নোটিশ বোর্ড
বিশুদ্ধ পানিইউনিলিভার বাজারে এনেছে ওয়াটার পিউরিফায়ার—পিওরাইট। পানি ফোটানোর ঝামেলা ছাড়াই এই যন্ত্রের মাধ্যমে পাওয়া যাবে বিশুদ্ধ খাওয়ার পানি। এটি ব্যবহারের ফলে গ্যাস ও বিদ্যুতের ব্যবহারও কমে আসবে। এর রক্ষণাবেক্ষণ খরচও কম। এই যন্ত্র চারটি ধাপে পানি থেকে সব ধরনের ময়লা, জীবাণু ও পরজীবী দূর করে। ফলে সুস্বাদু, দুর্গন্ধমুক্ত ও জীবাণুমুক্ত পানি পাওয়া যায়।ছবি আঁকার কর্মশালাশিল্পী মাসুমা খানের তত্ত্বাবধানে শুরু হচ্ছে ছবি আঁকার কর্মশালা। সাত থেকে ১৮ বছর বয়সী যে কেউ এতে অংশ নিতে পারবে। ভর্তি হওয়া যাবে ২২ অক্টোবর ঢাকার ধানমন্ডিতে সাউথ ব্রিজ স্কুলে। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।বিয়ের সাজঢাকার গুলশান ২ নম্বরে বিউটি স্যালন বানথাই দিচ্ছে বিয়ের সাজের নানা প্যাকেজ। এখানে বর-কনে উভয়েরই সাজের ব্যবস্থা আছে। এ সুযোগ থাকবে মার্চ ২০১১ পর্যন্ত।আসবাব প্রদর্শনীদেশি ঢঙে আসবাব তৈরি করে পরিচিতি পেয়েছে আসবাব তৈরি প্রতিষ্ঠান পিঁড়ি কথন। তাদের তৈরি আসবাবের প্রথম প্রদর্শনী শুরু হতে যাচ্ছে ২২ অক্টোবর। ঢাকার ১৩০৫ পূর্ব মণিপুর, বেগম রোকেয়া সরণি, মিরপুরে এ প্রদর্শনী চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।]কাচ সাজানো শিখুনঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে কাচ সাজানো বা গ্লাস ডেকোর বিষয়ে প্রশিক্ষণ চলছে। দুই মাস ব্যাপী এই প্রশিক্ষণ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা সহজ হবে। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।