নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তাবিষয়ক সেমিনার
১৯ আগস্ট ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত অর্থনীতিবিষয়ক এক সেমিনারে অংশ নেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক তরুণ খান্না। ক্রমশ বিকাশমান অর্থনীতিতে উদ্যোক্তানির্ভর পরিবেশ উন্নয়নে বক্তব্য দেন তিনি।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সেমিনার
১৪ আগষ্ট ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফার্মা মার্কেটিং বিষয়ক এক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে এসকেইফ বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক মার্কেটিংয়ের ম্যানেজার আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

গ্রিন ইউনিভার্সিটিতে ফুটবল প্রতিযোগিতা
১৬ আগস্ট গ্রিন বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। মিরপুরের গোলারটেক ঈদগাহ মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আট বিভাগের দল প্রতিযোগিতায় অংশ নেয়।

আইইউবিতে পাবলিক স্পিকিং কর্মশালা
১৯ আগস্ট ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে পাবলিক স্পিকিং বিষয়টি নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। জনসমক্ষে বক্তৃতা করতে পারা ও বক্তা হিসেবে সামগ্রিক দক্ষতা বৃদ্ধি করাই ছিল এই কর্মশালার লক্ষ্য। রায়হান এম আবরার পরিচালিত এই কর্মশালায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)
ডুয়েট কম্পিউটার সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি বিষয়ে এক কর্মশালা। ১৬ ও ১৭ আগস্টের এই কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন কারিগরি বিষয় সম্পর্কে বিশদভাবে ধারণা দেওয়া হয়।

ইউল্যাবে আন্তর্জাতিক সম্মেলন
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ৮ আগস্ট ‘একুশ শতকের ক্লাসরুম: দিকনিদের্শনা, ইস্যু ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে মূল বক্তব্য রাখেন টিইএসওএল ইন্টারন্যাশনালের সভাপতি অধ্যাপক অ্যান্ডি কার্টিস।