নোটিশ বোর্ড
পুরান ঢাকায় নতুন দোকানপুরান ঢাকার ওয়ারিতে চালু হলো মেনজ ক্লাবের নতুন শাখা। তিনতলার এই দোকানে পাওয়া যাবে পুরুষ ও শিশুদের পোশাকসহ নানা ফ্যাশন অনুষঙ্গ। এখানে একটি ক্যাফেও রয়েছে।উত্তরায় ফ্যাশন হাউসের শাখাঢাকার উত্তরায় রবীন্দ্র সরণি সেক্টর-৭-এ চালু হলো ফ্যাশন হাউস ফড়িংয়ের নতুন শাখা। ১৪ ফেব্রুয়ারি এর উদ্বোধন করেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট, গয়না, ব্যাগ ইত্যাদি পাওয়া যাবে।টি-শার্টে বিশ্বকাপবাংলাদেশ ক্রিকেট দলের জার্সির আদলে টি-শার্ট এনেছে বরণ। এ ছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের ছবি, নানা স্লোগান ব্যবহার হয়েছে। পাওয়া যাবে ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের বরণের শাখায়।শরীরচর্চায় ছাড়ঢাকার শান্তিনগরে ওয়ার্ল্ড জিমের এক বছর পূর্তি হল ১৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষে এখানে ভর্তিতে চলছে বিশেষ ছাড়। এখানে ছেলে ও মেয়েদের জন্য আলাদা সময়ে ব্যায়াম করার সুবিধা আছে। ফোন: ০১৬১৯৩৩০০৩৪।সিলেটে নতুন দোকানসিলেট শহরের আম্বরখানা পয়েন্টে চালু হলো বে অ্যাম্পোরিয়ামের নতুন শাখা। ১৭ ফ্রেব্রুয়ারির উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ মোল্লা। এখানে নানা রকম জুতা, ব্যাগ ইত্যাদি পাওয়া যাবে।নতুন নকশার টি-শার্টনতুন নকশার টি-শার্ট এনেছে ঢাকার আজিজ সুপার মার্কেটের পোশাকের দোকান নালন্দা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ক্রিকেট বিশ্বকাপ ইত্যাদি বিষয়কে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে এসব টি-শার্ট। এ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি নালন্দার শাখায় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। পর্যটন হেল্পলাইনবাংলাদেশে চালু হলো পর্যটকদের জন্য হেল্পলাইন। এখন যেকোনো মুঠোফোন থেকে ১৩৮০১ নম্বরে ফোন করে যেকোনো সময় পাওয়া যাবে পর্যটনবিষয়ক নানা তথ্য। দেশি-বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশে ভ্রমণ আরও সহজ ও উপভোগ্য করতে এই উদ্যোগ নেওয়া হলো। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ পর্যটন বোর্ডের সহায়তায় এই হেল্পলাইন সার্ভিস দিচ্ছে ক্লাব ভ্যাকেশন। হেল্পলাইনে বাংলাদেশের নানা হোটেল, রিসোর্ট, খাবার, যাতায়াত ইত্যাদি বিষয়ে তথ্য পাওয়া যাবে।বিয়ের সাজে পরামর্শবিয়ের সাজে পরামর্শ দিচ্ছেন রেড বিউটি স্যালনের রূপ বিশেষজ্ঞ আফরোজা কামাল। কনে নিজে এসে সাজ ও পোশাক নিয়ে আলোচনা করার সুবিধা পাবেন। এছাড়া এখানে বিয়ে, গায়েহলুদ ও বউভাতের অনুষ্ঠানে সাজলে পাওয়া যাবে বিশেষ ছাড়। ফোন: ০১৭১৪১১৮৬২৯।আসবাবে বর্ণমালা‘ক’ বর্ণটি ব্যবহার করে আসবাব তৈরি করেছে পিঁড়িকথন। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তারা এই আয়োজন করে। এই ড্রেসিং টেবিলটি পাওয়া যাবে ঢাকার কল্যাণপুরে সড়ক-১, বাড়ি-৬/১এ পিঁড়িকথনের শাখায়।