নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবসের পোশাকচরকা বিজয় দিবসকে কেন্দ্র করে তৈরি করেছে নতুন পোশাক। বিভিন্ন ডিজাইনের ফতুয়া, কুর্তা, শাড়ি ও পাঞ্জাবিগুলোয় দেওয়া হয়েছে অ্যাপলিক, প্যাচওয়ার্ক, ব্লক, ব্রাশ, মেশিন ওয়ার্ক ও কারচুপির কাজ। এ ছাড়া শীতের শালও পাওয়া যাচ্ছে। যাত্রা শুরু ৮ ডিসেম্বর ঢাকার মিরপুর-১০ নম্বরে আরশীনগর ফ্যাশন হাউজ যাত্রা শুরু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। আরশীনগর ফ্যাশন হাউজে সব ঋতুকে প্রাধান্য দিয়ে দেশীয় কাপড় ও উপাদান ব্যবহার করে সব বয়সীদের জন্য পোশাক তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারম্যান গুলশান নাসরীন চৌধুরী। শীত-পোশাকফ্যাশন হাউস ওটু এবার শীতের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ডিজাইনের শীতের পোশাক। জ্যাকেট, ব্লেজার, কোটসহ আছে গরম কাপড়ে ফুল স্লিভ টি-শার্ট। মেয়েদের কার্ডিগান স্টাইলের জ্যাকেট ও অন্যান্য পোশাকের মধ্যে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের সঙ্গে দেশীয় ইমেজের মিশেল। বিজয় দিবসের পোশাকদেশীয় রং, দেশীয় কাপড় ব্যবহার করে ফ্যাশন হাউস রঙ তৈরি করেছে এবারের বিজয় দিবসের পোশাক। বিজয়ের মাসজুড়ে তাই লাল-সবুজ নিয়েই রঙ-এর আয়োজন। শীত উপলক্ষে পোশাকগুলোয় ব্যবহার করা হয়েছে মোটা সুতি ও খাদি কাপড়। বিজয়ের পোশাকফ্যাশন হাউস ফড়িং শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট, শার্ট প্রভৃতি পোশাকে নিয়ে এসেছে বিজয় দিবসের ছোঁয়া। ছোট ও বড়দের পোশাকের এ সম্ভারে খুঁজে পাওয়া যাবে এমব্রয়ডারি, অ্যাপলিক, ব্লক, হাতের কাজ, হ্যান্ডপেইন্ট, স্প্রে, টাইডাইয়ের কাজ। কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে সুতি, সিল্ক, জামদানি। পোশাকে বিশেষ ছাড়বিজয়ের মাসে ফ্যাশন হাউস ম্যাকয়ে চলছে কেনাকাটায় বিশেষ ছাড়। ধানমন্ডির অর্চার্ড পয়েন্টের তৃতীয় তলার শোরুমে যেকোনো পোশাক ৪০ শতাংশ ছাড়ে কেনাকাটা করা যাবে। এ সুযোগ থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিজয়ের মাসের আয়োজনবিজয় দিবসকে সামনে রেখে এম ক্রাফট শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, প্রভৃতি পোশাক এনেছে। পোশাকের বিশেষত্ব হচ্ছে লাল-সবুজের পতাকা। এ ছাড়া ব্লকপ্রিন্ট, অ্যাপলিক, এমব্রয়ডারিতে ব্যবহার করা হয়েছে বিজয়ের নানা প্রতীক।