নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিউশনধর্মী পোশাকছেলেদের জন্য তারা মার্কা এনেছে ফিউশনধর্মী পোশাক ফতুঞ্জি। ফতুয়া ও পাঞ্জাবির নকশার মিশেলে তৈরি হয়েছে এগুলো। বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদগুলোর স্থাপত্যের নকশা ফুটে উঠেছে এসব পোশাকে।ফ্যাশন হাউসের শাখাঢাকার রামপুরার বনশ্রীতে চালু হলো ফ্যাশন হাউস অ্যাভনের নতুন শাখা। এখানে শার্ট, প্যান্ট, শাড়ি, সালোয়ার-কামিজ ইত্যাদি পোশাক রয়েছে। উদ্বোধন উপলক্ষে সব পণ্যে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।কেনাকাটার বিশেষ সুযোগমাই আড়ং রিওয়ার্ডস কার্ডের গ্রাহকদের জন্য আড়ং দিচ্ছে ভিড়মুক্ত পরিবেশে কেনাকাটার সুবিধা। প্রতি বুধবার সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত শুধু এই কার্ডের গ্রাহকদের জন্য আড়ং খোলা থাকবে। এ সময় কার্ডে কেনাকাটা করলে আগের চেয়ে বেশি পয়েন্ট যোগ হবে। এ সুযোগ পাওয়া যাবে ঈদের আগ পর্যন্ত আড়ংয়ের ঢাকার ধানমন্ডি, গুলশান, মগবাজার, চট্টগ্রাম ও সিলেটের শাখায়।ঈদের পোশাকঈদ উপলক্ষে নতুন পোশাকের সংগ্রহ এনেছে স্বয়ম্বরা। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ছাড়াও পাওয়া যাবে বিছানার চাদর। ব্লকপ্রিন্ট, অ্যামব্রয়ডারি, কাঁথাফোঁড় ইত্যাদি পাওয়া যাবে এখানে। স্ট্রাইকিংলি সিম্পল শিরোনামের এসব পোশাক পাওয়া যাবে ঢাকার উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কে তাদের শাখায়।পোশাক প্রদর্শনীঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হচ্ছে পোশাক প্রদর্শনী। ২৯ থেকে ৩১ আগস্ট স্ট্র্যান্ড ফ্যাশন হাউসের আয়োজনে এ প্রদর্শনী চলবে। এখানে মেয়েদের ফতুয়া, টপসহ নানা পোশাক পাওয়া যাবে।সৌন্দর্যচর্চায় ছাড়ঢাকার মোহাম্মদপুরের নূরজাহান রোডে শিলা’জ মেকওভার বিউটি পারলারে সৌন্দর্যচর্চায় ছাড় দেওয়া হচ্ছে। নানা রকম ফেসিয়াল করালে ছাড় পাওয়া যাবে। রিবন্ডিং করালে ভেষজ ফেসিয়াল করানো যাবে বিনা মূল্যে। এ ছাড়া এক হাজার টাকার কাজ করালে বিনা মূল্যে চুল কাটানো যাবে।ইফতারির অয়োজনইফতারির নানা আয়োজন করেছে ঢাকার এয়ারপোর্ট রোডের নিকুঞ্জে ঢাকা রিজেন্সি হোটেল। নানা রকম ফল, শরবত, পেঁয়াজু, বেগুনি, চপ ইত্যাদি খাবার পাওয়া যাবে। আরও আছে বুফে ইফতার এবং রাতের খাবার। এখানে ইফতার পার্টিরও আয়োজন করা যাবে।শাড়ি প্রদর্শনীঢাকার বনানীতে ২২ নম্বর সড়কের নবারুণ সংঘ ভবনে শুরু হচ্ছে কুইনির শাড়ি প্রদর্শনী। আজ থেকে তিন দিন চলবে এটি। এখানে জামদানি, মসলিন, তাঁতের শাড়ি পাওয়া যাবে। রাজারবাগ ও বসুন্ধরা সিটিতেও কুইনির শাখায় এসব শাড়ি পাওয়া যাবে।টাঙ্গাইলে ঈদের শাড়িনানা নতুন নকশার শাড়ি এসেছে টাঙ্গাইলে মনে মন্টুর শোরুমে। শাড়ির জমিনের রঙে মিলিয়ে বাহারি নকশা করা হয়েছে এসব শাড়িতে। পাওয়া যাবে পুরোনো আদালত রোডে লোন অফিস মার্কেটে মনে মন্টুর শোরুমে।