নোটিশ বোর্ড
বিয়ের পরিকল্পনাবিয়ের নানা অনুষ্ঠানের পরিকল্পনা করার জন্য সাহায্য নিতে পারেন প্ল্যানারসের। এই প্রতিষ্ঠানটি বিয়ের ফুলসজ্জা, ছবি তোলা, নাচ, গান, আলোকসজ্জা ইত্যাদি আয়োজনের পরিকল্পনা করে দিতে পারে। এ ছাড়া জন্মদিন, পার্টি— এসবের পরিকল্পনাও তারা করে দেয়। যোগাযোগ: ০১৭২২২২২২৩১।শীতের পোশাকফ্যাশন হাউস অঞ্জন’স এনেছে শাল, জ্যাকেট ইত্যাদি পোশাক। আরও আছে শীতে পরার উপযোগী ফতুয়া, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ। পোশাকে সুতি ও খাদি কাপড় ব্যবহার করা হয়েছে। শালগুলোতে কাঁথাস্টিচ, ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারি করা হয়েছে।ইয়োগা শিখুনঢাকায় বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ‘ইয়োগা স্পিরিট’ আয়োজন করেছে এক কর্মশালা। শুধু নারীদের জন্য এ কর্মশালা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ডিসেম্বর। যোগাযোগ: ০১৭১৪০৮৫১০৮। শীতের জমকালো পোশাকএবি ফ্যাশন মেকার এনেছে শীতে পরার উপযোগী জমকালো পোশাক। মেয়েদের জন্য আছে সালোয়ার-কামিজ, ফতুয়া। পোশাকে চুমকি, পুঁতি, এমব্রয়ডারির কাজ করা হয়েছে। নীল, লাল, সবুজ ইত্যাদি উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে পোশাকে।ছেলেদের শীতের পোশাকছেলেদের জন্য রঙ এনেছে নানা ধরনের শীতের পোশাক। রয়েছে জ্যাকেট, শাল, শার্ট, টি-শার্ট, ফতুয়া। পোশাকেগুলো তৈরি করা হয়েছে সুতি, খাদি, উলেন কাপড় দিয়ে। রং হিসেবে বেছে নেওয়া হয়েছে কালো, ধূসর, ঘিয়া, খাকি, সবুজ, নীল। টাই অ্যান্ড ডাই, ব্লকপ্রিন্ট, স্প্রে, স্ক্রিনপ্রিন্ট, বাটিক, মেশিন এমব্রয়ডারির কাজ করা হয়েছে শীতের এই পোশাকগুলোতে। হুড, নানা রকম কলার ব্যবহার করা হয়েছে পোশাকে।বিয়ের পোশাকনিজের পছন্দমতো বিয়ের পোশাক তৈরির সুযোগ দিচ্ছে ফ্যাশন হাউস ওটু। এ জন্য আসতে পারেন ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটিতে ওটুর শাখায়। এখানে প্রতি শুক্রবার ফ্যাশন ডিজাইনাররা উপস্থিত থাকবেন, যাঁদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন বিয়ের পোশাক ও অনুষঙ্গ সম্পর্কে। এখান থেকে পোশাক তৈরিও করে নেওয়া যাবে। এ সুযোগ পাওয়া যাবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ফোন: ০১৭৫০০৪৯০৯০। চলছে বাংলা খাবার উৎসবঢাকার র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে চলছে বাংলা খাবার উৎসব। এতে আছে নানা স্বাদের বাংলাদেশি খাবার। নানা রকম ভর্তা, ভাজি, তরকারির স্বাদ নেওয়া যাবে এখানে। ২৫ নভেম্বর শুরু হওয়া এ উৎসব শেষ হচ্ছে আজ। যোগাযোগ: ৮৭৫৪৫৫৫।খাদি কাপড়ের পোশাকঅ্যাঞ্জেলিনা কালেকশন এনেছে খাদি কাপড়ের নানা রকম পোশাক। শীতে পরার উপযোগী ফতুয়া, সালোয়ার-কামিজ, শাড়ি আছে ঢাকার গুলশানের পিংক সিটিতে অ্যাঞ্জেলিনার শাখায়। পোশাকের নকশায় নানা রকম লেস ব্যবহার করা হয়েছে।