নোটিশ বোর্ড
মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে দেশী দশস্বাধীনতার ৪০ বছরে নির্মাণ শুরু হবে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন। এটি নির্মাণের জন্য জাদুঘর কর্তৃপক্ষ তহবিল সংগ্রহ করছে। যে কেউ এখানে টাকা দিতে পারেন। আর এই তহবিল সংগ্রহের কাজে এগিয়ে এসেছে ‘দেশী দশ’।২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশী দশ চত্বরে যে কেউ অর্থ জমা দিতে পারবেন। এ উপলক্ষে ১৪ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা সিটির দেশী দশ চত্বরে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের, যার মাধ্যমে এই অর্থ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হয়।অনুষ্ঠানে দেশী দশের অন্যতম ‘নিপুণ’-এর ম্যানেজিং ডিরেক্টর আশরাফুর রহমান বলেন, ‘যা কিছু আমাদের গর্বের, দেশী দশ সব সময়ই তার সঙ্গে। আর তা থেকেই আমরা এমন কার্যক্রমের পেছনে থাকতে পেরে গর্ব বোধ করছি।’ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন কারুশিল্পী সুশান্ত পাল ও বয়নশিল্পের উদ্যোক্তা রঘুনাথ বসাক। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিরা ছাড়াও উপস্থিত ছিলেন দেশী দশের সদস্য, দেশী দশের বিভিন্ন অঞ্চলের তাঁতশিল্পে জড়িত ব্যক্তি ও ক্রেতারা। দ্বিতীয় পর্বে কয়েকজন শিল্পী দেশের গান পরিবেশন করেন।খাদি উৎসবফ্যাশন হাউস অন্যমেলার আয়োজনে শুরু হচ্ছে খাদি উৎসব। ১৯ জানুয়ারি বিকেলে ঢাকার বনানীতে অন্যমেলার শাখায় এর উদ্বোধন হবে। উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকার বনানী, শুক্রাবাদ, ধানমন্ডি, বেইলি রোড ও বসুন্ধরা সিটিতে অন্যমেলার শাখায়। জীবনসঙ্গী খুঁজে পেতেবিয়ের পাত্র-পাত্রীর খোঁজ পাওয়া যাবে ওয়েবসাইট সেনসিবল ম্যাচে। এখানে আপনি বিনা মূল্যে সদস্য হয়ে প্রোফাইল খুলতে পারবেন। তবে গোল্ড বা প্রিমিয়ার সদস্যপদ পেতে হলে খরচ করতে হবে নির্দিষ্ট পরিমাণ ফি। সেই ফির ওপর সেনসিবল ম্যাচে চলছে বিশেষ শীতকালীন ছাড়। আপনি একটি সদস্যপদ কিনলে বিনা মূল্যে পাবেন আরও একটি সদস্যপদ খোলার সুযোগ। এ সুযোগ চলবে পয়লা বৈশাখ পর্যন্ত। ১৩ জানুয়ারি ঢাকার গুলশানে এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মশিউল হক। গত বছর জুন মাসে যাত্রা শুরু করা সেনসিবল ম্যাচে এখন প্রায় তিন হাজার প্রোফাইল রয়েছে। সেখান থেকে খুঁজে নিতে পারবেন আপনার মনের মতো জীবনসঙ্গী। বিস্তারিত জানতে পারবেন ৮৮৩৪৬০৮ নম্বরে অথবা www.sensiblematch.com ওয়েবসাইটে।পোশাকের নতুন দোকানঢাকার বেইলি রোডে চালু হলো পোশাকের নতুন দোকান অ্যালফোসি। এখানে ছেলে ও মেয়েদের টি-শার্ট, সোয়েটার, প্যান্ট ইত্যাদি পোশাক পাওয়া যাবে।গায়েহলুদের আয়োজনগায়েহলুদের নানা আয়োজনের জন্য সাহায্য নিতে পারেন ইয়াসমিন আহমেদের। উপহার, পান-সুপারি সাজানো ইত্যাদি করে দেবেন তিনি। এ জন্য অনুষ্ঠানের অন্তত এক সপ্তাহ আগে ফরমায়েশ দিতে হবে। ফোন: ০১৮১৯৯৭০০৫৬।নতুন শাখাফ্যাশন হাউস রিচম্যান ও লুবনানের নতুন শাখা খোলা হয়েছে ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের কাঁটাবনে। এখানে শার্ট, প্যান্ট, টি-শার্ট, ব্লেজার, পাঞ্জাবি, ফতুয়া শেরওয়ানি পাওয়া যাবে। বাড়ি বদলের ব্যবস্থাবাড়ি বদলের সময় নানা কাজের জন্য সাহায্য নিতে পারেন প্যাক অ্যান্ড শিফটের। পরিবহন, আসবাব প্যাক করা, ইলেকট্রনিক যন্ত্রপাতি খোলা ও নতুন বাসায় বসানোর ব্যবস্থা করে দেয় তারা। বাংলাদেশের যেকোনো জেলাতেই তারা মালপত্র পরিবহনের ব্যবস্থা করে দেয়। ফোন: ০১৮১৯১২০৯৯৩।দেশি কাপড়ের শীতপোশাকফ্যাশন হাউস স্বপ্নবাজ এনেছে ব্লেজার, জ্যাকেট, শাল ইত্যাদি শীতপোশাক। দেশি কাপড়ে তৈরি হয়েছে এসব পোশাক। নানা রকম স্লোগান ব্যবহূত হয়েছে পোশাকে। আসবাব কেনায় ছাড়ব্রাদার্স ফার্নিচার দিচ্ছে আসবাব কেনায় বিশেষ ছাড়। এ ছাড়া এখান থেকে আসবাব কিনে কার্ড ঘষে পেতে পারেন আগ্রার তাজমহল ঘুরে আসার সুযোগ। এ সুযোগ পাওয়া যাবে জানুয়ারি মাসজুড়ে। ঢাকার বারিধারা, গুলশান, উত্তরা, মিরপুর ইত্যাদি জায়গায় এবং ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, বগুড়া, বরিশাল, রাজশাহী, কুমিল্লা ও মৌলভীবাজারে তাদের শাখা রয়েছে।সিলেটে ফ্যাশন হাউসফ্যাশন হাউস জেন্টল পার্কের নতুন শাখা খোলা হল সিলেটে। উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন সিলেট সিটি মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান। এখানে ছেলেদের শার্ট, টিশার্ট, প্যান্ট ইত্যাদি পাওয়া যাবে।সৌন্দর্যচর্চার নানা আয়োজনঢাকার ধানমন্ডি, চার নম্বর সড়কে মমতাজ প্লাজায় ডিউড্রপ বিউটি পারলারে চলছে সৌন্দর্যচর্চার নানা আয়োজন। এখানে বিয়ের সাজ, মেহেদি পরাসহ শরীরচর্চার ব্যবস্থাও আছে।র্ইন্টেরিয়র ডিজাইন শিখুন্লঢাকার ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজে চলছে ইন্টেরিয়র ডিজাইন প্রশিক্ষণ। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। এজন্য ভর্তি হতে হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে। ফোন: ০১৮১৯২৮৬০০১।শীতপোশাকপটুয়াখালীর কলাপাড়ায় পোশাকের দোকান স্টাইল পার্ক এনেছে জ্যাকেট, ব্লেজার, সোয়েটার ইত্যাদি শীতপোশাক। পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি, অ্যান্ডি সুতি ইত্যাদি কাপড়।