নোটিশ বোর্ড
নতুন সুগন্ধিবাজারে এসেছে পাকো রাবেনের নতুন সুগন্ধি লেডি মিলিয়ন। এটি বাংলাদেশে নিয়ে এসেছে প্রেস্টিজ বেঙ্গল লিমিটেড। এর মোড়ক উন্মোচন হলো ২৮ ডিসেম্বর ঢাকার গুলশান ১-এ অবস্থিত কাভো রেস্টুরেন্টে। লেডি মিলিয়ন ৮০ মিলিলিটার ও ৫০ মিলিলিটার কিনতে পারবেন প্রেস্টিজ বেঙ্গল লিমিটেডের শাখা এবং প্যারিস পারফিউমে।শীতপোশাকফ্যাশন হাউস একস্ট্যাসি শীত উপলক্ষে নিয়ে এসেছে মেয়েদের জন্য সিন্ড্রেলা কালেকশনস। নিটওয়ারে তৈরি এই সংগ্রহে থাকছে কার্ডিগান, ব্লেজার, টপ, সোয়েটারসহ ফ্যাশনেবল শীতপোশাক। শীতের শালফ্যাশন হাউস লাল সাদা নীল হলুদ এনেছে শীতের শাল। এ ছাড়াও এখানে পাওয়া যাচ্ছে শাড়ি, সালোয়ার-কামিজ ও ফতুয়া। ছেলেদের জন্য পাঞ্জাবি আর ফতুয়া। শীত উপলক্ষে পোশাকে গাঢ় রং এবং কিছুটা ভারী কাপড় ব্যবহার করা হয়েছে। রুচিমাফিক পোশাকশাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি—যেকোনো ধরনের পছন্দসই পোশাক তৈরি করে দেবে চতুর্দোলা। ফ্যাশন ডিজাইনার উম্মে কুলসুমের তত্বাবধানে এখানে ক্রেতাদের চাহিদা ও রুচি অনুযায়ী পোশাক তৈরি করে দেওয়া হয়। ফোন: ০১৭৩৬৪৯৯৬৮২।মেয়েদের জন্য প্রশিক্ষণঢাকায় গৃহসুখন দিচ্ছে মেয়েদের প্রশিক্ষণের জন্য বিশেষ ছাড়। সৌন্দর্যচর্চা, পোশাক তৈরি, রান্না, হস্তশিল্প ইত্যাদি নানা কোর্স করা যাবে এখানে। ফোন: ০১৭২০৬৭৬০৮০।শীতের ব্লেজারএবারের শীতে ফ্যাশন হাউস দর্জিবাড়ি নিয়ে এসেছে ছয়টি নতুন ডিজাইনের ব্লেজার। ঢাকার বসুন্ধরা সিটিতে তাদের শাখায় এ ছাড়া রয়েছে ফরমাল ও ক্যাজুয়াল ব্লেজার, জ্যাকেট, শার্ট, হুডি টি-শার্ট, প্যান্ট ইত্যাদি।মূল্যছাড়ফ্যাশন হাউস নিপুণে চলছে বার্ষিক মূল্যছাড়। ১৫ জানুয়ারি পর্যন্ত ৫০ শতাংশ মূল্যছাড়ের এ সুযোগ পাওয়া যাবে। পোশাকের মধ্যে রয়েছে পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট, সালোয়ার-কামিজ, শাড়ি, শাল ও বাচ্চাদের পোশাক।বর্ষপূর্তিতে ছাড়কায়া স্কিন ক্লিনিক জানুয়ারি মাসে বাংলাদেশের ঢাকায় তাদের এক বছর পূর্তি উদযাপন করছে। এ উপলক্ষ্যে গ্রাহকদের নানা সুবিধা দিচ্ছে তারা। সৌর্ন্দচর্চার নানা প্যাকেজে দেওয়া হচ্ছে ছাড়। এছাড়া এখানকার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার জন্য ছাড় দেওয়া হচ্ছে। এসব সুবিধা নিতে হলে এসএমএস করুন কায়া এবং পাঠিয়ে দিন ৬১৬১ নম্বরে।চট্টগ্রামে ফ্যাশন হাউসের শাখাএখন চট্টগ্রামেও পাওয়া যাবে ফ্যাশন হাউস ওটুর পোশাক। ৭ জানুয়ারি চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত হোসনা ম্যানসনে যাত্রা শুরু করে ফ্যাশন হাউসটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক ও স্থপতি তছলিম উদ্দিন চৌধুরী।নতুন ফ্যাশন হাউস‘দেশীয় পোশাকের নানা আয়োজন’ স্লোগান নিয়ে নতুন বছরের দ্বিতীয় দিনে আত্মপ্রকাশ করল নালন্দা ফ্যাশনস। ঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ শো রুমের উদ্বোধন করেন ফ্যাশন উদ্যোক্তা বাহার রহমান। এখানে রয়েছে হাফ ও ফুল হাতা টি-শার্ট, পলো শার্ট, মেয়েদের হাতের কাজের ফতুয়া, পাঞ্জাবি, বাচ্চাদের ফ্রক, সালোয়ার কামিজ ইত্যাদি।নতুন ঠিকানা বিয়েসহ পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানের ছবি তোলার প্রতিষ্ঠান ওয়েডিং ডায়েরি। সম্প্রতি তারা ঠিকানা পরিবর্তন করছে। এটি আরও বড় পরিসরে সাজানো হয়েছে। ঢাকার ধানমন্ডির ১৩ (নতুন) নম্বর সড়কে তাদের নতুন অফিস নেওয়া হয়েছে। ফোন: ০১৯২৪২৭৭২৭৭।বিয়ের মঞ্চ সাজানোর্বিয়ের মঞ্চ সাজানো ও অন্যান্য সব আয়োজন করে দেবে দখিনের জানালা। ক্রেতাদের রুচি অনুযায়ী এ ধরনের সুবিধা দেওয়া হয় এখানে। ফোন: ০১৭৪৭৭৮৪৯০৭যোগব্যায়াম শিখুন ঢাকার বনানীতে প্রশান্তি ইয়োগা, আয়ুর্বেদ ও ন্যাচারোপ্যাথি সেন্টারে নেওয়া হচ্ছে যোগব্যায়ামের ক্লাস। এ ছাড়া আকুপ্রেসার, রিফ্লেক্সোলজি এবং সৌন্দর্যচর্চার ব্যবস্থাও আছে এখানে। ফোন: ০১৭৪১৩৯১০৩৪।