নোটিশ বোর্ড
বিজয় দিবস উপলক্ষে প্রদর্শনী বাংলাদেশকে ভালোভাবে জানার জন্য বাংলাদেশ জাতীয় ইউনেসকো ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ডিসকভার বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হবে। ঢাকার নীলক্ষেতের ব্যানবেইস ভবনে দুই দিনব্যাপী এ প্রদর্শনী চলবে। এতে বাংলাদেশের পুতুল, হস্ত ও কুটির শিল্প, খেলনা, খাবার, মিউজিক, বইপত্র, পোস্টার, আলোকচিত্র, মৃৎশিল্প, ফুল, ইতিহাস ও ঐতিহ্য, নকশিকাঁথা ইত্যাদি প্রদর্শন করা হবে। যাঁরা এই প্রদর্শনীতে অংশ নিতে চান তাঁরা যোগাযোগ করতে পারেন বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন, ব্যানবেইস ভবন (চতুর্থ তলা), পলাশী অথবা ০১৭১১৫২০১৪৬ নম্বরে। ভিনদেশি পণ্য প্রদর্শনীইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও ভারতীয় দূতাবাসের আয়োজনে জাতীয় শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে ২৮ নভেম্বর শুরু হয় ‘হ্যান্ডি ক্রাফটস এক্সিবিশন অব ইন্ডিয়া’ নামে প্রদর্শনীর। এতে ভারতের নানা প্রদেশের ঐতিহ্যবাহী পণ্যসামগ্রী প্রদর্শিত হয়। এর মধ্যে ছিল ওড়না, সালোয়ার-কামিজের কাপড়, শাড়ি, ট্রে, শোপিস, চাবির রিং ইত্যাদি। ৩ ডিসেম্বর প্রদর্শনিটি শেষ হয়।শীতের শালতরুণ-তরুণীদের জন্য খাদি, সিল্ক ও নানা রকম মোটা কাপড়ের তৈরি শাল এনেছে আবর্তন। এতে হাতের কাজ, ব্লক, অ্যাপ্লিক ব্যবহার করা হয়েছে। আবর্তনের ঢাকার মালিবাগ, ধানমন্ডি, মিরপুর-১০ ও ওয়ারীর শাখায় এসব শাল পাওয়া যাবে।বিয়ের সাজবিয়ের সাজে ছাড় দিচ্ছে ফারজানা শাকিল’স মেকওভার স্যালন। ১০ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এ সুযোগ পাওয়া যাবে। এখানে কনের সাজের পাশাপাশি বিয়ের জন্য প্রস্তুতিমূলক সৌন্দর্যচর্চার সুবিধাও পাওয়া যাবে। ঢাকার ধানমন্ডি ও গুলশান শাখাতে এসব সুবিধা পাওয়া যাবে। ফোন: 9116057|আলোকচিত্র প্রশিক্ষণঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন চালু করেছে আলোকচিত্র প্রশিক্ষণ কোর্স। দুই মাসব্যাপী এ কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করতে হবে ২২ ডিসেম্বরের মধ্যে। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।শিশুদের চিত্রাঙ্কন কর্মশালাশিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন কর্মশালা। এতে প্রশিক্ষণ দেবেন শিল্পী মাসুমা খান। ঢাকার ধানমন্ডিতে সাউথ ব্রিজ স্কুলে প্রতি শুক্রবার ক্লাস হবে। ভর্তি হতে হবে এখানেই; ১০ ও ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।শীতের পোশাকমেনজ ক্লাব এনেছে ছেলেদের জন্য ব্লেজার, জ্যাকেট ও সোয়েটার। এসব পোশাকে হুড ব্যবহার করা হয়েছে। আরও আছে নানা রকম প্যান্ট, শার্ট, গেঞ্জি ও ফতুয়া। প্রশিক্ষণে ছাড়ঢাকার ধানমন্ডিতে গৃহসুখন দিচ্ছে নানা রকম প্রশিক্ষণ কোর্সে ছাড়। এখানে নানা রকম রান্না, সৌন্দর্যচর্চা, পোশাক তৈরি, হস্তশিল্প তৈরি ইত্যাদি শেখা যাবে। এখানে শুধু নারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। ফোন: ০১৭২০৬৭৬০৮০।শীতের বর্ণিল পোশাকশীতে পরার জন্য উজ্জ্বল রঙের নানা পোশাক এনেছে ধ্রুব। ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি ও উত্তরায় তাদের শোরুমে পাওয়া যাবে সালোয়ার-কামিজ, ফতুয়া, শাল ইত্যাদি। পোশাকে সাদার সঙ্গে কমলা, নীল, কালো ইত্যাদি উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে।ছেলেদের পশ্চিমা পোশাকছেলেদের জন্য নানা রকম ব্লেজার, কমপ্লিট স্যুট এনেছে রিচম্যান। এ ছাড়া ডেনিম ও জুট কটন কাপড়ের মোটা শার্টও আছে। আরও পাওয়া যাবে পোলো গলার গেঞ্জি।বিয়ের সাজের প্যাকেজঢাকার ধানমন্ডিতে হেয়ারোবিক্স ব্রাইডাল দিচ্ছে বিয়ের সাজের নানা রকম প্যাকেজ। এসব প্যাকেজে থাকছে কনের সাজ, ওয়াক্সিং, পেডিকিওর, ম্যানিকিওর, বরের সাজ, বরের ফেশিয়াল ইত্যাদি সুবিধা। ফোন: ৯১৪২০৮২।কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণঢাকার ধানমন্ডিতে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের আয়োজনে চলছে নানা রকম প্রশিক্ষণ। এখানে ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ইকেবানা, বনসাই তৈরি ইত্যাদি শেখা যাবে। ফোন: ০১৭১১১৪০০০০।মুক্তিযুদ্ধের স্মারকবিজয়ের মাসে সাদাকালো এনেছে মুক্তিযুদ্ধের নানা স্মারক। আছে মগ, টিশার্ট, ফতুয়া।ছেলেদের শার্টশার্ট গ্যালারি এনেছে ছেলেদের জন্য আরামদায়ক শার্টের কাপড় ও তৈরি শার্ট। আছে চেক, স্ট্রাইপ কাপড়ে তৈরি শার্ট। ব্লেজার বা স্যুটের সঙ্গে পরার মত নানারকম সাদা শার্টও আছে। পাওয়া যাবে ঢাকার নিউ এলিফ্যান্ট রোড ও গুলশানের পিংক সিটিতে শার্ট গ্যালারির শাখায়।সৌন্দর্যচর্চা প্রশিক্ষণরূপবিশেষজ্ঞ গীতি বিল্লাহর তত্বাবধানে শুরু হচ্ছে নারীদের জন্য সৌন্দর্যচর্চা প্রশিক্ষণ। এখানে চুলে রঙ করা ও রিবন্ডিং করার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। ভর্তি চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। ফোন: ০১৭১১৫৯২২৭১।