নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনাকাটায় ছাড়ঢাকার গুলশান ২ নম্বরে, ৭২ নম্বর সড়কে, ফ্যাশন হাউস আইরিসেসে চলছে ছাড়। এখানকার শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া কেনায় এ ছাড় দেওয়া হচ্ছে। ছাড় দেওয়া হবে রমজান মাস শুরুর পর্যন্ত।ছেলেদের পোশাকঈদ উপলক্ষ্যে শার্ট গ্যালারি এনছে ছেলেদের নানা ডিজাইনের শার্ট। এছাড়া এখানে কাপড় কিনে শার্ট বানিয়ে নেওয়ার সুযোগ আছে। ঢাকায় শার্ট গ্যালারির নিউ এলিফ্যান্ট রোড এবং গুলশান পিংক সিটির দুটো শাখাতেই এ সুবিধা পাওয়া যাবে।ফ্যাশন ডিজাইনারদের প্রতিযোগিতাফ্যাশন হাউস শৈল্পিক লিমিটেডের আয়োজনে ডিজাইনার হান্ট-২০১০-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ৫ আগস্ট। চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ্ আলম বীর উত্তম মিলনায়তনে হবে এ প্রতিযোগিতা।এ প্রতিযোগিতায় বিচারক থাকছেন ফ্যাশন ডিজাইনার শিল্পী আহমেদ নেওয়াজ, আইভী হাসান ও রওশন আরা। ৩০০ প্রতিযোগী নিয়ে ২৪ মে শুরু হয় এ প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছেন ১৫ জন প্রতিযোগী। বিচারকাজের পর চলবে ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যেক প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে যোগদানের সময় আইডি কার্ড বা প্রবেশপত্র আনতে হবে। আলোকচিত্র প্রশিক্ষণঢাকার পান্থপথে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমির আয়োজনে শুরু হচ্ছে এক বছর মেয়াদি আলোকচিত্র প্রশিক্ষণ। আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট। আবেদনের যোগ্যতা এইচএসসি জিপি ২.৫ অথবা দ্বিতীয় বিভাগ অথবা এ-লেভেল, ইংরেজি বলা ও লেখায় সাবলীলতা, বেসিক ফটোগ্রাফি কোর্স সম্পন্ন। আবেদনপত্রের সঙ্গে নিজের তোলা দশটি ছবিসহ পোর্টফোলিও জমা দিতে হবে। যোগাযোগ: ৯১৩৬৮৯৫। মডেলিং কর্মশালার উদ্বোধন২৪ জুলাই ঢাকার ধানমন্ডিতে হয়ে গেল রিফ্লেকশন ইনস্টিটিউট আয়োজিত মডেলিং কর্মশালার উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, বিটিভির সাবেক পরিচালক হাবিব আহসান প্রমুখ।বানিয়ে নিন পোশাকঈদ উপলক্ষে নিজের মনের মতো পোশাক বানিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছে ঢাকার বনানীর ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন। বিনা মূল্যে যে কেউ এখান থেকে দুটি পোশাক বানিয়ে নেওয়ার সুযোগ পাবেন। এ জন্য যোগাযোগ করতে হবে সোম থেকে শনিবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।