নোটিশ বোর্ড
কেনাকাটায় ছাড়ঢাকার মধ্য বাড্ডা, গুলশান-১ নম্বর লিংক রোডে সৃষ্টি বুটিকে চলছে ছাড়। ১০ সেপ্টেম্বর পর্যন্ত এখানে ছাড়ে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি কিনতে পাওয়া যাবে।শিশুদের টি-শার্টঢাকার বসুন্ধরা সিটিতে শৈশব এনেছে শিশুদের জন্য টি-শার্ট। এসব টি-শার্টে বাংলার নবাবি আমলের আমেজ আনা হয়েছে।ধানমন্ডিতে সৌন্দর্যচর্চা কেন্দ্রঢাকার ধানমন্ডিতে ২৭ নম্বর সড়কে চালু হলো কায়া স্কিন ক্লিনিক। বাংলাদেশের এর দ্বিতীয় শাখা এটি। ১ সেপ্টেম্বর ম্যারিকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রিশি পার্দাল এটির উদ্বোধন করেন। তিনি বলেন, ‘আমরা সব সময় যেকোনো গ্রাহককে সবচেয়ে ভালো সেবা দিতে চেষ্টা করি। এ জন্য এখানে বিশ্বমানের পণ্য ও সেবা এমনকি প্রযুক্তি ব্যবহার করেছি।’ ত্বক ও চুলের যেকোনো সমস্যায় আপনি কায়ায় আসতে পারেন। তবে যোগাযোগ করে আসতে হবে। এ ছাড়া যেকোনো সমস্যায় যেকোনো মোবাইল ফোন থেকে আপনি ইংরেজিতে কায়া ৬১৬১ নম্বরে বার্তা পাঠাতে পারেন। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে কায়া কর্তৃপক্ষ আপনার সঙ্গে যোগাযোগ করবে। ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা সৌমেন্দ্র শঙ্কর দাশ বলেন, ‘ধানমন্ডির গ্রাহকদের সহজেই এই সেবা পৌঁছে দিতে এ শাখা চালু করেছি। আমাদের লক্ষ্য সব গ্রাহককে কায়ার সুবিধা পৌঁছে দেওয়া, যাতে প্রত্যেকের সুস্থ ত্বক ও চুল থাকে। ফোন: ৯১০২১২৯শাড়ির সঙ্গে অনুষঙ্গঢাকার গুলশান ২ নম্বর সড়কে আইরিসেসে পাওয়া যাচ্ছে নানা রকম ব্লাউজ। জমকালো কাজ, উজ্জ্বল রঙের এসব ব্লাউজ শাড়ির সঙ্গে মিলিয়ে অথবা আলাদাও কেনা যাবে।ছেলেদের নতুন পোশাকঈদে ঢাকার বসুন্ধরা সিটিতে সানমুন স্টিচ আর্ট ছেলেদের জন্য এনেছে নতুন পোশাক। এখানে ব্লেজার, শার্ট, প্যান্ট, টি-শার্ট ইত্যাদি পাওয়া যাবে।ঈদের পোশাকঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটে আইডিয়াস এনেছে আরামদায়ক কাপড়ে তৈরি ঈদের পোশাক। আছে সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি। নানা রকম গয়না, ব্যাগ ও শোপিসও পাওয়া যাবে।ছেলেদের ঈদের পোশাকঈদে দর্জিবাড়ি এনেছে ছেলেদের নানা পোশাক। এখানে ফরমাল ও ক্যাজুয়াল দুই ধরনের পোশাকই আছে। শিশুদের পোশাকও পাওয়া যাবে।সৌন্দর্যচর্চায় ছাড়ঢাকার বারিধারা, ভাটারা রোডে রোদেলা বিউটি পার্লারে সৌন্দর্যচর্চায় ছাড় চলছে। এখানে ফেসিয়াল, প্যাডিকিওর, ম্যানিকিওর, চুলকাটা ইত্যাদি করানো যাবে। এ ছাড়া যেকোনো কাজ করালে বিনা মূল্যে ভ্রু প্লাক করানো যাবে।যোগব্যায়াম শেখায় ছাড়ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার, ধানমন্ডিতে যোগব্যায়াম শেখায় ছাড় দেওয়া হচ্ছে। সপ্তাহে চার দিন বিকেলে এখানে যোগব্যায়াম শেখানো হয়। যোগাযোগ: ০১৭১১৩২১০৫১। ঈদের পোশাকঢাকার আজিজ সুপার মার্কেটে আবরণ এনেছে ঈদের নানা রকম পোশাক। আছে শাড়ি. সালোয়ার-কামিজ, স্কার্ট, ফতুয়া, টি-শার্ট, পাঞ্জাবি ইত্যাদি।সৌন্দর্যচর্চার সুযোগঢাকার মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির বিপরীতে সৌন্দর্যচর্চা কেন্দ্র সুপার কাট বিশেষ ছাড় দিচ্ছে। এখানে স্পা, ফেসিয়াল, চুলের স্টাইল, ত্বক ও চুলের যত্ন, চুল সোজা করা, রং করা, বডি ম্যাসাজ, স্টিম বাথ, বিয়ের মেকআপ, ট্যাটু ইত্যাদি করানো যাবে। সুপার কাটে নারী-পুরুষের পাশাপাশি শিশুদের জন্যও রয়েছে নানা আয়োজন। ঈদে এখানে এক বছর মেয়াদি ডিসকাউন্ট কার্ড আছে। কার্ড পাওয়ার জন্য সুপার কাটে যোগাযোগ করতে হবে।নানা বিষয়ে প্রশিক্ষণঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। ইনটেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, গ্রাফিক আর্ট ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণে ছাড় দেওয়া হচ্ছে। যোগাযোগ: ০১৭৩৩৯৬৯৬৪৪।মুন্সিগঞ্জে ফ্যাশন হাউসমুন্সিগঞ্জের জুবিলি রোডের জি এইচ সিটি সেন্টারে চালু হলো ফ্যাশন হাউস রাংতার শাখা। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট পাওয়া যাবে।চুল কাটায় ছাড়মেনস কেয়ার সেলুন এবং কিডস জোনে ঈদুল ফিতর উপলক্ষে ছোট ও বড়দের চুল কাটায় বিশেষ ছাড় থাকছে। ঈদের আগের রাত পর্যন্ত এ সেবা থাকবে। এ ছাড়া অন্যান্য প্যাকেজেও আছে ছাড়। মেনস কেয়ারের দুটি শাখায়ই (মোস্তফা প্যালেস, ব্লক সি, লালমাটিয়া ও কেয়ারি প্লাজা, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা) এসব সুবিধা থাকছে।