নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সুগন্ধিবাজারে এল নারীদের জন্য বিশ্বখ্যাত এইগনার ব্র্যান্ডের নতুন সুগন্ধি এটিয়েন এইগনার পোর ফেম। পাওয়া যাবে ঢাকার গুলশানে ১২৬ নম্বর সড়কের প্যারিস পারফিউমের শোরুমে।বাজারে এল তুলসী চাতুলসীপাতার গুণাগুণ সবারই জানা। শরীরের নানা রোগবালাই সারাতে ব্যবহূত হয় তুলসীপাতা। ডায়াবেটিস, রক্তচাপসহ সর্দিজনিত রোগে খুবই উপকারী এই পাতা। সেই পাতা থেকে তৈরি হচ্ছে স্বাস্থ্যসম্মত চা। রিগস ও পল্লীবধূ কল্যাণ সংস্থা যৌথভাবে বাংলাদেশের বাজারে নিয়ে এল তুলসী পাতি। ২৩ অক্টোবর ঢাকার শেরাটন হোটেলে এ ঘোষণা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠানের (বিসিএসআইআর) চেয়ারম্যান এম ইমামুল হক। তিনি বলেন, ‘স্থানীয়ভাবে এ ধরনের নানা উদ্যোগ খুঁজলে পাওয়া যাবে। কিন্তু আমরা তাদের উৎসাহ দিই না। ফলে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশের বাজার দখল করে নিচ্ছে। দেশকে এগিয়ে নিতে হলে এসব উদ্যোগকে উৎসাহ দিতে হবে।’ অনুষ্ঠানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবির বলেন, ‘তুলসী পাতির উদ্ভাবক মনোয়ারা তালুকদার আমাদের দেশের নারীসমাজের অহংকার। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি এগিয়ে যাচ্ছেন।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাজারজাতকরণ প্রতিষ্ঠান রিগস গ্রুপের চেয়ারম্যান দীন এম রানা। আরও উপস্থিত ছিলেন পিবিকেএসের নির্বাহী পরিচালক মনোয়ারা তালুকদার, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ওবিদুল হক। উল্লেখ্য, তুলসী পাতি আবিষ্কারের জন্য মনোয়ারা তালুকদার এসএমই ফাউন্ডেশনের ২০০৮ সালের সেরা সৃজনশীল নারী উদ্যোক্তা নির্বাচিত হন।বৈচিত্র্যময় পোশাকতরুণ-তরুণীদের জন্য নানা বৈচিত্র্যের পোশাক এনেছে ওটু। গলা, হাতের নকশায় আনা হচ্ছে নতুন ঢং। উজ্জ্বল রঙের ব্যবহারে তৈরি হয়েছে পোশাকগুলো। বিয়ের পোশাকফ্যাশন হাউস কে ক্র্যাফট আয়োজন করেছে বিয়ের পোশাকের। পানচিনি, গায়েহলুদ, বিয়ে, বৌভাত—সব ধরনের অনুষ্ঠানের পোশাক পাওয়া যাবে। বর-কনেসহ আত্মীয়স্বজনের জন্যও বিশেষ পোশাক আছে। নানা রকম শাড়ি, শেরওয়ানি, পাঞ্জাবি পাওয়া যাবে। এগুলো ফরমায়েশ দিয়েও বানিয়ে নেওয়া যাবে। তবে ১৫-২০ দিন আগে যোগাযোগ করতে হবে। এ জন্য কে ক্র্যাফটের যেকোনো শাখায় যোগাযোগ করা যাবে।বিয়ের ছবি নিয়ে প্রদর্শনীবিয়ের সময়ের নানা স্মৃতির কথা মনে করিয়ে দেয় সে সময়কার তোলা বিভিন্ন ছবি। আলোকচিত্রী প্রীত রেজার তোলা বিয়ের ছবি নিয়ে হতে যাচ্ছে ‘ওয়েডিং ডায়েরি’ শিরোনামে এক প্রদর্শনী। বিয়ের অনুষ্ঠানে তোলা নানা ধরনের ছবি স্থান পাবে এই প্রদর্শনীতে। ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে ২৮ অক্টোবর থেকে শুরু হবে এটি। প্রদর্শনীর উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন চলচ্চিত্রনির্মাতা দম্পতি তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। প্রদর্শনীটি প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে । চলবে ৫ নভেম্বর পর্যন্ত।নারীদের জন্য প্রশিক্ষণঢাকার ধানমন্ডিতে গৃহসুখনে চলছে নারীদের জন্য নানা প্রশিক্ষণ। এখানে সৌন্দর্যচর্চা, রান্না ও পোশাক তৈরির বিষয়ে প্রশিক্ষণ চলছে। ফোন: ০১৭২০৬৭৬০৮০।এই ঋতুর পোশাকফ্যাশন হাউস এবি ফ্যাশন মেকার এসেছে নতুন ঋতুতে পরার উপযোগী পোশাক। সাদা রঙের প্রাধান্যে তৈরি হয়েছে নানা কাটের সালোয়ার-কামিজ। পোশাকে এমব্রয়ডারি, ব্লকপ্রিন্ট ইত্যাদি কাজ করা হয়েছে।