নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রঙের বিশ্বকাপ আয়োজনফ্যাশন হাউস ‘রঙ’। ফুটবলপ্রেমী ক্রেতাদের জন্য রঙ এনেছে বিশেষ টি-শার্ট। বিশ্বকাপের লোগো, মাসকট জাকুমি এবং বিভিন্ন দলের জার্সি ও পতাকার হরেক রং দিয়ে টি-শার্টে স্ক্রিন প্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ফুটবল বিশ্বকাপের বিষয়বস্তু। ছোট-বড় সবার জন্য বেছে নেওয়া হয়েছে সুতি কাপড়কে।এসেছে ছেলেদের কুর্তাতাঁতের কাপড় ও সুতি কাপড় দিয়ে তৈরি কুর্তা এনেছে উত্তরাঙ্গন। এর মধ্যে রয়েছে ফতুয়া, পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, শর্ট শার্ট, থ্রিপিস ও শাড়ি।বর্ষার টি-শার্ট প্রদর্শনীঢাকার আজিজ সুপার মার্কেটের ‘বরণ’ বর্ষায় আসা টি-শার্ট ও পোলো শার্ট নিয়ে আয়োজন করেছে ‘বর্ষাবরণ’ নামে এক টি-শার্ট প্রদর্শনীর। এই প্রদর্শনী চলবে জুলাই মাসজুড়ে। এতে রয়েছে কুমিল্লা ও নরসিংদীর বাছাইকৃত খাদি ও সুতি কাপড়ের ফতুয়া, খাটো পাঞ্জাবি ও পাঞ্জাবি।এ বর্ষায় পোলো শার্টবর্ষায় ফ্যাশন হাউস বার্ডস আই ছেলেদের জন্য টি-শার্ট, পোলো শার্ট ও ফতুয়া এবং মেয়েদের জন্য এনেছে টপস, ফতুয়া ও শিশুদের ফতুয়া, পাঞ্জাবি ও টি-শার্ট।পোশাকের দোকানের নতুন শাখাফ্যাশন হাউস এড্রয়েটের অষ্টম শাখা চালু হয়েছে ঢাকার বেইলি রোডে।গত ২৮ জুন বেইলি ফিরেস্তার তৃতীয় তলায় এড্রয়েটের অষ্টম শোরুমটির ফিতা কেটে উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ কামরুলসহ এড্রয়েটের শুভাকাঙ্ক্ষীরা। উদ্বোধনী ছাড় হিসেবে ১২ জুলাই পর্যন্ত এড্রয়েটের বেইলি রোড শাখায় পোশাকে ১০ শতাংশ ছাড় চলবে।পেপসোডেন্টের বিজ্ঞাপনে শাহরুখ খানইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পেপসোডেন্ট ব্র্যান্ডের নতুন বিজ্ঞাপনে এবার মডেল হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। ৯৫ শতাংশ পর্যন্ত দাঁতের জীবাণু দূর করার অঙ্গীকার নিয়ে বাজারে আসছে পেপসোডেন্ট জার্মিচেক প্লাস। টুথপেস্টটির এই বিজ্ঞাপন সিরিজে শাহরুখ খানকে একজন বাবা হিসেবে দেখানো হয়েছে। এই বাবা সন্তানকে দাঁতের ভয়ংকর সব জীবাণু সম্পর্কে সচেতন করেন এবং দাঁতের যত্নে প্রতিদিন পেপসোডেন্ট ব্যবহার করতে বলেন। ঈদ ফ্যাশন প্রতিযোগিতাপাক্ষিক আনন্দভুবনের ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় ২০১০ শুরু হয়েছে। এতে দেশের যেকোনো পোশাক ডিজাইনার, বিক্রেতা বা নির্মাতা অংশগ্রহণ করতে পারবেন। প্রতি বিভাগে প্রথম স্থান থেকে পঞ্চম স্থান পর্যন্ত অধিকারীকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার ১৪টি বিভাগ হলো শাড়ি এক্সক্লুসিভ, সিল্ক ও অন্যান্য, সুতি, সালোয়ার-কামিজ এক্সক্লুসিভ, সিল্ক ও অন্যান্য, সুতি ফতুয়া মেয়ে ও ছেলে, পুরুষদের পাঞ্জাবি এক্সক্লুসিভ, সিল্ক ও অন্যান্য, সুতি ছোটদের পোশাক ছেলে ও মেয়ে এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ ও ফতুয়া। ১৩, ১৪ ও ১৫ জুলাই আনন্দ ভুবন কার্যালয়ে (বেল টাওয়ার, ১৩ তলা, বাড়ি-১৯, ধানমন্ডি-১) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পোশাক জমা নেওয়া হবে। ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইনের প্রশিক্ষণএখানে বিভিন্ন মেয়াদি ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ইকেবানা, বনসাই, অটোক্যাড, মার্চেন্ডাইজিং কোর্সে ভর্তি চলছে।নদী ও জীবন৪৪টি আলোকচিত্র নিয়ে ১২ জুলাই ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারির তৃতীয় তলায় শুরু হচ্ছে আলোকচিত্রী কবির হোসেনের ‘নদী ও জীবন’ শীর্ষক একক প্রদর্শনী। প্রদর্শনীতে কবির হোসেনের ছবিতে থাকছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নদীর আকৃতি, নদী ও এর তীর ঘিরে থাকা মানুষের নানা কর্মকাণ্ড। এ ছাড়া বহতা নদীর নিসর্গ, সংস্কৃতি, কৃষি, জীবনাচার থাকবে প্রদর্শনীর ছবিতে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের কারণে হুমকির মুখে থাকা এ দেশের নদীর চিরায়ত দৃশ্যাবলি বন্দী হয়ে থাকছে কবিরের ছবিতে। প্রদর্শনীর ছবিগুলোতে পাওয়া যাবে নদীমাতৃক বাংলাদেশের জনজীবন ও নিসর্গের রূপ। এটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। ১২ জুলাই উদ্বোধন হওয়া আলোকচিত্র প্রদর্শনীটির সমাপনী দিন ১৭ জুলাই।‘সবুজের আবাহন’ শীর্ষক চিত্রপ্রদর্শনীসবুজ অরণ্যের ঝিকিমিকি রোদ পড়েছে। তার মধ্যেই রঙয়ের খেলায় মেতেছে একঝাঁক প্রাণ। ১১ জুন সাভারের পরমাণু শক্তি কমিশনের সবুজ অরণ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নবীন-প্রবীণ ছাত্রছাত্রীদের নিয়ে ‘সবুজের আবাহন’ শীর্ষক দিনব্যাপী এক ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সে দিনের আয়োজনে শিল্পীরা বেশকিছু ছবি এঁকেছিলেন। ক্যানভাসে ফুটিয়ে তুলেছিলেন সবুজ প্রকৃতির রূপ। এসব ছবি নিয়েই এক প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘সবুজের আবাহন’ শীর্ষক এ প্রদর্শনী চলে ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে। প্রদর্শনীটির উদ্বোধন করেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহেমদ। চিত্রপ্রদর্শনীতে অংশ নেন শিল্পী আশরাফুল আলম, দুলাল চন্দ্র গাইন, নাজির খান, সিদ্ধার্থ দে, সাইদুজ্জামান, মোহাম্মদ ইউসুফ আলী খান, তৈমুর হান্নান, চঞ্চল কর্মকার, ফারহানা ইয়াসমিন, সোহাগ পারভেজ, সিনথিয়া আফরিনসহ আরও নবীন-প্রবীণ শিল্পীরা।আলোকচিত্র প্রশিক্ষণ‘অবয়ব আলোকচিত্র’ আয়োজন করেছে ডিজিটাল ফটোগ্রাফির বেসিক কোর্স। এতে ক্যামেরা পরিচিতি, ফটোগ্রাফি-সংক্রান্ত নানা বিষয় ও ডিজিটাল ফটোগ্রাফির ওপর প্রশিক্ষণ হবে। আবেদনপত্র ৮ জুলাই পর্যন্ত দেওয়া হবে। কোর্স ফি চার হাজার টাকা। যোগাযোগ: ৮৬৫০৪১৫।ল্যাপটপের জন্য ব্যাগল্যাপটপ কম্পিউটার বহন করার জন্য আড়ং নিয়ে এসেছে ব্যাগের সংগ্রহ। নজরকাড়া নকশায় চামড়ার তৈরি ব্যাগগুলো ল্যাপটপের সুরক্ষা যেমন নিশ্চিত করবে, তেমনি দেবে এক্সিকিউটিভ ব্যাগের সব সুবিধা। ল্যাপটপের পাশাপাশি এ ব্যাগে জরুরি কাগজ, অফিস ফাইল, কলম ইত্যাদি রাখা যাবে। ‘কার্গো-পকেট’, ‘হ্যান্ড-উইভিং ব্ল্যাক অ্যান্ড ব্রাউন’, ‘ক্রোকোডাইল’— ডিজাইনে এ ব্যাগ পাওয়া যাচ্ছে।