোগ: ০১৭১১৬৭৮৪৮৩।টি-শার্টের মেলাচারদিকে গ্রাফিকসের খেলা। কখনো বা সেটা পাশ্চাত্যের রূপে। কখনো সেটা বাঙালিয়ানার রূপে। বৈশাখের আনন্দ, একুশের গাম্ভীর্য, চট্টগ্রামের পাহাড়ি সৌন্দর্য, লেওনার্দো দা ভিঞ্চি—হরেক রঙে সাজানো হয়েছে টি-শার্টগুলোকে। আন্তর্জাতিক টি-শার্ট দিবস উপলক্ষে ২০ জুন এ টি-শার্ট মেলার উদ্বোধন করা হয় ঢাকার ধানমন্ডিতে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে। দুই দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজক ছিল ডিজিটাল ক্যানভাস। ‘বছরে ২১ জুন সবচেয়ে বড় দিন। ইউরোপ ও আমেরিকায় তারা এ দিনটিকে গ্রীষ্মের প্রথম দিন হিসেবেই ধরে। সেদিন সেসব জায়গায় টি-শার্ট ডে পালন করা হয়। আন্তর্জাতিক টি-শার্ট ডেকে কেন্দ্র করেই এ প্রদর্শনী। ২০০৮ সালে আন্তর্জাতিক টি-শার্ট ডে প্রথম উদ্যাপন করা হয় যুক্তরাষ্ট্রের বস্টনে। এরপর জার্মানির বার্লিন। এবার আমি করলাম বাংলাদেশে। আমার ডিজাইনগুলোকে এদিনের মধ্য দিয়েই টি-শার্টে উপস্থাপন করলাম।’ বললেন ডিজিটাল ক্যানভাসের স্বত্বাধিকারী এবং অলংকারক রেজাউল হক খান। ১০০টি নকশায় সাজানো হয়েছিল টি-শার্টগুলোকে। একটি নকশার একটি টি-শার্ট ছিল। পুরো ডিজাইনটি করা হয়েছিল গ্রাফিকসের মাধ্যমে।বর্ষার পোশাকবর্ষায় সলো এনেছে নতুন ডিজাইনের টি-শার্ট ও ফতুয়া। এসব পোশাকে স্ক্রিনপ্রিন্টের মাধ্যমে নকশা করা হয়েছে। পাওয়া যাবে আজিজ সুপার মার্কেটে সলোর শোরুমে।নতুন আইসক্রিমবিশ্বকাপ উপলক্ষে ‘ইগলু’ আইসক্রিমের প্রস্তুতকারক আবদুল মোনেম লিমিটেড বাজারে নিয়ে এসেছে আইসক্রিম-গোল। ভ্যানিলা এবং চকলেটের স্বাদে ২৩ জুন থেকে দেশের সব জায়গায় পাওয়া যাচ্ছে এই আইসক্রিম। দাম ১৫ টাকা। ২৩ জুন ‘ ইগলু গোল’ আইসক্রিমের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়। সঙ্গে আরও উপস্থিত ছিলেন হেড অব সেলস এম এ বায়েস এবং ইগলু আইসক্রিমের ব্র্যান্ড ম্যানেজার মি. আকরাম হোসেন।শিশুদের জন্য প্রশিক্ষণঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে শিশুদের জন্য ছবি আঁকা ও মৃৎশিল্প কর্মশালার আয়োজন করা হয়েছে। স্কুল পর্যায়ের যেকোনো শিশু এতে অংশ নিতে পারে। ভর্তি চলবে আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল পাঁচটা ৩০ মিনিট পর্যন্ত। কর্মশালা হবে প্রতি শুক্র ও শনিবার বিকেলে। যোগযোগ: ০১৭৩৩৯৬৯৬৪৪।বর্ষপূর্তিতে ছাড়২৩ জুন হয়ে গেল ছেলেদের সৌন্দর্যচর্চাকেন্দ্র বয়েজ অপশনের সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠান। এদিন উপস্থিত ছিলেন মডেল ও অভিনেতা নিরব। বর্ষপূর্তি উপলক্ষে এখানে চুল কাটা, চুলে রং করা, ত্বকচর্চা, পেডিকিওর, ম্যানিকিওর ইত্যাদি সেবায় বিশেষ ছাড় চলছে। বয়েজ অপশনের মিরপুর ১০ নম্বর ও পল্লবীর শাখায় এ ছাড় চলছে।যন্ত্রে বিশ্বকাপের নকশাজিমাস্কের আয়োজনে চলছে যন্ত্রে বিশ্বকাপের নকশা করার সুবিধা। মোবাইল ফোন, ল্যাপটপ, ক্যামেরা ইত্যাদি যন্ত্রে আপনি করিয়ে নিতে পারেন প্রিয় দলের জার্সি বা পতাকার আদলে নানা নকশা। ঢাকার বসুন্ধরা সিটি, রাইফেলস স্কয়ার, বনানীর আওয়াল সেন্টার ও চট্টগ্রামের লালখান বাজারে শাহপুরী টাওয়ারে এ সুবিধা পাওয়া যাবে।খোঁজখবরভারতের অ্যাডহেসিভ ফেভিকল এখন উৎপাদন করা হচ্ছে বাংলাদেশে। ২৪ জুন এক সংবাদ সম্মেলনে ফেভিকলের প্রস্তুত ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ২৫ জুন ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয় প্রতিষ্ঠানটির ডিলারদের নিয়ে এক সম্মেলন। এদিন প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক শ্রী মানব ঘোষ।পোশাক কেনায় ছাড়ফ্যাশন হাউস নিখুঁত ক্র্যাফটে কেনাকাটায় চলছে ছাড়। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ও শিশুদের পোশাক পাওয়া যাবে। নিখুঁত ক্র্যাফটের মিরপুর, রামপুরা ও ধানমন্ডির শোরুমে এ ছাড় চলবে ২০ জুলাই পর্যন্ত।