নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌন্দর্যচর্চায় ছাড়সৌন্দর্যচর্চাকেন্দ্র পারসোনায় দেওয়া হচ্ছে ছাড়। ফেসিয়াল, ম্যানিকিওর-পেডিকিওর ও হেয়ার ট্রিটমেন্টের ওপর ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে ঢাকায় পারসোনার মিরপুর ও উত্তরা শাখায়। ১৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে এ ছাড়।র‌্যাফল ড্রর পুরস্কার ৮ সেপ্টেম্বর হয়ে গেল ফ্যাশন হাউস একস্ট্যাসির সহযোগী প্রতিষ্ঠান তানজীম স্ট্রিটের র‌্যাফল ড্রর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দুই হাজার টাকার কেনাকাটা করে ক্রেতারা পেয়েছিলেন একটি করে কুপন। এর র‌্যাফল ড্রতে প্রথম পুরস্কার ছিল একটি মোটরসাইকেল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একস্ট্যাসির কর্ণধার তানজীম হকসহ বিজয়ীরা।যোগব্যায়াম প্রশিক্ষণ ঢাকার বনানীতে প্রশান্তি ইয়োগা সেন্টারে চলছে যোগব্যায়াম প্রশিক্ষণ। এ ছাড়া এখানে সৌন্দচর্চার সুবিধাও আছে। ভর্তির জন্য যোগাযোগ: ০১৭৪১৩৯১০৩৪।বনসাই সোসাইটির যুগপূর্তিএ বছর যুগপূর্তি হলো বাংলাদেশ বনসাই সোসাইটির। এ উপলক্ষে ১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে বনসাই প্রদর্শনী। ঢাকার ধানমন্ডিতে ডব্লিউভি এ মিলনায়তনে চলবে এ প্রদর্শনী। ১৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। গয়নার দোকানের শাখা৮ অক্টোবর ঢাকার বনানীর ১১ নম্বর সড়কে চালু হলো গয়নার দোকান ডায়াগোল্ডের নতুন শাখা। এ উপলক্ষ্যে এখানে দেওয়া হচ্ছে বিশেষ সুযোগ। ১৫ অক্টোবরের মধ্যে এখানে হীরের অলংকার কিনলেই মোট মূল্যের ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন। এ ছাড়া সোনার অলংকারের ক্ষেত্রে পেয়ে যাবেন বিশেষ ছাড়। শোরুমটির উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন মডেল ও উপস্থাপক শারমীন লাকী। কফি খাবার আয়োজনঢাকার লালমাটিয়ার এফ ব্লকে কুটুমবাড়ি রেস্তোরাঁর সঙ্গে চালু হলো কফি হাউস। গ্রামের কাছারিঘরের আদলে করা হয়েছে এর অন্দরসাজ। কফির সঙ্গে এখানে পাওয়া যাবে লাচ্ছি, ফলের রস, নানারকম নাশতা। এ ছাড়া খিচুড়ি, পোলাও, চীনা খাবারও আছে। যোগাযোগ: ০১১৯৫৩৮১৬৩০। নানা রকম প্রশিক্ষণঢাকায় রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ কোর্স চালু করেছে; যার মধ্যে আছে ইনটেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, বনসাই, ইকেবানাসহ বিভিন্ন কোর্স। ফোন: ০১৭১১১৪০০০০।কেনাকাটায় বিশেষ সুযোগঢাকার আজিজ সুপার মার্কেটে ফ্যাশন হাউস বার্ডস আই দিচ্ছে কেনাকাটায় বিশেষ সুযোগ। অক্টোবর মাসজুড়ে বার্ডস আই থেকে একটি পাঞ্জাবি কিনলে বিনা মূল্যে পাওয়া যাবে একটি টি-শার্ট। আর একটি ফতুয়া কিনলে পাওয়া যাবে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। বার্ডস আইয়ে পাওয়া যাচ্ছে ছেলেদের টি-শার্ট, ফতুয়া, মেয়েদের টপস, ফতুয়া ও শিশুদের পোশাক।ঘর সাজানোর উপকরণঢাকার বসুন্ধরা সিটিতে হ্যান্ডিজ এনেছে হাতে তৈরি ঘর সাজানোর সামগ্রী। এর মধ্যে দেশি কুলা, হাতপাখা, চালুনি ছাড়াও পাওয়া যাবে শোপিস, গাছ। ছেলেদের শার্টপূজায় আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন ধরনের শার্টের আয়োজন করেছে জেন্টেল পার্ক। এর মধ্যে ক্যাজুয়াল ফুল, ক্যাজুয়াল হাফ, ফরমাল ফুল ও হাফ, হাফ পোলো শার্ট থাকছে। পাশাপাশি পাওয়া যাবে ফরমাল প্যান্ট, জিনসের প্যান্ট, কটন প্যান্ট, কারগো প্যান্ট ও বিভিন্ন ধরনের পাঞ্জাবি। কেনাকাটায় ছাড়ঢাকার উত্তরায় উত্তরাঙ্গন বুটিক দিচ্ছে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। ৩১ অক্টোবর পর্যন্ত এখানে পোশাক কেনায় ছাড় পাওয়া যাবে। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি পাওয়া যাবে। এখানে ফরমায়েশ দিয়ে পোশাক তৈরি করে নেওয়ার সুবিধা আছে।