নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-শার্ট উৎসব১০ থেকে ১৪ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ টি-শার্ট উৎসব ২০১১। পাঁচ দিনের মেলাটি চলবে শাহবাগের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে। এটি সম্মিলিতভাবে আয়োজন করছে শাহবাগের ১৮০টি টি-শার্ট ও অন্যান্য পোশাক ব্যবসায়ী প্রতিষ্ঠান।কেনাকাটায় ছাড়ভালোবাসা দিবস উপলক্ষে ফ্যাশন হাউস অ্যাড্রয়েট দিচ্ছে বিশেষ ছাড়। এখানে সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, ফিউশন, শার্ট পাওয়া যাবে।নতুন সুগন্ধি বাজারে এসেছে নারীদের জন্য নতুন সুগন্ধি। গোলাপি রঙের ৭৫ মিলিলিটার ও ৫০ মিলিলিটারের বোতলে নতুন এই সুগন্ধির নাম ‘প্লে ফর হার’। এটি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে প্রেস্টিজ বেঙ্গল লিমিটেড। পাওয়া যাবে ঢাকার গুলশানে প্যারিস পারফিউমসের শো রুমে।নতুন এই সুগন্ধির মোড়ক খোলা হয় গত ২৬ জানুয়ারি ঢাকার গুলশানের লেকশোর হোটেলে। এদিন প্রেস্টিজ বেঙ্গলের ব্র্যান্ড ম্যানেজার সাবরিনা সরকার বলেন, প্লে ফর হারে রয়েছে মন মাতানো ফুলের সৌরভ ও দীর্ঘস্থায়ী সুবাস।ত্বকের যত্নে ছাড়ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকার ধানমন্ডি ও গুলশানে কায়া স্কিন ক্লিনিক উদ্যাপন করছে ‘স্কিন লাভ’। মাসজুড়ে এখানে চলবে বিশেষ ছাড়। সৌন্দর্যচর্চার নানা পণ্য কেনা যাবে ছাড়ে। বিভিন্ন প্যাকেজে রয়েছে ক্লেনজিং জেল, ডেইলি ইউজ সানস্ক্রিন এবং ফুট কেয়ার ক্রিম। পুরুষদের জন্য রয়েছে ফেস ওয়াশ, আফটার শেভ জেল ও হোয়াইটনিং ক্রিম।শিশুদের জন্য প্রতিযোগিতাফ্যাশন হাউস নিত্য উপহার ছোটদের জন্য ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। ছবি আঁকার বিষয়—আমার দল-আমার দেশ। তিনটি বিভাগে ৬ থেকে ১৫ বছর বয়সী প্রতিযোগীরা এতে অংশ নিতে পারবে। ছবি পাঠানোর শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। আইসিসি ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার নির্বাচিত ছবি নিয়ে ১৩ ফেব্রুয়ারি বসুন্ধরা সিটিতে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। এ ছাড়া একুশে ফেব্রুয়ারি সামনে রেখে থাকছে হাতের লেখা উৎসব। লেখার বিষয়: লোকছড়া, লোকগান, পঙিক্তমালা, কবিতা, লোককথা, লোকগল্প অথবা মাকে নিয়ে লেখা গদ্য বা পদ্য। জমা দেওয়ার শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। ফোন: ০১৭৫১৭৭৫২১৩।ব্র্যান্ডিং চিটাগাংবিশ্বকাপ ক্রিকেট ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১২ ফেব্রুয়ারি দিনব্যাপী চট্টগ্রামে আয়োজন করা হয়েছে ‘ব্র্যান্ডিং চিটাগাং ২০১১’। ডিজাইনারস ফোরাম চট্টগ্রামের উদ্যোগে এ আয়োজনে ১২ জন ডিজাইনার বেছে নিয়েছেন ১২টি বিষয়। আরাকান সওদাগরের জীবনধারা থেকে শুরু করে পাহাড়ি ও সমতলের আদিবাসীদের পোশাক তৈরি করছেন তাঁরা। পাংখোয়া, ত্রিপুরা, চাকমা, লুসাই, মারমা, থামাইরা গারোদের জীবন তুলে আনছেন পোশাকে। এই পোশাকগুলো নিয়েই হবে প্রদর্শনী।ফোরামের সভাপতি রওশন আরা চৌধুরী জানান, নতুন প্রজন্মের কাছে নিজেদের সংস্কৃতির ব্যাপকতা তুলে ধরার জন্য এই আয়োজন। ভালোবাসা দিবসের আয়োজনপ্রিয়জনের সঙ্গে ভালোবাসা দিবসটি উদ্যাপন করতে চলে আসতে পারেন ঢাকার হোটেল রিজেন্সিতে। এখানে দুপুর ও রাতে নানা রকমের শ্রিম্প অ্যান্ড ব্রকলি সালাদ, মাশরুম কোমল সালাদ, গ্রিল্ড ফিশ, বারবিকিউ, ডেজার্টসহ থাকছে দেশি-বিদেশি নানা খাবারের আয়োজন। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন।ভালোবাসা দিবসের পোশাকলাল, নীল, কালোসহ গাঢ় রঙের প্রধান্যে তৈরি হয়েছে এনা লা মোডের ভালোবাসা দিবসের পোশাক। আছে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া ইত্যাদি। কাজ করা হয়েছে ব্লকপ্রিন্ট, স্প্রে, স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারি, অ্যাপলিক, কাটওর্য়াক ইত্যাদি মাধ্যমে। থাকছে নানা রকম ব্যাগ ও স্যান্ডেল। পাওয়া যাবে ঢাকার উত্তরায় সেক্টর ৪, সড়ক ১২তে তাদের শাখায়।মডেল নির্বাচনসারা দেশ থেকে মডেলিংয়ে প্রতিভাবান নতুন মুখ খুঁজে বের করার জন্য ফ্যাশন হাউস নগরদোলা আয়োজন করেছে মডেল হান্ট ২০১১। ‘তুমিও হতে পারো এবারের বৈশাখী মডেল’ স্লোগান নিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে গত ১৮ জানুয়ারি। ৫ ফেব্রুয়ারি ৪০ জন সম্ভাবনাময় নতুন মুখ নিয়ে অনুষ্ঠিত হলো মডেল হান্ট ২০১১-এর প্রথম পর্ব। এদিন ঢাকা আহ্ছানিয়া মিশন অডিটরিয়ামে সাত সদস্যের জুরি বোর্ডে ছিলেন ক্যানভাসের নির্বাহী সম্পাদক শেখ সাইফুর রহমান, সংগীতশিল্পী মেহ্রীন, ফ্যাশন হাউস অঞ্জন’সের স্বত্বাধিকারী শাহীন আহমেদ, আরটিভির জ্যেষ্ঠ প্রযোজক কমল সরকার, মডেল আইরিন, অন্নী, ফ্যাশন হাউস নগরদোলার প্রধান পরিচলন কর্মকর্তা মো. আলী আফজাল। প্রথম পর্বে নির্বাচন করা ১৫ জনকে পরবর্তী পর্রের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।