নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে কেএফসি ২২ জুলাই ঢাকার মিরপুরে চালু হয়েছে কেএফসির নতুন শাখা। অভিনয়শিল্পী অপি করিম, সংগীতশিল্পী তিশমা ও তপুর উপস্থিতিতে এর উদ্বোধন করেন সাংসদ ইলিয়াস মোল্লাহ্। এদিন ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী বলেন, ‘মিরপুর ঢাকার অন্যতম একটি স্থান, যার রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি। এই ঐতিহ্যকে বরণ করে নিতেই নতুন এই শাখাটি চালু করেছি আমরা। আমার বিশ্বাস, মিরপুরবাসী এটাকে সাদরে গ্রহণ করবেন।’পর্যাপ্ত বিদ্যুতের অভাব থাকায় কেএফসি মিরপুর পুরোদমে চালু হতে আরও কয়েক মাস সময় লাগবে এবং আপাতত অক্টোবর ২০১০ পর্যন্ত বিকেল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত কেএফসির এই আউটলেটটি চালু থাকবে। প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের জন্য কেএফসি মিরপুরে রয়েছে জেনারেটরের ব্যবস্থা। এ ছাড়া আছে সৌরবিদ্যুতের জন্য ২ কেভিএ হাইব্রিড সোলার প্যানেল।বন্ধু দিবসের আয়োজনপ্রয়াত শুভাকাঙ্ক্ষী ও বন্ধু সৈয়দ জাকির ইকবালের স্মরণে রঙ এনেছে তাঁর শিল্পকর্ম দিয়ে তৈরি পোশাক। বন্ধু দিবস উপলক্ষে পাওয়া যাবে ‘বন্ধুর জন্য শ্রদ্ধা’ শিরোনামের এই টি-শার্ট। এ ছাড়া এখানে থাকছে পোশাক, সিডি, মগসহ উপহার সামগ্রী।নকশিকাঁথার নকশাঐতিহ্যবাহী নকশিকাঁথার নকশা ব্যবহার করে তৈরি ছবির ফ্রেম ও গয়নার বাক্স নিয়ে এল আড়ং। এসব ফ্রেম ও বাক্স পাওয়া যাবে বড়, মাঝারি ও ছোট তিনটি ভিন্ন আকার ও বৈচিত্র্যময় নকশায়। এগুলো পৃথকভাবে অথবা সেট মিলিয়েও কিনতে পারেন।ফ্যাশন প্রতিযোগিতার বিচার২৪ জুলাই হয়ে গেল আনন্দভুবন ঈদফ্যাশন প্রতিযোগিতা ২০১০-এর চূড়ান্ত বিচারকাজ। বিচারক হিসেবে ছিলেন নিপুণ ক্রাফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুর রহমান, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী ও ডিজাইনার মুনিরা এমদাদ ও আনন্দভুবন সম্পাদক ইকবাল খোরশেদ। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পুরুষদের পাঞ্জাবি, ছোটদের পোশাক, শিক্ষার্থীসহ মোট ১৪টি বিভাগে বিচার সম্পন্ন করেন বিচারকমণ্ডলী। নির্বাচিত পোশাকগুলোর ছবি দিয়ে সাজানো হবে আনন্দভুবন ঈদফ্যাশন ক্যাটালগ ২০১০।বিশ্বকাপ কুইজের পুরস্কার বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফ্যাশন, বিউটি ও লাইফস্টাইল ম্যাগাজিন ক্যানভাস ও ফ্যাশন স্টোর অরভিস আয়োজন করে ক্যানভাস-অরভিস বিশ্বকাপ কুইজ ’১০ প্রতিযোগিতা। ২০ জুলাই ক্যানভাস অফিসে এই প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্যানভাস সম্পাদক ও রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, নির্বাহী সম্পাদক শেখ সাইফুর রহমান, অরভিসের স্বত্বাধিকারী শাখাওয়াৎ হোসেন চৌধুরী এবং ক্যানভাস ও অরভিস পরিবারের সদস্যরা। কুইজের দুই পর্বে পাঁচজন করে মোট ১০ জন বিজয়ী নির্বাচিত হন। বিজয়ীরা পাচ্ছেন অরভিসের আজীবন ছাড় কার্ড, চার হাজার টাকার গিফট ভাউচার ও এক বছর বিনা মূল্যে ক্যানভাস-এর গ্রাহক হওয়ার সুযোগ।বন্ধুর জন্য উপহারবন্ধু দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের উপহার এনেছে সাদাকালো। তিন ধরনের সেটে উপহারগুলো পাওয়া যাচ্ছে। প্রথম সেটটিতে মগ এবং কার্ড থাকছে। দ্বিতীয় সেটটিতে থাকছে মগ, কার্ড ও ফ্রেন্ডশিপ বেল্ট আর তৃতীয় সেটে থাকছে মগ, কার্ড ও টি-শার্ট। সাদাকালো সবগুলো শোরুমেই এ সামগ্রীগুলো কিনতে পাওয়া যাচ্ছে।বাজারে হাত পরিষ্কার করার নতুন পণ্যজীবাণুমুক্ত করে হাত ধোয়ার বিশেষ তরল হ্যান্ডসান বাজারে এনেছে রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। পানি ছাড়াই হ্যান্ডসান হ্যান্ড স্যানিটাইজার হাতের ৯৯ দশমিক ৯ শতাংশ জীবাণু ধ্বংস করে। এই তরল প্রতিদিন হাতের সংস্পর্শে আসা ব্যাকটেরিয়া জীবাণুই নির্মূল করে না, প্রতিরোধ করে ক্ষতিকর ভাইরাস। হাত ধোয়ার পর কোনো গন্ধও থাকে না। এতে গ্লিসারিন থাকায় ত্বকেরও কোনো ক্ষতি হয় না। যেসব জায়গায় পানি এবং সাবান সহজলভ্য নয়, সেখানে হ্যান্ডসানের কোনো বিকল্প নেই। এর দাম ১১০ টাকা (৬০ মিলিলিটার) ও ১৬০ টাকা (২০০ মিলিলািটার)। হ্যান্ডসান পাওয়া যাচ্ছে বিভিন্ন ফার্মেসিতে।দুধের হালুয়াফ্রেন্ডস ফুড করপোরেশন লিমিটেডের অন্যতম আকর্ষণীয় পণ্য ফ্রেন্ডস ‘চায়না গ্রাস’ মিল্ক হালুয়া। মাত্র আধা লিটার দুধের সঙ্গে মিশিয়ে পাঁচ মিনিটে সহজে তৈরি করা যায়। এটি সাদা, গোলাপি ও সবুজ—এই তিন রঙের মোড়কে পাওয়া যাচ্ছে। অ্যাপ্লিকের প্রদর্শনীসাহেলীর চতুর্থ একক অ্যাপ্লিকের প্রদর্শনী শুরু হবে আগামী ৩০ জুলাই। ঢাকার ধানমণ্ডির দৃক গ্যালারিতে অনুষ্ঠেয় এ প্রদর্শনীতে অ্যাপ্লিকের কাজ করা বিছানার চাদর, কুশন কভার, পর্দা, পটারি ইত্যাদি থাকবে।বিয়ের অনুষ্ঠানের উপযোগী করে এসব তৈরি করেছেন সাহেলী।প্রদর্শনীটি বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।প্রদর্শনীটি আগামী ৪ আগস্ট পর্যন্ত চলবে।