নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকে ঐতিহ্যের ছোঁয়াফ্যাশন হাউস নগরদোলার এবারের ঈদের পোশাকের নকশা নেওয়া হয়েছে আহসান মঞ্জিলের বিভিন্ন শিল্পকর্ম থেকে। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, স্কার্ট, টপস, ক্যাপ্রি, পাঞ্জাবি ইত্যাদি পাওয়া যাবে। এ ছাড়া শিশুদের জন্য আছে সালোয়ার-কামিজ, শার্ট, ফতুয়া, শাড়ি, লেহেঙ্গা ও পাঞ্জাবি। ঈদে নতুন পোশাকঈদে ঢাকার মোহাম্মদপুরে ফ্যাশন হাউস লাল সাদা নীল হলুদ এনেছে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া ও শিশুদের পোশাক। মসলিন, কোটা, তাঁত ও সিল্কের শাড়ি পাওয়া যাবে এখানে। পোশাকগুলোতে ব্লক স্প্রে, অ্যাপ্লিক, কারচুপি, প্যাঁচওয়ার্ক ও হাতের কাজ করা হয়েছে।ঈদ আয়োজনঈদ উপলক্ষে ফ্যাশন হাউস অতসী তৈরি করেছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া আর ছোটদের পোশাক। সিল্ক, মসলিন, সুতি, তাঁত, অ্যান্ডি সুতি, আর তাঁতের কাপড়ে তৈরি করা পোশাকগুলোতে ব্লক, টাইডাইয়ের পাশাপাশি কারচুপি, অ্যাপ্লিক, এমব্রয়ডারিসহ নানা ধরনের কাজ করা হয়েছে। হস্ত ও কুটিরশিল্প মেলা৪ আগস্ট ঢাকার শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে নারী উদ্যোক্তাদের হস্ত ও কুটিরশিল্প মেলা শুরু হয়। কবি আসাদ চৌধুরী এ মেলার উদ্বোধন করেন। মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৩০ জন নারী উদ্যোক্তা অংশ নেন। ৩০টি স্টল ও তিনটি গ্যালারি দিয়ে সাজানো এই মেলায় পাট, বাঁশ, বেত, কাঠ ও চামড়াজাত বিভিন্ন পণ্য, নকশিকাঁথাসহ হাতে বোনা পোশাক, ঘর সাজানো এবং উপহারসামগ্রীসহ নানা ধরনের হস্ত ও কুটিরশিল্পের পণ্য পাওয়া যায়। ১০ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।একসঙ্গে পাঁচ দোকান৬ আগস্ট দেশের পাঁচটি ফ্যাশন হাউসের সমন্বয়ে ঢাকার বসুন্ধরা সিটিতে উদ্বোধন করা হলো ফ্যাশনসিটি নামে নতুন এক দোকান। এ ফ্যাশন হাউসগুলো হলো ওটু, আর্টিস্টি, ডোরস, ফ্রিল্যান্ড ও জোডিক্স। এদিন উপস্থিত ছিলেন দেশের সংগীতশিল্পী রুনা লায়লা ও অভিনয়শিল্পী আলমগীর। উদ্বোধনের পর এ ফ্যাশন হাউসগুলোর পোশাক নিয়ে হয় এক ফ্যাশন শো। কেনাকাটায় ছাড়ঢাকার গুলশান ১ নম্বরে ফ্যাশন হাউস দর্জিতে দেওয়া হচ্ছে ছাড়। পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে ৫ শতাংশ ও ১০ হাজার টাকার কেনাকাটায় ১০ শতাংশ ছাড়ের কার্ড পাবেন। যেদিন কিনবেন সেদিন থেকেই এক বছর পর্যন্ত দর্জিতে কেনাকাটায় এ কার্ডের সুবিধা ভোগ করতে পারেবন। নতুন পোশাকের দোকান৬ আগস্ট ঢাকার অরচার্ড পয়েন্টে যাত্রা শুরু করল ফ্যাশন হাউস রোদ্দুর। এর উদ্বোধন করেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। রোদ্দুরের ডিজাইনার মাহবুবা ইয়াসমিন জানান, এবারের ঈদে রোদ্দুরের সংগ্রহে রয়েছে সালোয়ার, কামিজ, শাড়ি ও পাঞ্জাবি। সুতি, খাদি, অ্যান্ডি সুতি, সিল্ক, কাতান আর শিফন কাপড়ে করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, চুমকি, ডলার, পুঁতি আর হাতের কাজ। পানি ছাড়া হাত ধোয়াজীবাণুমুক্ত করে হাত ধোয়ার নতুন পণ্য হ্যান্ডসান হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এসেছে পূর্ণাভা লিমিটেড। পানি ছাড়াই হ্যান্ডসান হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যায়। এতে থাকা গ্লিসারিনের কারণে ত্বকেরও কোনো ক্ষতি হয় না। বিভিন্ন ফার্মেসিতে এ স্যানিটাইজার পাওয়া যাচ্ছে।শ্বাসের মাধ্যমে মন নিয়ন্ত্রণ১০ আগস্ট ঢাকার ধানমন্ডিতে আর্ট অব লিভিংয়ে শ্বাসের মাধ্যমে মন নিয়ন্ত্রণের ক্লাস হবে। যে কেউ এতে বিনা মূল্যে অংশ নিতে পারেন। ফোন: ০১৮৪১০৭০৭০৭ফ্যাশন হাউসের শাখা২৪ জুলাই ঢাকার ধানমন্ডির অরচার্ড পয়েন্টে চালু হলো ফ্যাশন হাউস ম্যাকয়ের নতুন শাখা। এখানে পাওয়া যাবে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, স্কার্ট ও শিশুদের রকমারি পোশাক। সৌন্দর্যচর্চার প্যাকেজঢাকার বনানীতে ৭ নম্বর সড়কে রেড বিউটি স্যালন দিচ্ছে সৌন্দর্যচর্চার বিশেষ প্যাকেজ। এতে অ্যারোমা ফেসিয়াল, চুলের যত্ন, প্যাডিকিওর এবং ম্যানিকিওর করানো যাবে ২০০০ টাকায়। ২৫ আগস্ট পর্যন্ত এ প্যাকেজ দেওয়া হবে।আড়ং এখন মিরপুরেঢাকার মিরপুর সেকশন ১-এর গোলচত্বরটা পেরিয়ে ডান দিকে মোড় নিয়েই মাল্টিপ্ল্যান ভবন। এখানকার তিন তলাতেই আড়ং উদ্বোধন করল তার দশম শাখার। ৭ আগষ্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন ফজলে হাসান আবেদ, আড়ংয়ের পরিচালক তামারা আবেদ এবং আড়ংয়ের কর্মকর্তারা। এদিন ফজলে হাসান আবেদ বলেন, আড়ংয়ের এই প্রসার খুবই তাৎপর্যপূর্ণ। কারণ নতুন একটি শাখার যাত্রা শুরুর সঙ্গে সৃষ্টি হয় আরও বেশিসংখ্যক কারুশিল্পীর সর্ম্পৃক্ততা। এতে আড়ং সুযোগ পায় বাংলাদেশের কারুশিল্প নিয়ে আরও বেশি কাজ করার। এই শাখাটির অন্দরসজ্জায় রয়েছে আধুনিক স্থাপত্য আর গ্রামীণ ঐতিহ্যের সংমিশ্রণ। এখানে আড়ংয়ের তৈরি সব রকম পণ্যই পাওয়া যাবে।