নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ আয়োজনফ্যাশন হাউস তারা মার্কা ঈদে এনেছে খাটো পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট, টপস। ফিউশনধর্মী দেশি খাদি কাপড়, কাটিংয়ে ভিন্নতা ও প্রাকৃতিক রঙের স্নিগ্ধতাই তাদের ঈদ আয়োজনের বৈশিষ্ট্য। সৌন্দর্যচর্চার প্যাকেজফারজানা শাকিলস মেকওভার স্যালন দিচ্ছে সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ। ১৫ রমজান পর্যন্ত এসব প্যাকেজ চলবে। এসেন্স শীর্ষক প্যাকেজে আপনি পাচ্ছেন অয়েল ম্যাসাজসহ হেয়ার ট্রিটমেন্ট, সঙ্গে মেনিকিউর, পেডিকিউর ৯৯৯ টাকায়। হাউজিন প্যাকেজে কুইক ফেসিয়াল, শ্যাম্পু, ব্লোড্রাই আর ফুট ম্যাসাজ ৯৯৯ টাকায়। একজোটিক প্যাকেজে আছে হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট অথবা একটা স্পা। সঙ্গে থাকছে হেয়ার কাট ৯৯৯ টাকায়। এক্সক্লুসিভ প্যাকেজে হেয়ার রিবন্ডিং আর সঙ্গে ডিপ কন্ডিশনিং ৯৯৯৯ টাকায়।চট্টগ্রামে দেশী দশ৭ আগস্ট চট্টগ্রামে উদ্বোধন করা হলো দেশী দশের নতুন শাখা। এ উপলক্ষে কারুমেলাসহ চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাইজভান্ডারি গান পরিবেশিত হয়। এ ছাড়া বাউলগান ও লালনগীতি পরিবেশন করে কুষ্টিয়া শিল্পীগোষ্ঠী। নানা লোকজ পণ্য যেমন শখের হাঁড়ি, শোলার তৈরি পণ্য, কোমর তাঁত, বাঁশ-বেতের সামগ্রী, মুখোশ ও হাতপাখার প্রদর্শনী হয় এদিন। পুরুষদের নতুন সুগন্ধি বাংলাদেশের বাজারে প্রেস্টিজ বেঙ্গল এনেছে জিভাসী ব্র্যান্ডের নতুন সুগন্ধি পাই নিয়ো। ১০০ ও ৫০ মিলিলিটার বোতলে পুরুষদের জন্য এ সুগন্ধি পাওয়া যাবে। ৯ আগস্ট ঢাকার বনানীতে এর মোড়ক খোলা হয়। এটি পাওয়া যাবে ঢাকার গুলশানে প্যারিস পারফিউমের শোরুমে। আলোকচিত্র কর্মশালা১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট তিন দিনব্যাপী এক ডিজিটাল ফটোগ্রাফি কর্মশালার আয়োজন করেছে। নিবন্ধনের জন্য যোগাযোগ করুন ঢাকার এলিফ্যান্ট রোডে তাদের কার্যালয়ে।কেনাকাটায় ছাড়ঈদের আগে ঢাকার মিরপুর রোডের বাংলার শোভায় বিশেষ আয়োজনে থাকছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি, মেয়েদের থ্রিপিস, ছেলেদের পাঞ্জাবি ও ফতুয়ায় বিশেষ ছাড়।পর্দার কাপড়ঢাকার ইসলামপুরে এ হাকিম ট্রেডার্স এনেছে পর্দা, সোফা ও গাড়ির সিটকভারের কাপড়। ঈদ উপলক্ষে থাকছে নতুন নানা ডিজাইন।হিম হিম আইসক্রিমআইসক্রিমপ্রেমীদের জন্য ইগলু নিয়ে এসেছে শাহী কুলফি। ঠান্ডা ও পুষ্টিকর খাবার হিসেবে ইফতারে খেতে পারেন শাহী কুলফি। বাদাম ও কিশমিশে দেওয়া এই আইসক্রিম দেশের সবখানে পাওয়া যাচ্ছে।ঈদমেলা১ থেকে ১৫ রমজান পর্যন্ত ঢাকার উত্তরায় ফ্যাশন হাউস নিমমিসের আয়োজনে চলবে ঈদমেলা। মেলায় ১৫০ থেকে পাঁচ হাজার টাকার পোশাক কিনলেই থাকছে বিশেষ উপহার।