নোটিশ বোর্ড
পূজার আয়োজন এবারের পূজায় নিত্য উপহার শিল্পী সব্যসাচী হাজরার নকশায় ৮-১০টি রঙের শাড়ি এনেছে। সুতি, হাফসিল্ক, মসলিন কোটা শাড়ি আছে। এ ছাড়া টি-শার্ট পাওয়া যাবে শিল্পী ধ্রুব এষ, সব্যসাচী হাজরা ও শাহেদ হিজলের প্রায় ১০টি ডিজাইনে। দাম-শাড়ি ৯৫০ থেকে দুই হাজার ৬০০ টাকা, টি-শার্ট ১৮০ টাকা। পাওয়া যাবে ঢাকায় নিত্য উপহারের বসুন্ধরা সিটি ও আজিজ সুপার মার্কেটের শোরুমে।নতুন প্রসাধনীবাংলাদেশে পাওয়া যাচ্ছে জয় ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনী সামগ্রী। এগুলো বাজারজাত করেছে ঝিলিক হারবাল কসমেটিকস। এসব পণ্যের মধ্যে রয়েছে সান ব্লক লোশন, ফেসওয়াশ ইত্যাদি। সৌন্দর্যচর্চার প্রশিক্ষণতাঁরা সবাই অন্যের সৌন্দর্য বাড়িয়ে তোলেন। নিজের এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে নানা বয়সের মেয়েদের সাজিয়ে দেন। তবে নিজস্ব কোনো বিউটি পার্লার নেই তাদের। এমন ২৫ জন মেয়েকে নিয়ে ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনারস আয়োজন করেছে এক বিশেষ প্রশিক্ষণের। দেশের উত্তরবঙ্গের জয়পুরহাট, রংপুর, বগুড়া, দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে সাক্ষাৎকারমূলক পরীক্ষার মাধ্যমে তাঁদের বাছাই করা হয়। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হবে ঢাকার পারসোনা ইনস্টিটিউটে। ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনারসের সভাপতি রোকেয়া আফজাল রহমান এসব তথ্য জানান। ২০ সেপ্টেম্বর থেকে তাঁদের চুল কাটা, নানা ধরনের ফেসিয়াল, থ্রেডিং, ভ্রু প্লাক, বউ সাজানো, ম্যানিকিউর-পেডিকিউরসহ রূপচর্চার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু হযেছে। পারসোনার কর্ণধার কানিজ আলমাস খান বলেন, ২৫ জন মেয়েকে পারসোনা ইনস্টিটিউটে বিনা মূল্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে। রোকেয়া আফজাল রহমান বলেন, প্রশিক্ষণ শেষে তারা যদি নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়, তবে মাইডাস ফিন্যান্স লিমিটেড থেকে ব্যাংকঋণ দেওয়া হবে। যাতে তারা স্বাবলম্বী হতে পারেন। প্রশিক্ষণ শেষে তাঁদের সনদপত্র দেওয়া হবে।পূজার পাঞ্জাবিঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটে পূজা উপলক্ষে গো-কার্ট নিয়ে এসেছে নতুন ডিজাইনের খাটো পাঞ্জাবি। এসব পাঞ্জাবিতে রয়েছে এমব্রয়ডারি ও অ্যাপ্লিকের কাজ। গো-কার্টের স্বত্বাধিকারী মুহম্মদ মামুন আজাদ বলেন, ‘আমরা মনে করি, ফ্যাশন-সচেতন ক্রেতারাই ফ্যাশনকে এগিয়ে নিয়ে যাবে। পূজায় দেশীয় তাঁতের কাপড়কে বেশি গুরুত্ব দিয়ে বেশির ভাগ পোশাক তৈরি করেছি।’ গো-কার্টে পাওয়া যাচ্ছে ফতুয়া, পোলো শার্ট, টি-শার্ট ও শার্ট এবং মেয়েদের জন্য টপস। ফ্যাশন ডিজাইন শিখুনন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) ফ্যাশন ডিজাইনে ভর্তি চলছে। নতুন বছরে ভর্তির বিশেষ সুযোগ নিয়ে এসেছে। এছাড়া ইনটেরিয়র ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ও অ্যাপারেল মার্চেন্ডাইজিংসহ বেশ কয়েকটি কোর্সে ছয় মাস ও এক বছর মেয়াদি বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ রয়েছে এনআইডিতে। ফোন: ০১৭১৫৭৬৩৯০৮।পূজার পাঞ্জাবিঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটে বরণ নিয়ে এসেছে নতুন ডিজাইনের পাঞ্জাবি। সিল্ক, অ্যান্ডি সিল্ক, অ্যান্ডি সুতি, জয় সিল্ক ও খাদি কাপড়ে তৈরি হয়েছে পাঞ্জাবিগুলো। এ ছাড়া আছে পোলো শার্ট ও টি-শার্ট। শিশুদের চিত্রাঙ্কন কর্মশালাশিল্পী মাসুমা খানের পরিচালনায় তিন মাসব্যাপী শিশুদের চিত্রাঙ্কন কর্মশালা হবে। ৮ অক্টোবর থেকে ঢাকার ধানমন্ডির সাউথব্রিজ স্কুলে এ কর্মশালা শুরু হবে। সাত থেকে ১৮ বছর বয়সী শিশুরা এতে অংশ নিতে পারবে।ভর্তি হওয়া যাবে ২৪ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। ধানমন্ডির সাউথব্রিজ স্কুলে সকাল সাড়ে ১০টায় ভর্তিপ্রক্রিয়া শুরু হবে। ক্লাস হবে প্রতি শুক্রবার, সকাল ১০টা ৩০ মিনিট থেকে থেকে দুপুর ১২টা পর্যন্ত।যোগাযোগ: ০১৭১১৬৭৮৪৮৩