নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা আয়োজনঅঞ্জন’স সুতি কাপড়, লিনেন, হাফ সিল্ক কাপড় ব্যবহার করে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়াসহ শিশু-কিশোরদের পোশাক তৈরি করেছে। সাদা, ধূসর, কালো, সবুজ, সি গ্রিন, নীল, বেগুনিসহ বিভিন্ন রঙে পোশাকগুলো করা হয়েছে। স্বাস্থ্যবিষয়ক প্রচারণা২ জুলাই গ্ল্যামার ওয়ার্ল্ডের হেপাটাইটিস এ, বি ও সি প্রচারণা শুরু হয়। এ উপলক্ষে ঢাকা ক্লাবের মূল লাউঞ্জে অনুষ্ঠান হয়। এখানে ঢাকা ক্লাবের সব সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জমকালো সাংস্কৃতিক ও ড্রামাটিক ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। সমাজে হেপাটাইটিসের ভয়াবহতা থেকে রক্ষা পেতে করণীয় পদক্ষেপগুলো উপস্থাপন করেন গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিন জে হক। অনুষ্ঠানের একটি বিশেষ উপস্থাপনা ছিল ড্রামাটিক ফ্যাশন শো, যা বাংলাদেশে সর্বপ্রথম পরিবেশন করল গ্ল্যামার ওয়ার্ল্ড।বর্ষার নতুন টি-শার্টফ্যাশন হাউস ১৯৭১ এনেছে বর্ষা-উপযোগী টি-শার্ট, পোলো শার্ট ও ফতুয়া। এখানে মেয়েদের টপস, থ্রি-পিস, ফতুয়া ও টি-শার্ট পাবেন। এ ছাড়া রয়েছে ছোটদের পোশাক।পোশাকে মূল্য ছাড়রিভেরি ওয়ার্ল্ডে ৫ জুলাই থেকে শুরু হয়েছে বার্ষিক মূল্য ছাড়। চলবে ৫ আগস্ট পর্যন্ত। ক্রেতারা পাবেন ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। ছেলেদের জন্য রয়েছে শার্ট, পাঞ্জাবি, জিন্স, গেবাডিন ও নরমাল প্যান্ট, টি-শার্ট এবং টাই।বার্ষিক মূল্য ছাড়ফ্যাশন হাউস নিখুঁত বাংলাদেশে ১ জুলাই থেকে শুরু হয়েছে বার্ষিক মূল্য ছাড়। চলবে ৩১ জুলাই পর্যন্ত। এখানে পাবেন থ্রি-পিস, ফতুয়া, শার্ট, পাঞ্জাবি ও শিশুদের পোশাক।আলোকচিত্র কর্মশালাচিত্রবাণীর আয়োজনে ৮ জুলাই থেকে তিন দিনব্যাপী এক আলোকচিত্র কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় প্রশিক্ষণার্থীদের ডিজিটাল ক্যামেরার ব্যবহার, ছবি তোলার কৌশল, ফ্রেমিং অ্যান্ড কম্পোজিশন, বিভিন্ন লেন্সের ব্যবহার, ছবি সম্পাদনা ও ফ্লাশ ফটোগ্রাফি, এক্সপোজার শেখানো হবে। ফোন: ০১৬৭৩১৭৩৯২২। ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনে বিভিন্ন মেয়াদি ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ইকেবানা, বনসাই, অটোক্যাড, মাচেন্ডাইজিং কোর্সে ভর্তির আয়োজন করা হয়েছে। ফোন: ০১৭১১১৪০০০০। টি-শার্টের নতুন দোকানটি-শার্ট শোরুম ম্যাজেন্টার উদ্বোধন হলো ৪ জুলাই ঢাকার আজিজ সুপার মার্কেটে। এর উদ্বোধন করেন জনপ্রিয় টিভি অভিনেত্রী অপি করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাক্স ফটোসুন্দরী মীম ও মডেল মিলি।চলছে আবাসন মেলাঢাকার পান্থপথে শেলটেক লাউঞ্জে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শেলটেক সামার ফেয়ার ২০১০। ওই মেলার উদ্বোধন করেন শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ মেলা চলবে। শেলটেক সামার ফেয়ার উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় শেলটেকের নতুন ১০টি প্রকল্পসহ মোট ৩০টি অ্যাপার্টমেন্ট প্রকল্পে সর্বোচ্চ ১০ লাখ টাকা ও এখনই বাড়ি করার উপযোগী জমিতে ১০ শতাংশ পর্যন্ত ছাড়ে বিক্রি চলছে।ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেলটেকের পরিচালক উন্নয়ন তানভির আহমেদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।বর্ষায় কায়ার বিশেষ আয়োজন কায়া স্কিন ক্লিনিক বর্ষা উপলক্ষে তাদের চারটি পণ্যের একটি প্যাকেজে বিশেষ সুবিধা দিয়েছে। চুল থেকে শুরু করে পা পর্যন্ত এসব পণ্য ব্যবহার করা যাবে। চার হাজার ৮০০ টাকায় আপনি এই আকর্ষণীয় প্যাকেজ পাবেন ঢাকার গুলশানে কায়া স্কিন ক্লিনিকে।রূপচর্চাকেন্দ্রে সদস্য হওয়ার সুযোগ রূপচর্চাকেন্দ্র ফোটোনা। নতুন এ পারলারে যুক্ত হয়েছে মেম্বারশিপ অফার। যে কোন সেবা নিতে পাবে মেম্বারশীপ কার্ড। ঠিকানা: ফোটোনা বিউটি পার্লার, বাড়ি-১২ (৪র্থ তলা), সোনারগাঁও রোড, সেক্টর-৯, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯২০৫৩৩। হয়ে গেল ঈদ ফ্যাশনের প্রতিযোগিতাহয়ে গেল বেক্সিফেব্রিকস-অন্যদিন ঈদ ফ্যাশন প্রতিযোগিতার চতুর্দশ আয়োজন। ১০ জুলাই সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ধানমন্ডি ডব্লিউভিএ মিলনায়তনে এ প্রতিযোগিতার চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এফআইডির ব্যবস্থাপনা পরিচালক ফারাহ আনজুম বারী, এনআইএফডির শিক্ষক জাহাঙ্গীর করিম, ইন্সপ্রেশন স্কুল অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ফ্যাশন ডিজাইনার শারমিন জাহান নওমি, চিত্রশিল্পী আতিয়া ইসলাম, পাক্ষিক অন্যদিনের নির্বাহী সম্পাদক আবদুল্লাহ নাসের, ক্যানভাস-এর নির্বাহী সম্পাদক শেখ সাইফুর রহমান।উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় রয়েছে ১২টি বিভাগ। মূল্য ছাড় ও বর্ষা আয়োজনফ্যাশন হাউস কিত্তনখোলায় চলছে বার্ষিক মূল্য ছাড়। ১ থেকে ২০ জুলাই পর্যন্ত চলবে এটি। বর্ষার উপযোগী কাপড় ও রং ব্যবহার করা হয়েছে এসব পোশাকে; যেমন—নীল, বেগুনি, কালো, ফিরোজা রঙের ব্যবহার রয়েছে সুতি, হাফ সিল্ক, সিল্ক ও অ্যান্ডি কাপড়ে।