নোটিশ বোর্ড
রকমারি পর্দাঈদে ঘর সাজাতে কিনতে পারেন নতুন পর্দা। ঢাকার ইসলামপুরে এ হাকিম ট্রেডার্স এনেছে বাহারি পর্দা ও সোফার কভারের কাপড়। এখানে পাইকারিভাবেও কাপড় কেনা যাবে।কেনাকাটায় ছাড়ফ্যাশন হাউস একস্ট্যাসি দিচ্ছে কেনাকাটায় ছাড়। এখানে টপস, স্কার্ট, কুর্তা, ছেলেদের টি-শার্ট, পাঞ্জাবি, প্যান্ট পাওয়া যাবে।যোগব্যায়ামে ছাড়ঢাকার ধানমন্ডিতে রাশিয়ান কালচারাল সেন্টারে যোগব্যায়াম শেখায় ছাড় চলছে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগব্যায়াম উপকারী। যোগাযোগ: ০১৭১১৩২১০৫১।ঈদে ঘর সাজানোঈদে ঘর সাজাতে সাহায্য নিতে পারেন অন্দরসাজের প্রতিষ্ঠান ‘দখিনের জানালা’র। বাড়ি, অফিস, দোকান সাজিয়ে দেবে তারা। এ ছাড়া গায়েহলুদ, বিয়ের তত্ত্ব, মঞ্চ সাজানোর কাজও তারা করে। যোগাযোগ: ০১৭৪৭৭৮৪৯০৭। সারা বছর চলবে তাঁত৫ নভেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরকৈজুরি গ্রামে চালু হলো জলবায়ু পরিবর্তন সহনশীল মডেল তাঁত-কারখানা। এর উদ্বোধনী দিনে এসেছিলেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, অভিনয়শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন, ফ্যাশন ডিজাইনার চন্দ্র শেখর সাহা ও এমদাদ হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন বিভাগের প্রধান এস মুস্তাফা কামাল। তাঁত-কারখানাটিতে স্থানীয় লোকায়ত জ্ঞান ও উন্নত প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। এতে বন্যা, খরা, কুয়াশা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগকালেও উৎপাদন চালু রাখা যাবে। ফলে সারা বছরই তাঁতিরা কাজ করতে পারবেন। অ্যাকশনএইড বাংলাদেশ ও ডেনমার্ক দূতাবাসের যৌথ উদ্যোগে পরিচালিত ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে অভিযোজন এবং দুর্যোগ-ঝুঁকি হ্রাসে স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা প্রদান’ (সিসিএ-ডিআরআর) প্রকল্পের অংশ হিসেবে এই কারখানা প্রতিষ্ঠা করা হয়েছে।বিয়ের সাজফারজানা শাকিল’স মেকওভার স্যালনে বিয়ের সাজে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। বিয়ের অনুষ্ঠানের মেকআপের বুকিং দিলেই পাওয়া যাবে বিনা মূল্যে একজনের মেকআপ করার সুযোগ অথবা বিশেষ ছাড়েঅন্য কোনো প্যাকেজ নেওয়ার সুযোগ। ৩১ ডিসেম্বর পর্যন্ত গুলশান ও ধানমন্ডি—দুটো শাখাতেই এ সুযোগ চলবে।বার-বি-কিউ উৎসবভোজনরসিক মানুষের জন্য হোটেল ঢাকা রিজেন্সির আয়োজনে চালু হয়েছে গ্রিল অন দ্য স্কাই লাইন নামে একটি রেস্টুরেন্ট। হোটেলের ১৫ তলার ছাদে তৈরি হয়েছে এটি। এখানে এখন চলছে বার-বি-কিউ উৎসব। খাওয়ার আয়োজনে বার-বি-কিউ ছাড়াও থাকছে দেশি-বিদেশি নানা খাবারের সমাহার। উৎসব চলাকালে ভিন্ন স্বাদের খাবারের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন অতিথিরা। আছে বেড়াতে আসা অতিথিদের জন্য র্যাফল ড্রর মাধ্যমে চমৎকার পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। উৎসব চলবে ১২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত।অস্ট্রেলীয় খাবারের স্বাদদেশে বসেই এখন অস্ট্রেলিয়ান খাবারের স্বাদ পাওয়া যাবে। দেশের মানুষকে অস্ট্রেলীয় খাবারের স্বাদ দেওয়ার জন্য ৫ নভেম্বর যাত্রা শুরু করেছে অস্ট্রেলিয়ান রেস্টুরেন্ট ‘হোয়াইটহ্যান ফ্রাইড চিকেন’-এর (ডব্লিউএফসি) প্রথম শাখা। ঢাকার হাতিরপুলে ডব্লিউএফসির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জাসটেন লি। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশে এই প্রথম শতভাগ অস্ট্রেলিয়ান রেসিপি নিয়ে কোনো রেস্টুরেন্ট চালু হলো। আশা করি, তারা খাবারের মান বজায় রেখে ভোজনরসিকদের চাহিদা পূরণ করবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন হোয়াইটহ্যান ফ্রাইড চিকেনের ফুড কনসালট্যান্ট ওয়েন গ্যাসকেল। তিনি বলেন, ডব্লিউএফসি রেস্টুরেন্ট খাবারের মান বজায় রাখার জন্য সব রকম চেষ্টা করবে। ডব্লিউএফসিতে ক্রিসপি কমবো, অজি ফিলেট বার্গার, রিয়েল বার্গার, অজি সালাদ, কিডস প্যাক, অজি রোলার, হট উইংস—সব অস্ট্রেলিয়ান স্বাদের বিভিন্ন খাবার পাওয়া যাবে। এ ছাড়া স্ট্রবেরি সানডি, চকলেট সানডি আইসক্রিম ও কফি পাওয়া যাবে।সৌন্দর্যচর্চায় ছাড়সৌন্দর্যচর্চার প্রতিষ্ঠান মেনস কেয়ার দিচ্ছে ছাড়। অন্যান্য সব সুবিধার সঙ্গে এখানে এই ঈদে নতুন যোগ হয়েছে চুল পড়া, খুশকি, ব্রণ ইত্যাদির সমাধান ও নানা রকম ফেসিয়াল। যোগাযোগ: ০১৭২৭৩৩১১২১। আলোকচিত্রে বাংলাদেশসবুজ পাতায় গা মিশিয়ে বসে আছে সুতা ফড়িং, ফুলের ওপর জমেছে শিশিরবিন্দু, নিজের বোনা জালে মাকড়সা, বান্দরবানের নিলগিরি রিসোর্টের ওপর দিয়ে উড়ে যাচ্ছে মেঘমালা—এমন সব ছবিতে ধরা পড়েছে টুকরো টুকরো বাংলাদেশ। সব মিলে যেন তুলে ধরছে বাংলাদেশের নানা রূপ। ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে চলছে ‘রিপ্রেজেন্টিং বাংলাদেশ’ শীর্ষক এ প্রদর্শনী। ৫ নভেম্বর হয়ে গেল এর উদ্বোধন। এম এম জাহিদুর রহমান বিপ্লব ও মোহাম্মদ গোলাম সরওয়ার—এই দুই আলোকচিত্রীর তোলা ছবি স্থান পেয়েছে এতে। প্রদর্শনী চলবে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।