নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের শাড়িটাঙ্গাইলের নীলকমলে ঈদ উপলক্ষে শাড়িতে করা হয়েছে বিভিন্ন ধরনের কাজ। গাঢ় ও উজ্জ্বল রঙের শাড়িগুলোতে রয়েছে চুমকি, অ্যাপলিক, স্টিচওয়ার্কের কাজ।ঈদের ছুটিতে বেড়ানোইনসাইটা ট্যুরিজম দিচ্ছে ঈদের ছুটিতে বেড়ানোর নানা প্যাকেজ। সেন্ট মার্টিন, কক্সবাজার ও বান্দরবানে বেড়ানোর জন্য যাতায়াত, থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে এসব প্যাকেজে। এ ছাড়া নেপালে ভ্রমণের প্যাকেজও আছে। যোগাযোগ: ০১৮১৮০১৫৫৭০।উত্তরায় সৌন্দর্যচর্চাসৌন্দর্যচর্চাকেন্দ্র পারসোনা এবার শাখা খুলছে ঢাকার উত্তরায়। ১ সেপ্টেম্বর উত্তরার ৬ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে উদ্বোধন হতে যাচ্ছে এই কেন্দ্রের। ২২ হাজার বর্গফুটের এ শাখায় থাকছে ছেলে ও মেয়েদের সৌন্দর্যচর্চা, স্পা ও ব্যায়ামাগারের ব্যবস্থা। উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়সহ নানা প্যাকেজ দেওয়া হচ্ছে।ঈদের আয়োজনঈদে ঢাকার লক্ষ্মীবাজারে স্পর্শ ফ্যাশন গ্যালারি এনেছে নানা রকম পোশাক। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, শিশুদের পোশাক আছে। এ ছাড়া শিশুদের পোশাক ও ব্যাগ পাওয়া যাবে।পোশাক তৈরির কাপড়ঢাকার পান্থপথে কনকর্ড রিজেন্সিতে ব্লক প্রিন্ট আর স্ক্রিন প্রিন্টের সালোয়ার-কামিজ সেট এনেছে রায়া বুটিক। এ ছাড়া আছে মেয়েদের ফতুয়া, তাঁতের শাড়ি ইত্যাদি। ঈদমেলাঢাকার শেখেরটেকে অটিস্টিক শিশুদের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে ঈদমেলা শুরু হয়েছে ২২ আগস্ট থেকে। অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত এ মেলা উদ্বোধন করেন আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরী।মেলায় অটিস্টিক শিশুদের তৈরি নানা ধরনের পণ্য রাখা হয়েছে। অটিস্টিক শিশুদের বিদ্যালয় কাননের প্রায় ১৪৮ জন শিক্ষার্থীর তৈরি পণ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন পণ্যের মধ্যে রয়েছে ব্লক প্রিন্ট করা শাড়ি, সালোয়ার-কামিজ ও বিছানার চাদর। রয়েছে মোম, পটারি, কার্ড হোল্ডার, চাদর, পুতুল, চুড়ি, ডোরবেল ও শিশুদের শিক্ষা উপকরণ। শিশুদের তৈরি নানা রকম ঈদকার্ডও রাখা হয়েছে মেলায়। সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে ২ সেপ্টেম্বর পর্যন্ত (সকাল ১০টা থেকে বেলা তিনটা)।ঘর সাজানোর উপকরণহাতে তৈরি নানা রকম ঘর সাজানোর উপকরণ পাওয়া যাচ্ছে ঢাকার বসুন্ধরা সিটির হ্যান্ডিজে। গাছ রাখার পট, হাতপাখা, দেয়ালে ঝোলানোর শোপিস ইত্যাদি পাওয়া যাবে এখানে।রূপসজ্জায় ছাড়রমজান মাস উপলক্ষে প্রিভে স্যালুন অ্যান্ড স্পা দিচ্ছে ২০ শতাংশ ছাড়। ছেলেমেয়েদের জন্য আছে সাজের আকর্ষণীয় প্যাকেজ। ফোন: ০১৯২৬৬৪৯৬৪৬চুল কাটার উৎসবঢাকার ধানমন্ডি ও লালমাটিয়ায় মেনস্ কেয়ার সেলুন ও কিডস্ জোনে চলছে ঈদ উপলক্ষে চুল কাটার উৎসব। এখানে রূপবিশেষজ্ঞরা চুলের খুশকি ও ত্বক সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন। ঢাকায় মেনস্ কেয়ারের দুটি শাখায় এবারের ঈদের নতুন সংযোজন অরেঞ্জ ও থারমাল ফেসিয়াল। ঈদের উপহারঈদ এবং প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীউপলক্ষে ফ্যাশন হাউস টিমওয়ার্কেচলছে বিশেষ অফার। ৫০০ টাকার কেনাকাটায় সম্পূর্ণ বিনামূল্যে পাবেন থার্ড পারসন সিংগুলার নাম্বার ছবির একটি মগ। এ ছাড়াও যেকোনো পণ্য কিনলে শুভেচ্ছা উপহার পাওয়া যাবে।ছেলেদের পোশাকের নতুন দোকানবসুন্ধরায় যাত্রা শুরু করল মুডস অ্যান্ড কালারস বুটিক হাউস। ঈদ উপলক্ষে এখানে পাওয়া যাচ্ছে ছেলেদের পাঞ্জাবি, টি-শার্ট, ফতুয়া ইত্যাদি।আলোকচিত্র শিক্ষায় বৃত্তিপাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমির এক বছরব্যাপী ফটোগ্রাফি শিক্ষা কার্যক্রম সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। আলোকচিত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে পাঠশালা নারী শিক্ষার্থীদের জন্যবিশেষ বৃত্তি ঘোষণা করেছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এই কার্যক্রমে কোনো প্রকার ফি ছাড়াই অংশ নিতে পারবে। এইচএসসি বা ‘এ’ লেভেলে জিপিএ-২.৫ দ্বিতীয় বিভাগ, আলোকচিত্রে প্রাথমিক কোর্সসম্পন্ন, ইংরেজি বলা ও লেখায় সাবলীল এমন যে কেউ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, দুই কপি পাসপোর্ট আকারে ছবি এবং ৮ ইঞ্চি বাই ১০ ইঞ্চি আকারে দশটি ছবির পোর্টফোলিওসহ আবেদন করতে পারেন। আবেদনের শেষতারিখ ১৫ সেপ্টেম্বর। ফোন: ৯১৩৬৮৯৫।ই-মেইল: [email protected]