নোটিশ বোর্ড
খুদেশিল্পী প্রতিযোগিতাশামস শিল্পাঙ্গনের উদ্যোগে ঢাকার তেজগাঁওয়ে শুরু হচ্ছে খুদেশিল্পী প্রতিযোগিতা-২০১১। ১৮ ফেব্রুয়ারি দিনব্যাপি চলবে এ প্রতিযোগিতা। সঙ্গে মেলার আয়োজনও আছে। এতে বয়সভিত্তিক তিনটি বিভাগে শিশু থেকে ৮ম শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতার বিষয়গুলো হল গান, ছবি আঁঁকা, আবৃত্তি ও নাচ। একজন প্রতিযোগি যত খুশি বিষয়ে অংশ নিতে পারবে। বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে যোগাযোগ করুন ০১৭১৫০১৩৪৪৭ এই নম্বরে। এছাড়া মেলার জন্য স্টল বুকিং দিতেও যোগাযোগ করতে পারেন।নানা বিষয়ে প্রশিক্ষণঢাকায় রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন প্রতিষ্ঠানে ভর্তি চলছে বিভিন্ন কোর্সে। আছে ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, মার্চেন্ডাইজিং, বনসাই, ইকেবানা, অটোক্যাড ও অন্যান্য বিষয়। যোগাযোগ: ০১৭১১১৪০০০০। আলোকচিত্র প্রশিক্ষণঢাকায় একাডেমি অব ভিজ্যুয়াল আর্টস ফটোগ্রাফি ও ভিডিওবিষয়ক কোর্স চালু করতে যাচ্ছে। ৪ ফেব্রুয়ারি থেকে ভর্তি শুরু হবে। যোগাযোগ: ০১৫৫২৩১১৭৫৯, ৮৬৫০৮৭১।ভালোবাসা দিবসে ছাড়ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকার বনানীতে অবস্থিত ফ্যাশন হাউস কোতিউর বাই সানজানা দিচ্ছে বিশেষ ছাড়। ৯ ফেব্রুয়ারি থেকে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবিতে পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়। পিঠা উৎসবএকদিকে পিঠা, অন্যদিকে গানের আসর। ঢাকার ওয়েস্টিন হোটেলে হয়ে গেল দুই দিনব্যাপী পিঠা উৎসব। তালের পিঠা, গুড়ের পায়েস, সাজের পিঠা, দুধ বিরিয়ানি পিঠা, দুধ কুলি পিঠা, নারকেল পিঠা, লবঙ্গ লতিকা আর সিরিষ পিঠাসহ নাম না জানা নানা পিঠা থরে থরে সাজানো। আরেক পাশে তৈরি হচ্ছিল ভাপা পিঠা। হোটেলের বিক্রয় ও বিপণন বিভাগের সহকারী পরিচালক মোস্তফা নূর-ই-সাফা বলেন, ‘মানিকগঞ্জ, নবাবপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সব পিঠা এখানে নিয়ে এসেছি। এ ধরনের আয়োজন করলে দেশ-বিদেশের দর্শনার্থীরা দেশীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে। পিঠা খেতে খেতে গ্রামবাংলার নানা গান শোনার ব্যবস্থা করা হয়েছে। ২৮ জানুয়ারি শুরু হওয়া পিঠা উৎসব শেষ হয়েছে ২৯ জানুয়ারি। মডেল হতে চাইলেফ্যাশন হাউস নগরদোলা নতুন মডেলদের সুযোগ দেওয়ার জন্য আয়োজন করেছে নগরদোলা মডেল হান্ট ২০১১ নামে কার্যক্রম। এর মাধ্যমে খুঁজে পাওয়া নতুন মুখদের নিয়ে নগরদোলা বছর জুড়ে তাদের প্রচার কার্যক্রম চালাবে। এতে অংশ নিতে চাইলে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নগরদোলার ঢাকার ধানমন্ডি, বনানী, বসুন্ধরা দেশীদশ ও চট্টগ্রাম দেশীদশ শাখায় ছবি ও প্রোফাইল জমা দিতে পারবে। ফোন: ৯১২৬৪৫১। এ ছাড়া ই-মেলের মাধ্যমে প্রোফাইল জমা দেওয়া যাবে। ই-মেল ঠিকানা: [email protected]।কারিগরি প্রশিক্ষণহোপ’৮৭ বাংলাদেশ-এর অর্থায়নে হোপ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে শুরু হচ্ছে নানা বিষয়ে কারিগরি প্রশিক্ষণ। থাকছে গাড়ি চালানো, সেলাই, কম্পিউটার, ওয়েল্ডিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ। কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের জন্য আর্থিক সাহায্য করা হবে। ফোন: ০১৯১৪৭৫৪৫৯৯।