ভ্রমণের সংগঠনপ্রকৃতিপ্রেমীদের নিয়ে গড়ে উঠেছে সংগঠন শাব। তরুণদের প্রকৃতির প্রতি আকৃষ্ট করার পাশাপাশি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার কাজ করে যাচ্ছে সংগঠনটি। ঈদের পরপরই আবারও তারা বেরিয়ে পড়বেন ভ্রমণে। এ কারণে এখনই সুযোগ সংগঠনটির সদস্য হওয়ার। যোগাযোগ: ০১৯১২৮১৫৯৪০।শ্বাসের মাধ্যমে মন নিয়ন্ত্রণনাগরিক জীবনে মানুষের মধ্যে নানা জটিলতা কাজ করে। এতে তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ওষুধ ছাড়াই এ পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব। ঢাকার ধানমন্ডি ২৮ নম্বর সড়কে আর্ট অব লিভিং আপনাকে সেই সুস্থতা এনে দেবে। শ্বাসের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা ছাড়াও ইয়োগা, মেডিটেশন ও প্রাণায়াম করতে পারবেন এখানে। এ জন্য তারা ছয় দিনের একটি বিশেষ কোর্স চালু করেছে। পাশাপাশি কাউন্সেলিংও করানো হয়। আসার আগে অবশ্যই যোগাযোগ করুন। ফোন: ০১৮৪১০৭০৭০৭।নতুন পোশাকঈদ উপলক্ষে ফ্যাশন হাউস ড্রেসিডেল এনেছে নতুন ডিজাইনের নানা পোশাক। শিফন, জর্জেট, নেট, ক্রেপ কাপড়ে তৈরি পোশাকে উৎসবের আমেজ আনা হয়েছে। পোশাকে অ্যাপলিক, কাটওয়ার্ক, রিবনওয়ার্ক করা হয়েছে। কম-বয়সী মেয়েদের জন্য আছে নানা ডিজাইনের টিউনিক। শাড়ির সঙ্গে মানানসই ব্যাগও আছে।ঈদ মেলাবাংলাদেশ বুটিক হাউস ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজন করছে ঈদ মেলা। চলবে ১৪ থেকে ১৭ আগস্ট, বনানী কমিউনিটি সেন্টারে। এ জন্য স্টল বুকিং চলছে যোগযোগ: ০১৭১১৫২৫৬৯৮।পোশাকের নতুন দোকান২৩ জুলাই ঢাকার বসুন্ধরা সিটি শপিংকমপ্লেক্সে চালু হলো নতুন পোশাকের দোকান মিনাবালী। এ দিন উপস্থিত ছিলেন এর প্রতিষ্ঠাতা ফাইভ আর থ্রিম এম কোম্পানির চেয়ারম্যান আব্দুর রহিম। প্রতিষ্ঠানটির ফ্যাশন ডিজাইনার রোকসানা রুকু জানান, মিনাবালী বরিশাল অঞ্চলের একটি গয়নার নাম। সেই গয়নার নকশা মিনাবালীর পোশাকে তুলে ধরার চেষ্টা করা হবে। এখানে পাওয়া যাবে সালোয়ার-কামিজ, কুর্তা, ফতুয়া, পাঞ্জাবি। কেনাকাটায় ছাড়ফ্যাশন হাউস বিবর্তনে চলছে বার্ষিক মূল্য ছাড়। চলবে ১০ আগস্ট পর্যন্ত। এখন এখানে পোশাক কেনা যাবে ২০ শতাংশ পর্যন্ত ছাড়ে। এখানে আছে সালোয়ার-কামিজ, ফতুয়া, এবং শিশুদের পোশাক। এ ছাড় চলবে ১০ আগস্ট পর্যন্ত ধানমন্ডি প্লাজা এ আর এ বিবর্তনের শাখায়।সৌন্দর্যচর্চার প্যাকেজহেয়ারোবিক্স ব্রাইডাল দিচ্ছে ছেলে ও মেয়েদের জন্য সৌন্দর্যচর্চার প্যাকেজ। পনেরশ টাকায় ফেসিয়াল, চুলের যত্ন, পেডিকিওর, ম্যানিকিওর, চুল কাটা ও ভ্রু থ্রেডিং করানো যাবে। এছাড়া এখানে চুল রিবন্ডিং করালে বিনামূল্যে চুলের স্টাইল ও যত্ন করানো যাবে। যোগাযোগ: ০১৭৪৬১৭৭২৩৩।রান্না প্রশিক্ষণঢাকার ধানমন্ডিতে গৃহসুখন আয়োজন করেছে রান্না প্রশিক্ষণ। নানারকম ইফতার ও ঈদের বিশেষ রান্না শেখানো হবে এতে। যোগাযোগ: ৮৬১৫২৪৬।