নোটিশ বোর্ড
আলোকচিত্র কর্মশালাঢাকার এলিফ্যান্ট রোডে ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউটের আয়োজনে শুরু হচ্ছে আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালা। ৫ নভেম্বর থেকে শুরু হয়ে দুই মাসব্যাপী চলবে এ মেলা। ফোন-০১৮১৯২৮৫৫৮৪। ইকেবানা বনসাই প্রশিক্ষণইকেবানা, বনসাই শেখার প্রশিক্ষণ দিচ্ছে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন। ক্লাস শুরু ৫ নভেম্বর থেকে। যোগাযোগ: ০১৭১১১৪০০০০ সৌন্দর্যচর্চার অয়োজনঢাকার ধানমন্ডিতে হেয়ারোবিক্স ব্রাইডালে সৌন্দর্যচর্চায় পাওয়া যাচ্ছে বিভিন্ন মূল্যের বিশেষ প্যাকেজ। নানা রকম মেকআপ, ফেসিয়াল, চুলের যত্ন, ভ্রু প্লাক, পেডিকিউর-ম্যানিকিউর থাকছে এসব প্যাকেজে। এ সুবিধা থাকবে নভেম্বর মাসজুড়ে।বিভিন্ন প্রশিক্ষণঢাকার এলিফ্যান্ট রোডে একাডেমি অব ভিজ্যুয়াল আর্টসের (আভা) আয়োজনে ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা। আলোকচিত্র, টেলিভিশন ক্যামেরা পরিচালনা, ভিডিও এডিটিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ফোন-০১৫৫২৩১১৭৫৯।কেনাকাটায় ছাড়ঈদ উপলক্ষে ঢাকার আজিজ সুপার মার্কেটে ফ্যাশন হাউস মেঘে চলছে বিশেষ ছাড়। এখানে সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ও শিশুদের পোশাক পাওয়া যাবে।পূজার আয়োজনশ্যামাপূজায় রঙ এনেছে নতুন পোশাক। আছে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট। পোশাকে কমলা, সাদা, লাল—এসব রং ব্যবহার হয়েছে।সৌন্দর্যচর্চায় ছাড়ঢাকার মোহাম্মদপুরে সৌন্দর্যচর্চাকেন্দ্র সুপার কাটে চলছে বিশেষ ছাড়। সুপার কার্ডের ডিসকাউন্ট কার্ড গ্রহীতারা পাবেন এ ছাড়। এখানে ফেসিয়াল, চুলের যত্ন, চুল রং করা, রিবন্ডিং ইত্যাদি করানো যাবে। নারী ও পুরুষের পাশাপাশি শিশুদের জন্য আছে নানা আয়োজন।পোশাক কেনায় ছাড়ঢাকার উত্তরায় আরএকে টাওয়ারে পোশাকের দোকান ফৌজি ফ্যাশনে চলছে ছাড়। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও শিশুদের পোশাক পাওয়া যাবে।অন্দরসাজের নতুন প্রতিষ্ঠানশত ব্যস্ততার পর ঘরে ফিরে এসে দেখেন সবকিছু এলোমেলো, অগোছালো। অথবা পর্যাপ্ত আসবাব থাকলেও তা ঠিকমতো সাজানো হয়নি। কোথায় কোন জিনিস রাখলে ঘরের বা অফিসের সৌন্দর্য ফুটে উঠবে, তা বুঝে উঠতে পারছেন না। এ সমস্যার সমাধান দিতে পারে কোনো অন্দরসাজের প্রতিষ্ঠান।ঢাকার বনানীর ৪ নম্বর সড়কে যাত্রা শুরু করল এমন একটি প্রতিষ্ঠান। ‘দখিনের জানালা’ যার নাম। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসতেই দরজায় চোখে পড়বে পিতলের অক্ষরে লেখা নামটি। ভেতরে ঢুকতেই দখিনের জানালা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন দেয়াল ও মেঝেতে ব্যবহূত মৃৎশিল্প ও বাহারি রঙের আলোর খেলা দেখে। আসবাবেও রয়েছে ভিন্নতা। দেশি ঢঙে সাজানো সবকিছু। ২৫ অক্টোবর এর উদ্বোধনী দিনে উপস্থিত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।দখিনের জানালার ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কায়সার বলেন, ‘বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের সব ধরনের নকশা আমরা করে থাকি।’প্রিয় গৃহকোণ বা অফিসের সাজগোজের সমাধানে শুক্রবার ছাড়া যেকোনো দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে চলে আসতে পারেন এখানে। ফোন: ০১৭৪৭৭৮৪৯০৭।আসবাব প্রদর্শনীযাত্রাটা শুরু হয়েছিল একেবারেই ঘরোয়াভাবে। নিজেদের আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীদের অনুরোধে শৌখিন আসবাব তৈরির মধ্যেই সীমাবদ্ধ ছিল পিঁড়ি কথনের কাজ। ‘এর মধ্যে পত্রিকায় আমাদের আসবাব নিয়ে একটি প্রতিবেদন ছাপা হলে বেশ সাড়া পাই। এই অনুপ্রেরণায় আরও বড় পরিসরে কাজ করার প্রতি আগ্রহী হয়ে উঠি আমরা।’ পিঁড়ি কথনের আসবাব প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন এর স্বত্বাধিকারী জেনিস মাহমুদ। ২২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ঢাকার মিরপুরের রোকেয়া সরণিতে হয়ে গেল তাঁদের তৈরি আসবাবের প্রথম প্রদর্শনী। ‘আসবাব নগরজীবনের শিল্প। আর আমাদের দেশে এই শিল্পে এখনো তেমন কোনো বিবর্তনের ধারা গড়ে ওঠেনি। আসবাবের মৌলিক ব্যবহার ও নন্দনতত্ত্ব—এই দুটি বিষয় ভেবে মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা ও সামর্থ্যের মধ্যে দেশীয় ঘরানার আসবাব তৈরি করছি আমরা।’ প্রদর্শনী ঘুরে দেখা গেল, সাম্পান আকারের চেয়ার-টেবিল, গাছের গুঁড়ির শু-র্যা ক, গিটার আকৃতির চেয়ার, কাচের চেয়ার, দেয়াল আলনাসহ বৈচিত্র্যময় সব আসবাবের সমাহার। এ প্রদর্শনীর মধ্য দিয়ে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করল পিঁড়ি কথন। এখন থেকে পিঁড়ি কথনের আসবাব পাওয়া যাবে এই ঠিকানায়—১৩০৫ পূর্ব মণিপুর (অপেরা), বেগম রোকেয়া সরণি, মিরপুর।মূল্য ছাড়১ নভেম্বর ফ্যাশন হাউস বিবিয়ানা ১০ বছরে পা দিল। এ উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। বছরজুড়ে নির্ধারিত মূল্যের ৪০ শতাংশ ছাড়ে এখানকার যেকোনো পণ্য কিনতে পারবেন। শুধু বিবিয়ানার ঢাকার ধানমন্ডি শাখার সাশ্রয়ী কর্নারে এই ছাড় দেওয়া হবে। শিশুদের পোশাকঢাকার উত্তরায় ফ্যাশন হাউস নিমমি’স নিয়ে এল শিশুদের রকমারি পোশাক। আছে সালোয়ার-কামিজ, স্কার্ট, টপস ইত্যাদি। আরামদারাম সুতি কাপড়ে তৈরি এসব পোশাকে ব্যবহার করা হয়েছে এমব্রয়ডারি, ব্লকপ্রিন্ট ও লেসের কাজ।