ইফতার বাজারঢাকার গুলশানে ও ধানমন্ডিতে খাজানায় শুরু হয়েছে ইফতার বাজার। বিশেষ জিলাপি, হালিম, কাবাব, চিকেন কাঠি রোল, চানা চাট, গোশত দাম বিরিয়ানি, ইলিশ মালাইকারি, তাওয়া মাহি মসলা, ভুনা গোশত, মোরগ কোরমা, মোরগ নূরমহল বিরিয়ানি, কাচ্চি গোশত, দইবড়া, মটকা লাচ্ছি ইত্যাদি নানা খাবার পাওয়া যাবে এতে। এ ছাড়া আছে নানা স্বাদের শরবত ও মিষ্টি। খাজানা বুফের মূল্য শুরু হয় ৭৫৫ টাকা থেকে। এ ছাড়া করপোরেট ও পার্টি আয়োজনের জন্য থাকছে বিশেষ ছাড়। আবার চাইলে ইফতার বক্স ও ডালার ফরমায়েশও দেওয়া যাবে।গিটার শেখার বইঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ১০ আগস্ট স্প্যানিশ গিটার লার্নিং মেথড বইটি বাজারে ছাড়া হয়।বইটির সঙ্গে ডিভিডিও রয়েছে। গিটার ধরার নিয়ম, কর্ড ধরার সময় আঙুল সঠিকভাবে বসানো, অনুশীলনীগুলো বাজানোর সময় বিভিন্ন আঙুলের ব্যবহার ডিভিডিতে দেখানো হয়েছে। এতে স্টাফ, ট্যাব ও স্বরলিপিসহ বিভিন্ন বিষয়ে পর্যাপ্ত আলোচনা করা হয়েছে। বইটির রচয়িতা অশোক কুমার পাল বলেন, প্রাথমিক পর্যায় থেকে চতুর্থ বর্ষের গিটার শিক্ষার্থীদের কাজে আসবে বইটি।পোশাক প্রদর্শনীচট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় ডলস হাউস গ্যালারিতে শুরু হচ্ছে ডিজাইনার আইভি হাসানের তৈরি পোশাকের প্রদর্শনী। ২০ থেকে ২২ আগস্ট সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এটি। উদ্ভিদ ও জলকণা শিরোনামের এ প্রদর্শনীতে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া পাওয়া যাবে।ইফতারের আয়োজনঢাকার গুলশান ও ধানমন্ডির শাখায় ইফতারে নানা পদের আয়োজন করেছে ন্যানদোস। পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত নানা খাবার থাকছে এ আয়োজনে।এবারের রমজানে তিন ধরনের ইফতার পণ্য পাওয়া যাবে ন্যানদোসে। মুরগির মাংসের নানা পদ, মিষ্টি খাবার ও নানা রকম ফলের রস থাকছে এ আয়োজনে। ফ্যাশন শো১০ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্ল্যামার ওয়ার্ল্ডের আয়োজনে হয়ে গেল এক ফ্যাশন শো। এতে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, দেশীয় পোশাকে পাটের ব্যবহারের প্রতি আগ্রহ গড়ে তুলতে হবে। ফ্যাশন শোর আয়োজক প্রতিষ্ঠান গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিন হক বলেন, ‘ফ্যাশন শোতে দেশীয় কাপড়ে তৈরি পোশাকের প্রদর্শনী করা হয়েছে।’ এদিন পাঞ্জাবি, ফতুয়া, প্যান্ট-শার্ট, সালোয়ার কামিজ, ফতুয়ার প্রদর্শনী করা হয়।ঈদের পোশাকসান শিরোনামে ঈদের পোশাক সংগ্রহ এনেছেন ফ্যাশন ডিজাইনার আনিলা হক। ঢাকার গুলশান ও ধানমন্ডিতে অ্যান্ডেজের শোরুমে পাওয়া যাবে এসব পোশাক। পোশাকে ঐতিহ্য ও আধুিনক নকশার মিশেল করা হয়েছে। ছেলেদের জন্য পাওয়া যাবে পাঞ্জাবি, উত্তরীয়, ফতুয়া ইত্যাদি। মেয়েদের জন্য আছে শাড়ি, স্কার্ট, ফতুয়া, সালোয়ার-কামিজ, টপস ইত্যাদি। শিশুদের পোশাকও পাওয়া যাবে। আরও আছে নানারকম গয়না এবং ঘর সাজানোর সামগ্রী।কানাডায় কে ক্র্যাফটকানাডার মন্ট্রিয়লের জাঁতালো ওয়েস্টে চালু হলো ফ্যাশন হাউস কে ক্র্যাফটের শাখা। ১৭ জুলাই মন্ট্রিয়লে বসবাসরত বাংলাদেশসহ নানা কমিউনিটি প্রতিনিধির উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টপস, পাঞ্জাবি, টি-শার্ট পাওয়া যাবে।