নোটিশ বোর্ড
খাবারের দোকানের নতুন শাখাসতেজ আর সেরা স্বাদের খাবারের প্রতিশ্রুতি দিয়ে চালু হলো এফএফসি বা ফরচুনা ফ্রাইড চিকেনের নতুন শাখা। ঢাকার ধানমন্ডির সাত মসজিদ রোডে ফরচুনা গ্রুপ লিমিটেডের এই খাবারের দোকানটি যাত্রা শুরু করে ২৩ সেপ্টেম্বর। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মতিন পাটোয়ারী ও অভিনয়শিল্পী জাহিদ হাসান কেক কেটে এর উদ্বোধন করেন। এ সময় মডেল মৌ, ফরচুনা গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এখানে ফাস্ট ফুড ধাঁচের খাবার পাওয়া যাবে।বনসাই প্রদর্শনী১ অক্টোবর থেকে ঢাকায় ডব্লিউভিএ মিলনায়তনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বনসাই প্রদর্শনী। এতে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের বনসাই বিভাগের শিক্ষার্থীদের তৈরি বনসাই দেখানো ও বিক্রি করা হবে।প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও রেডিয়েন্ট ইনিস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপারসন গুলসান নাসরীন চৌধুরী। প্রায় ৫০টি বনসাই স্থান পাবে এ প্রদর্শনীতে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে।আলোকচিত্র প্রশিক্ষণঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউটের আয়োজনে ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালা। এতে ক্যামেরা ও নানা রকম লেন্সের ব্যবহার, ছবি এডিট করাসহ নানা বিষয় শেখানো হবে। যোগাযোগ: ০১৮১৯২৮৫৫৮৪।ফ্যাশন ডিজাইন শিখুনন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে ফ্যাশন ডিজাইন বিষয়ে ভর্তি চলছে। এতে মার্চেন্ডাইজিংও শেখানো হবে। যোগাযোগ: ০১৭১৩১১৬৩১৩। হাতের লেখা চর্চাঢাকার ফার্মগেটে হাতের লেখা সুন্দর করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে থ্রি ফিঙ্গারস হ্যান্ডরাইটিং ডেভেলপমেন্ট একাডেমি। শিশুসহ যেকোনো বয়সের মানুষ এতে অংশ নিতে পারবে। যোগাযোগ: ০১৭১১৯৫৭২৮৯।কেনাকাটায় ছাড়ঢাকার উত্তরায় উত্তরাঙ্গন বুটিক কেনাকাটায় ছাড় দিচ্ছে। আগামী ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ ছাড় চলবে। এখানে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ইত্যাদি পাওয়া যাবে।মডেল হতে চাইলেম্যাট্রিক্সের আয়োজনে শুরু হচ্ছে মডেল হতে আগ্রহীদের জন্য কর্মশালা। ১৪ অক্টোবর ঢাকার লালমাটিয়ায় দিনব্যাপি চলবে এই কর্মশালা। ১৭ থেকে ২৮ বছর বয়সী যে কেই এতে অংশ নিতে পারবেন। যোগাযোগ: ০১৭৪৫৯৮৯৯২৯।