রান্নাঘরে সাজাতেযেকোনো ধরনের রান্নাঘর সাজানোর কাজ করে দেবে ‘দখিনের জানালা’। এছাড়া বিজয়ের মাসে অফিস ও শোরুম বা বাসার কোনো ঘরের অন্দরসাজে বিশেষ প্যাকেজ দিচ্ছে প্রতিষ্ঠানটি। আরও আছে বিয়ে বা গায়েহলুদের মঞ্চ ও তত্ত্ব সাজানোর প্যাকেজ। ফোন: ০১৭৪৭৭৮৪৯০৭।বিজয় দিবসে মেঘবিজয় দিবসে ফ্যাশন হাউস মেঘ এনেছে লাল-সবুজ রঙের নানা নকশার পোশাক। সুতি, সিল্ক, খাদিসহ বিভিন্ন দেশীয় তাঁতের কাপড়ে তৈরি ফতুয়া, শার্ট, পাঞ্জাবি ও সালোয়ার-কামিজ করা হয়েছে প্রিন্ট, অ্যাপলিক, ক্যাটওয়ার্ক, সুঁই-সুতার সেলাইসহ হাতের বিভিন্ন কাজের মাধ্যমে।বিউটি পারলারের নতুন শাখাপারসোনা বিউটি পারলারের নতুন শাখা খুলতে যাচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে বনানীর ১১ নম্বর রাস্তায় পারসোনা যাত্রা শুরু করবে। গ্রাহকদের বিশেষভাবে সেবা প্রদানের ব্যবস্থার জন্য এ শাখার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে এক্সক্লুসিভ সুইটস। যোগাযোগ: ০১৬৭১৬৪৬৪৬৪, ৮৮১২৬৯৮।ভ্রমণে নতুন এক আয়োজন বাংলাদেশ পর্যটন করপোরেশন পর্যটকদের জন্য নতুন ডিসকাউন্ট কার্ড চালু করেছে। এই কার্ড ব্যবহার করে বিভিন্ন জেলায় অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের সব হোটেল-মোটেলে পাওয়া যাবে বিশেষ ছাড়। ‘পাসেরা’ নামের এ কার্ডধারী শিক্ষার্থীরা নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পর্যটন মৌসুমে পাবেন ২০ শতাংশ এবং এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত অফ সিজনে ৫০ শতাংশ ছাড়। এনজিওকর্মীরা পাবেন ১৫ (পর্যটন মৌসুম) ও ৫০ শতাংশ (অফ সিজন) ছাড়।দাতাসংস্থা ও করপোরেট প্রতিষ্ঠানের কর্মীরা পর্যটন মৌসুমে পাবেন ২৫ ও ৬০ শতাংশ ছাড়। ব্যবসায়ীরা পাবেন ২৫ ও ৫৫ শতাংশ ছাড়। ভ্রমণে গিয়ে এই কার্ডধারীরা খাবারদাবারেও পাবেন বিশেষ ছাড়। পাসেরা কার্ডটির মূল্য এক হাজার টাকা। এটি এক বছর মেয়াদি। ফোন: ০১৯২৯৯৯৪৬০২ বিজয়ের পোশাকনন্দন কুটির বিজয় দিবসে সালোয়ার-কামিজ, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি ও ব্যাগ এনেছে। দেশীদশে লাল-সবুজ বিজয়ের এই মাসে ঢাকার দেশীদশের প্রতিটি ফ্যাশন হাউস সাজানো হয়েছে লাল-সবুজ পোশাক দিয়ে। ১১ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা সিটির দেশীদশ প্রাঙ্গণে বিজয় দিবস ‘লাল-সবুজের দেশীদশ’ শীর্ষক গানের অনুষ্ঠানে এ কথা জানানো হয়। বসুন্ধরা সিটি কমপ্লেক্সে দেশীদশের ১০টি ফ্যাশন হাউসেই পুরো মাস জুড়ে পাওয়া যাবে লাল-সবুজ পোশাক।