নোটিশ বোর্ড
ছেলেদের ব্লেজারঅনুষ্ঠানে পরার উপযোগী ব্লেজার এনেছে সানমুন। মোটা কাপড়ে তেরি এসব ব্লেজার শীতে দারুণ আরামদায়ক। বিজ্ঞাপন নির্মাতাদের প্রতিযোগিতাদ্য অ্যাডভার্টাইজিং ক্লাব ঢাকার আয়োজনে বিজ্ঞাপন নির্মাতাদের জন্য শুরু হচ্ছে প্রতিযোগিতা অ্যাডফেস্ট। ফেব্রুয়ারি মাসের শুরুতে হবে এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। প্রতিযোগিতার জন্য বিজ্ঞাপন জমা নেওয়া হচ্ছে এখন। ১ জানুয়ারি ২০১০ থেকে ৩১ ডিসেম্বর ২০১০ পর্যন্ত বিভিন্ন মাধ্যমে প্রকাশ হওয়া বিজ্ঞাপন অংশ নিতে পারবে এতে। জমা দেওয়ার শেষ তারিখ ২৭ জানুয়ারি ২০১০। বাংলাদেশের বিভিন্ন নির্মাতা যাঁদের বয়স ৩০ এর নিচে, তাঁরা অংশ নিতে পারবেন এতে। বিস্তারিত দেখুন www.adfest Dhaka.com এই ওয়েবসাইটেফ্যাশন শো ২১ জানুয়ারি ঢাকার ধানমন্ডিতে একটি হোটেলে হয়ে গেল ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের ফ্যাশন শো এনআইডি ফ্যাশন নোভা। ১৮ জন শিক্ষার্থীর ডিজাইন করা পোশাক প্রদর্শিত হয়েছে সেদিন। আলাদা বিষয়ে মোট আটটি কিউ ছিল শোতে। পোশাকের ডিজাইনে বৈচিত্র্য আনতে শিক্ষার্থীরা বাংলাদেশের ঋতুবৈচিত্র্য মাথায় রেখেছিলেন। পাশাপাশি দিনের বিভাজন এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গিও স্পষ্ট ছিল তাঁদের কাজে।ফ্যাশন শোতে এসেছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের পরিচালনা পর্ষদের সদস্য এন এ করিম বিদ্যুৎ চৌধুরী, সভাপতি শারমিন আক্তার, প্রধান নির্বাহী কর্মকর্তা মারুফ চৌধুরীসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।মারুফ চৌধুরী বলেন, ‘শুধু পোশাক তৈরি করলেই হবে না, তৈরি পোশাক প্রদর্শনের ব্যাপারটাও জানতে হবে শিক্ষার্থীদের। আর এ জন্যই আজকের এই আয়োজন।’কনের সৌন্দর্যচর্চাবিয়ের কনের জন্য সৌন্দর্যচর্চার নানা আয়োজন করেছে নভীন’স অ্যারোমাথেরাপি অ্যান্ড স্কিন ট্রিটমেন্ট সেন্টার। ত্বকের ধরন অনুযায়ী থাকছে ফেসিয়াল। এ ছাড়া চুল, হাত, পায়ের নানা যত্নের ব্যবস্থাও আছে। এখান থেকে বিয়ের সাজ করালে এসব নানা সেবা বিনা মূল্যে নেওয়া যাবে। ঢাকার দিলু রোড, ধানমন্ডি, উত্তরা ও চট্টগ্রামে নভীন’সের শাখায় এ সুযোগ পাওয়া যাবে। শীতের পোশাকঅল্প শীতে পরার উপযোগী পোশাক এনেছে মেনজ ক্লাব। পাতলা সোয়েটার, ক্যাজুয়াল ব্লেজার, ফুলহাতা গেঞ্জি পাওয়া যাচ্ছে। নানা বিষয়ে প্রশিক্ষণঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। এখান থেকে ইনটেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন ইত্যাদি কোর্স করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে নিতে পারেন। নতুন বছর উপলক্ষে ভর্তি ফিতে থাকছে বিশেষ ছাড়। