নোটিশ বোর্ড
বর্ষার আয়োজনআউটফিচার বুটিকস বর্ষা উপলক্ষে ধুপিয়ান, তাঁত ও সিল্কের কাপড়ের সালোয়ার-কামিজ, ফতুয়া ও টপস তৈরি করেছে। পোশাকে কারচুপি কাজ করা হয়েছে।বনানীতে ফ্যাশন হাউসের শাখাফ্যাশন হাউস চরকা বনানীতে তাদের তৃতীয় শাখা চালু করেছে। ১৬ জুলাই এর উদ্বোধন করেন সাহিত্যিক সেলিনা হোসেন। এখানে গৃহসজ্জার সামগ্রী, গজকাপড়সহ পোশাকসামগ্রী পাওয়া যাবে। এদিন আরও উপস্থিত ছিলেন সাহিত্যিক ইমদাদুল হক মিলন, মডেল নিরব ও সারিকা।এই ঋতুর পোশাকসিলেটের ফ্যাশন হাউস অতসী তৈরি করেছে সুতি, অ্যান্ডি সুতি এবং তাঁতের কাপড়ের সালোয়ার-কামিজ। এসব পোশাক এই আবহাওয়ায় পরবার উপযোগি। পোশাকে অ্যাপ্লিক, এমব্রয়ডারি, কারচুপি, ব্লক, টাইডাইসহ নানা মাধ্যমের কাজ করা হয়েছে। প্রাধান্য পেয়েছে লাল, সাদা, হলুদ, কালো, নীল ও কমলা রং।ফ্যাশন হাউসের শাখাপুরান ঢাকার লক্ষ্মীবাজারে ফ্যাশন হাউজ ‘সুতি’র চতুর্থ শাখা চালু হয় ১৫ জুলাই। কবি আসাদ চৌধুরী এ শাখার উদ্বোধন করেন।নানা বিষয়ে প্রশিক্ষণঢাকার ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (এনআইডি) দিচ্ছে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। বিভিন্ন মেয়াদি ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়র ডিজাইন, গ্রাফিকস ডিজাইন ও অ্যাপারেল মার্চেন্ডাইজিংসহ নানা কোর্স করা যাবে এখানে।এই সময়ের পোশাকফ্যাশন হাউজ আবর্তন এনেছে বর্ষা মৌসুমে পরবার উপযোগি পোশাক। সবুজ, হলুদসহ হালকা রঙের প্রাধান্যে তৈরি হয়েছে পোশাকগুলো। এতে অ্যাপ্লিক, প্যাচওয়ার্ক ও হাতের কাজের নকশাও রয়েছে।ফ্যাশন হাউসের শাখাযুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে সবাই। ফ্যাশন আর বসনের বাঁকও বদলাচ্ছে। মানুষের রুচি বদলে আভিজাত্যের প্রকাশ পাচ্ছে। মানুষের এই রুচি ও চাহিদা মাথায় রেখে ফ্যাশন হাউস ০২ নির্মাণ করছে নিত্যনতুন সব পোশাক। ফ্যাশন-বৈচিত্র্যের কারণে ০২ সবার কাছে জায়গা করে নিয়েছে। ঢাকা শহরে এটি তার গ্রাহকদের কথা মাথায় রেখে ১৭ জুলাই উত্তরায় খুলেছে নতুন আউটলেট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদম্পতি তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। নতুন এই দম্পতির সঙ্গে আরও ছিলেন মডেল শারমিন লাকি, অভিনেত্রী শখ, নাদিয়াসহ অনেকে। উত্তরার আরএকে টাওয়ারের চতুর্থ তলায় ছেলে ও মেয়েদের পছন্দের সব পোশাক নিয়ে ০২-এর এই যাত্রা। এখানে আরও আছে শাড়ি, স্যান্ডেল ইত্যাদি। উদ্বোধন শেষে ০২ তার নিজস্ব পোশাক দিয়ে জনপ্রিয় সব মডেলের উপস্থাপনায় আজরার কোরিওগ্রাফিতে আয়োজন করে ভিন্নমাত্রার এক ফ্যাশন শো। বগুড়ায় ফ্যাশন হাউসের শাখাবগুড়ার জলেশ্বরীতলায় চালু হল ফ্যাশন হাউস ফড়িঙের নতুন শাখা। ১২ জুলাই এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল নিরব ও সারিকা। এখানে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ও শিশুদের পোশাক পাওয়া যাবে।তরুণীদের পোশাকফ্যাশন হাউস খাকি এনেছে তরুণীদের জন্য নানা পোশাক। এখানে মেয়েদের ফতুয়া, টিশার্ট, স্কার্ট, কামিজ, নানারকম প্যান্ট পাওয়া যাবে। ঢাকার শান্তিনগরের টুইনটাওয়ার, সিলেটের জিন্দাবাজার এবং চট্টগ্রামে খাকির শোরুমে এসব পোশাক পাওয়া যাবে।ফ্যাশন ডিজাইন প্রতিযোগিতাশুরু হচ্ছে বেক্সিলুঙ্গি সেরা ফ্যাশন ডিজাইনার প্রতিযোগিতা ২০১০। এজন্য পোশাক জমা নেওয়া হবে ৩০ জুলাই পর্যন্ত। ৪টি বিভাগে পোশাক জমা নেওয়া হবে- শাড়ি. সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও শিশুদের পোশাক। সব পোশাক বেক্সিফেব্রিকের কাপড় দিয়ে তৈরি হতে হবে। ১১ আগস্ট অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যোগাযোগ: ০১৭১৮৪৩৩৮৩৮।ফ্যাশন ও মডেলিং বিষয়ের প্রশিক্ষণবোয়া-বা ফ্যাশন স্টুডিও চালু করছে ফ্যাশন ডিজাইন, ফটো মডেলিং ও ফ্যাশন মেকাপ বিষয়ে প্রশিক্ষণ। দেড় মাসব্যাপী এসব কোর্সে ভর্তি শুরু হবে আগস্ট মাস থেকে। প্রশিক্ষণ শেষে সনদ দেওয়া হবে। যোগাযোগ: ০১৯৩০০৮৬০৪৮।