একসঙ্গে খাওয়া আর বিনোদন পছন্দের প্রিয় খাবার খাওয়ার সঙ্গে যদি প্রিয় কোনো ব্যান্ডের গান শোনা যায় অথবা প্রিয় কোনো দলের খেলা দেখার ব্যবস্থা থাকে, খাওয়ার জন্য এর চেয়ে ভালো স্থান আর কী হতে পারে। যাঁরা একসঙ্গে দুটোই উপভোগ করতে চান, তাঁদের জন্যই আয়োজন। এ রকম সুবিধা নিয়ে ৩ ডিসেম্বর ঢাকার গুলশান-১-এর ২৩ নম্বর রোডে বাড়িতে চালু হয়েছে দি বেঞ্চ রেস্টুরেন্ট। উদ্বোধনী দিনে আয়োজন করা হয় ব্যান্ড আর্টসেলের গানের আসর। দি বেঞ্চের ব্যবস্থাপনা পরিচালক ইফাজ রহমান খান বলেন, ‘আমাদের এই রেস্টুরেন্টে সব বয়সের মানুষের চাহিদা পূরণ করার চেষ্টা করা হবে। এখানে একসঙ্গে খাওয়া আর বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।’ দি বেঞ্চ রেস্টুরেন্টে দেশি খাবারের পাশাপাশি বিভিন্ন রকম রোল, ফুচকা, দোসা, চীনা ও ইতালিয়ান খাবার পাওয়া যাবে। এ ছাড়া শীতের সময় বার-বি-কিউয়ের বিশেষ আয়োজন করা হবে। বিভিন্ন বয়সী ক্রেতার কথা চিন্তা করে বিভিন্ন স্বাদের খাবার পাওয়া যাবে দি বেঞ্চ রেস্টুরেন্টে। এর ব্যবস্থাপক অগাস্টিন ডি রোজারিও বলেন, ‘তরুণদের কথা চিন্তা করে আমাদের এখানে তাদের পছন্দের প্রিয় শিল্পীর গান শোনার ব্যবস্থা করা হয় প্রতি সপ্তাহে। এ ছাড়া ইউরোপের বিভিন্ন ক্লাবের ফুটবল ম্যাচ বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হবে।’ দি বেঞ্চ রেস্টুরেন্ট খোলা থাকবে প্রতিদিন বেলা ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত। বারবিকিউ ও মাসালা উৎসবশীত উপলক্ষে কুটুমবাড়ি এবার আয়োজন করেছে বারবিকিউ ও মাসালা উৎসবের। এ উৎসবে চিকেন, বিফ ও মাটন বারবিকিউ, চিকেন তাওয়া বারবিকিউ, বিফ তাওয়া বারবিকিউ, তন্দুরি চিকেন বারবিকিউ পাওয়া যাবে। এছাড়াও থাকবে ব্রেন মাসালা, কলিজা ভুনা, ডাল মাসালা, চিকেন মাসালা, চিকেন ঝাল ফ্রাই, বিফ মাসালা, বিফ ঝাল ফ্রাই, চিংড়ি মাসালা, মোগলাই পরোটা, পেশোয়ারী পরোটা, লুচি ইত্যাদি। ঢাকার লালমাটিয়ার ব্লক এফে (লালমাটিয়া মহিলা কলেজের সামনে) অবস্থিত এ রেস্তরাঁ প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। র‌্যাফল ড্রর পুরস্কার বিতরণইউনিলিভারের সৌজন্যে মীনা বাজারে ঈদুল ফিতরের সময় আয়োজিত ঈদ ব্লাস্ট কর্মসূচির পুরস্কার ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে সম্প্রতি। ধানমন্ডির ২৭ নম্বর মীনা বাজারের ক্রেতা মিলু আমান পেয়েছেন প্রথম পুরস্কার ঢাকা-ব্যাংকক-ঢাকা দুজনের এয়ার টিকিট, চট্টগ্রামের ক্রেতা শিরিন বেগম পেয়েছেন দ্বিতীয় পুরস্কার একটি ল্যাপটপ কম্পিউটার ও খুলনা মীনা বাজারের ক্রেতা মিজান পেয়েছেন তৃতীয় পুরস্কার একটি ওয়াশিং মেশিন। প্রতিটি শাখার ব্যবস্থাপকরা ক্রেতাদের হাতে এই পুরস্কার তুলে দেন।