নোটিশ বোর্ড
বসুন্ধরায় জেন্টাল পার্কবসুন্ধরায় চালু করা হয়েছে দেশের ফ্যাশন জগতে অন্যতম প্রধান ফ্যাশন হাউস জেন্টাল পার্কের নতুন মেগা শপ। গতকাল বসুন্ধরায় জেন্টাল পার্কের ১৩তম শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন চৌধুরী। তিনি বলেন, জেন্টাল পার্কের নতুন এই মেগা শপ ফ্যাশন-সচেতন মানুষের কথা ভেবে তৈরি করা হয়েছে। সব বয়সী মানুষের চাহিদা পূরণের ব্যবস্থা রাখা হয়েছে এখানে। জেন্টাল পার্কে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, ছোটদের পোশাকসহ ফ্যাশনেবল ও নিত্যপ্রয়োজনীয় পোশাক রাখা হয়েছে। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে বসুন্ধরা পার্কের মেগা শপের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেন্টার পার্কের ব্যবস্থাপনা পরিচালক এন এম আজিম চৌধুরীসহ অভিনয় ও সংগীতশিল্পীরা। উদ্বোধনের পর জেন্টাল পার্কের পোশাকের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। জেন্টাল পার্ক কর্তৃপক্ষ বলেন, এক ছাদের নিচে সব ধরনের পোশাক পাওয়া যাবে নতুন এই মেগা শপে।চট্টগ্রামে আলোকচিত্র প্রদর্শনীচট্টগ্রামে শুরু হচ্ছে আলোকচিত্রী কবির হোসেনের চতুর্থ একক আলোকচিত্র প্রদর্শনী। ২৩ ডিসেম্বর বিকেল চারটায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে ‘নদী ও জীবন’ শীর্ষক এ আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে। প্রদর্শনীর ছবিগুলোতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নদী ও সেসব অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি, অর্থনীতি, কৃষি এবং নদীর গতি প্রকৃতির কথা তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে ৪৪টি আলোকচিত্র স্থান পাচ্ছে। ‘নদী ও জীবন’ প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত। এই প্রদর্শনীর পৃষ্ঠপোষক নুরজাহান গ্রুপ। ফ্যাশন হাউসের শাখাঢাকার গুলশানের পিংক সিটি শপিং মলে নতুনভাবে যাত্রা শুরু করেছে আইরিসেস বুটিক হাউস। এখানে মেয়েদের সালোয়ার-কামিজ ও শাড়ি ছাড়াও থাকছে ছেলেদের পাঞ্জাবি। এসব পোশাকে প্রাধান্য পেয়েছে ব্লক, কারচুপি ও এমব্রয়ডারির কাজ। শাড়ি ও সালোয়ার-কামিজে সুতি, শিফন, সিল্কের পাশাপাশি মটকার কাপড় ব্যবহার করা হয়েছে। এ ছাড়া পাওয়া যাচ্ছে বেড কাভার, টেবিল ক্লথ, টেবিল রানার, ম্যাট ও ন্যাপকিন।সেলাই ছাড়া সালোয়ার-কামিজরায়া বুটিকে সেলাই ছাড়া সালোয়ার-কামিজ সেট পাওয়া যাচ্ছে। এসবে ব্লকপ্রিন্টের কাজ করা হয়েছে। এ ছাড়া আছে তাঁতের শাড়ি ও মেয়েদের ফতুয়া। যোগাযোগ: কনকর্ড রিজেন্সি, পান্থপথ, ঢাকা। ফোন: ০১৭১৩০১৩১২৩, ৯১৪৬৪৫১।নানা বিষয়ে প্রশিক্ষণঢাকায় রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ কোর্স চলছে। এসবের মধ্যে আছে ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ইকেবানা, বনসাই, ইত্যাদি। ফোন: ০১৭১১১৪০০০০।পুষ্টিকর ডিমরেনাটার অঙ্গপ্রতিষ্ঠান পূর্ণাভা গ্রুপ বাজারে এনেছে ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ পুষ্টিটকর ডিম। মুরগির খাবারে তিসিবীজ এবং মাছের তেল দিয়ে ডিমে এই ফ্যাটি এসিডের উপস্থিতি নিশ্চিত করা হয়। শরীরে নিয়মিত এই ফ্যাটি এসিড পৌঁছালে রক্তচাপ, হূদরোগ, রক্তে চর্বির মাত্রা ইত্যাদি নিয়ন্ত্রণে থাকে। এই ডিম পাওয়া যাচ্ছে দেশের আগোরা, মীনাবাজার, স্বপ্ন, ল্যাভেন্ডার ইত্যাদি সুপার শপ ও নির্দিষ্ট কিছু দোকানে।হুডি টিশার্টঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউস এক্সেল শীতে নিয়ে এসেছে সাতটি নতুন ডিজাইনের টি-শার্ট। শীতের জন্য থাকছে হুডি টি-শার্ট।শীতের শালফ্যাশন হাউস দর্জিবাড়ি এবারের শীতে নিয়ে এসেছে নানা রকম শাল। তা ছাড়া থাকছে ফরমাল ও ক্যাজুয়াল ব্লেজার, জ্যাকেট, শার্ট, হুডি টি-শার্ট, প্যান্ট ইত্যাদি। আরও রয়েছে ছয়টি নতুন ডিজাইনের ব্লেজার। আলোকচিত্র প্রদর্শনীঢাকার ধানমন্ডিতে দৃক গ্যালারিতে চলছে আলোকচিত্রী শ্রাবণ রেজার আলোকচিত্র প্রদর্শনী। ‘কোয়েস্ট ফর রিদম’ শিরোনামে এই প্রদর্শনী চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। প্রকৃতির নানা উপাদানে যে ছন্দ, প্রাণের ছোঁয়া খুঁজে পাওয়া যায় তা তুলে ধরা হয়েছে এই ছবিগুলোতে।