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।ক্রিকেটভক্তদের জন্য টি-শার্টক্রিকেটভক্তদের জন্য নতুন টি-শার্ট এনেছে বরণ। মোটা কাপড় ও পুলহাতা ব্যবহার করা হয়েছে এসব টি-শার্টে। বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজ রং ব্যবহার করা হয়েছে। পাওয়া যাচ্ছে ঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটে বরণের শাখায়। পিঠা উৎসবঢাকার গুলশানে হোটেল দ্য ওয়েস্টিন ঢাকায় শুরু হচ্ছে পিঠা উৎসব। ২৮ ও ২৯ জানুয়ারি বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এ উৎসব। এখানে ভাপা, পাটিসাপটা, লবঙ্গলতিকা ইত্যাদি ঐতিহ্যবাহী পিঠা পাওয়া যাবে। ফোন: ৯৮৯১৯৮৮।শিশুদের বইয়ের দোকানদোকানটিতে তখন শিশু-কিশোরদের বেশ জটলা। কেউ কেউ মেতে আছে পিটারপ্যান নিয়ে, কেউ বা বাংলাদেশের রূপকথা আর কেউ বা ব্যস্ত দীপু নাম্বার টু নিয়ে। সাউথব্রিজ স্কুলের ক্লাস ওয়ানে পড়ুয়া লিওনা এসেছিল সেখানে। দোকানটির র্যাকে সাজানো বর্ণিল কতগুলো বই নেড়েচেড়ে দেখছিল সে। জিজ্ঞেস করি, কেন এসেছ এখানে? ঝটপট ও সংক্ষিপ্ত উত্তর তার, ‘বই কিনতে।’ লিওনা বই কিনতে এসেছিল ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটির লেভেল ফোরের এ ব্লকের ১ নম্বরে শ্রাবণ চিলড্রেন্স বুকে। ২১ জানুয়ারি বিকেল পাঁচটায় উদ্বোধন হলো শিশু-কিশোরদের জন্য এই বইয়ের দোকানের। উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন, আহমাদ মাযহার ও শাহাবুদ্দীন নাগরী। শ্রাবণ চিলড্রেন্স বুকের স্বত্বাধিকারী রবীন আহসান বলেন, ‘ঢাকা শহরে বইয়ের দোকান কমে যাচ্ছে। শিশু-কিশোরদের বইয়ের চাহিদা থাকা সত্ত্বেও একুশের বইমেলা ছাড়া তাদের বই সহজলভ্য নয়। তাই আমরা আমাদের প্রকাশনী সংস্থা শ্রাবণের ১২ বছর পূর্তি উপলক্ষে বসুন্ধরা সিটিতে এই বইয়ের দোকান খুলেছি। এখন থেকে এখানে শিশু-কিশোরদের জন্য দেশি-বিদেশি মজার মজার সব বই পাওয়া যাবে।’শিশুর দিবাযত্ন কেন্দ্রছয় মাস থেকে শুরু করে যেকোনো বয়সের শিশুর জন্য ঢাকার লালমাটিয়ায় চালু হয়েছে ‘বামবি ল্যান্ড’ শিশু দিবাযত্ন কেন্দ্র। প্রি-স্কুল ও স্কুলের পরও শিশুদের এখানে রাখতে পারবেন। জানান, বামবি ল্যান্ডের প্রতিষ্ঠাতা শামীমা আহমেদ। এখানে আনুষঙ্গিক শিক্ষার ব্যবস্থা এবং ছবি আঁকার আলাদা স্কুল আছে। তবে শিশুর খাবারের জন্য অতিরিক্ত অর্থ দিতে করতে হবে।যোগাযোগ: ৯/৬ লালমাটিয়া হাউজিং সোসাইটি, ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা।