নোটিশ বোর্ড
শীতের ফ্যাশনেবল পোশাকএবারের শীতে কে ক্র্যাফট করেছে বিশেষ আয়োজন। শীতে উপযোগী বর্ণিল এই সম্ভারে থাকছে বিভিন্ন রকমের শাল, জ্যাকেট, স্কার্ফ, মাফলার, ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট, টপস, পঞ্চো ইত্যাদি। এসব পোশাকের কাট ও স্টিচ নতুন আঙ্গিকের। পোশাকে কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে খাদি ও সুতি। শালের সমারোহে থাকছে খাদি ও নরসিংদীর ইক্কত। শালগুলোতে বিভিন্ন ধরনের হাতের কাজ, অ্যাপ্লিক ও প্রিন্ট রয়েছে। পঞ্চোতে আনা হয়েছে বৈচিত্র্য। খাদি কাপড়ের সঙ্গে সিল্ক কাপড়ের মিশ্রণে তৈরি করা হয়েছে পাঞ্জাবি। পোশাকের অলংকরণে ব্যবহূত হয়েছে স্ক্রিনপ্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, হাতের কাজ, টাই অ্যান্ড ডাই, কারচুপির কাজ ইত্যাদি। পাওয়া যাচ্ছে কে ক্র্যাফটের প্রতিটি শাখায়।বিয়ের তত্ত্ব সাজানোঢাকার বনানীতে ইনটেরিয়র হাউস ‘দখিনের জানালা’ দিচ্ছে বিশেষ প্যাকেজ। তত্ত্ব সাজানো থেকে শুরু করে গায়েহলুদ ও বিয়ের স্টেজ সাজিয়ে দেওয়ার আয়োজন থাকবে এ প্যাকেজে। এ ছাড়া বাড়ি, অফিস ও শোরুমের জন্য এখানে পাওয়া যাবে প্রয়োজনীয় তথ্য, ডিজাইন, ক্যাবিনেট, কালার স্কিম। পাশাপাশি পুরোনো জিনিসে নতুনের ছোঁয়া পাওয়ার ক্ষেত্রে দখিনের জানালা দিচ্ছে নানা প্যাকেজ। যোগাযোগ: ০১৭৪৭৭৮৪৯০৭।এই সময়ের পোশাকঢাকার আজিজ সুপার মার্কেটে গরম কাপড়ে নতুন ডিজাইনের ফুল হাতা টি-শার্ট ও টপস এনেছে ‘গো-কার্ট’ ফ্যাশন হাউস। এ ছাড়া গো-কার্টে পাওয়া যাচ্ছে শীতের ফতুয়া, ফুল হাতা পোলো শার্ট, টি-শার্ট, শার্ট ও পাঞ্জাবি। শীতের পোশাকঢাকার আজিজ সুপার মার্কেটে ফ্যাশন হাউস ‘রণ এনেছে শীতে পরার উপযোগী দেশি কাপড়ে তৈরি নানা রকমের পোশাক। সব বয়সী মানুষের শীতের পোশাক পাওয়া যাবে এখানে। নতুন এ পোশাকগুলোর মধ্যে রয়েছে ফুল হাতা পোলো শার্ট, ফুল হাতা টি-শার্ট, ফতুয়া ও পাঞ্জাবি। নানা বিষয়ে প্রশিক্ষণন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ছাড়াও ইন্টেরিয়র ডিজাইন, গ্রাফিক ডিজাইনে ছয় মাস ও এক বছর মেয়াদি কোর্সে ভর্তি চলছে। কোর্স শেষে সার্টিফিকেট পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যালায়েন্স বিভাগের অধীনে। এ ছাড়া বিশেষ বৃত্তির সুযোগ রয়েছে এখানে। ফোন: ০১৭১৫৭৬৩৯০৮।হস্তশিল্প, জলরঙ ও পোশাকের প্রদর্শনী২৬ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে হস্তশিল্প, উপহার সামগ্রী, জলরং ও পোশাকের এক প্রদর্শনী। এর আয়োজন করেছে প্রকৃতি। গুলশানের দ্য গ্যালারিতে (বাড়ি ৭/বি, সড়ক ১৩, গুলশান-১) এ প্রদর্শনী চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। এতে কারুশিল্পীদের তৈরি করা নানা ধরনের হস্তশিল্প প্রদর্শন করা হবে।এ ছাড়াও থাকবে শিল্পী সাইদা কামালের জলরং প্রদর্শনী। থাকবে মিলিতা চৌধুরীর ডিজাইন করা পোশাক। প্রদর্শনীর উদ্বোধন করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।নতুন নকশার পোশাকশীতে সব বয়সী মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে ফ্যাশন হাউস বরণ এনেছে দেশি কাপড়ে তৈরি নতুন নকশার পোশাক। পোশাকগুলোর মধ্যে রয়েছে ফুলহাতা পোলো শার্ট ও ফুল হাতা টি-শর্টি, ফতুয়া ও পাঞ্জাবি। বনসাই শিখুনবাংলাদেশ বনসাই সোসাইটির আয়োজনে ৩ ডিসেম্বর শুরু হচ্ছে বনসাই প্রশিক্ষণ কর্মশালা। এ জন্য নিবন্ধন করতে হবে ২৬ এবং ২৭ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকার কলাবাগানে তাদের কার্যালয়ে। যোগাযোগ: ০১৭১১৮১০২৬২ফ্যাশন ও ইনটেরিয়র ডিজাইন শিখুন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন (বিআইডি) দিচ্ছে ফ্যাশন ও ইনটেরিয়র ডিজাইনিংয়ে এক বছর মেয়াদি ডিপ্লোমা করার সুযোগ। এ ছাড়া থাকছে ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজিতে তিন বছর মেয়াদি প্রফেশনাল ডিপ্লোমা করার সুযোগ। পাশাপাশি ভর্তি চলছে ফ্যাশন মার্কেটিং ও মার্চেন্ডাইজিংয়ে। এসব কোর্সে ভর্তি হতে ইচ্ছুকদের জন্য থাকছে বিশেষ বৃত্তির সুযোগ। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন (বিআইডি) এসব কোর্সের শিক্ষার্থীদের দিচ্ছে ইংরেজি ভাষা শেখা ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সুযোগ, কোনো বাড়তি খরচ ছাড়াই। ফোন: ০১১৯৯০০৪৫৪২।