নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন পোশাকগরমে নতুন নকশার রকমারি পোশাক এনেছে এবি ফ্যাশন মেকার। সবুজ, নীল, হলুদ ইত্যাদি উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে পোশাকে। পোশাকের হাত ও গলার নকশায় ভিন্নতা আনা হয়েছে। পাওয়া যাবে ঢাকার মিরপুরে গোল্ডেন গেইট শপিং সেন্টারে তাদের শাখায়।জিনসের প্যান্টে বৈচিত্র্যনয়েজ শিরোনামে নতুন জিনসের প্যান্ট এনেছে ফ্যাশন হাউস একস্ট্যাসি। ছেলে ও মেয়েদের জন্য আনুষ্ঠানিক ও সাদামাটা—দুই উপলক্ষেই পরার উপযোগী এ প্যান্টগুলো। এর সঙ্গে আছে টপস ও টি-শার্ট।গরমের পোশাকনানা ডিজাইনের শার্ট ও টি-শার্ট এনেছে ব্যাং। গরমে পরার জন্য আরামদায়ক কাপড়ে তৈরি হয়েছে এসব। আরও আছে ফতুয়া, পাঞ্জাবি ইত্যাদি।বিয়ের ছবিওয়েডিং ডায়েরি দিচ্ছে বিয়ের ছবি তোলার নানা প্যাকেজ। ছবি তোলার সঙ্গে ভিডিও, অ্যালবাম তৈরি, সংগীতের আয়োজন, সাজসজ্জা ইত্যাদির ব্যবস্থাও করে দেয় তারা। ২২ মার্চ পর্যন্ত এখানে এসব সুবিধা নিলেই পাবেন বিশেষ উপহার। ফোন: ০১৯৭৯৯৯৩৩৩০বাকপ্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণঢাকার শান্তিনগরে গীতিস বিউটি পারলারের আয়োজনে বাকপ্রতিবন্ধী মেয়েদের জন্য প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে কোর্স করে বিউটি পারলারের সব কাজ দক্ষতার সঙ্গে করা যাবে। ভর্তির শেষ তারিখ ৭ এপ্রিল। ফোন: ০১৭১১৫৯২২৭১।পণ্য তৈরির কর্মশালা১০ মার্চ ঢাকার ধানমন্ডি ৭ নম্বর সড়কে অবস্থিত ঢাকা আর্ট সেন্টারে অনুষ্ঠিত হলো ‘ডিজাইন পারস্পেক্টিভ’ শিরোনামে এক কর্মশালা। এর আয়োজন ও পরিচালনা করে ডিজাইন অ্যান্ড টেকনোলজি লিমিটেড (ডিটিসি)। কর্মশালায় বক্তব্য দেন জাপানের হিরোশিমা সিটি ইউনিভার্সিটির অধ্যাপক তোসাকু হাতোরি; ইউনিভার্সিটি অব পেরু, লিমার শিক্ষার্থী আদ্রিয়ানা চ্যাং এবং জার্মানির বার্লিনের স্কুল অব আর্ট অ্যান্ড ডিজাইনের শিক্ষার্থী মার্টিন শাটাজ। আগত বক্তারা জাপানি পণ্যের ডিজাইন, ডিজাইনের ক্ষেত্রে আঞ্চলিক উপাদান যেমন—বাঁশের ব্যবহার, এর গুণাবলি ও কার্যকারিতা, প্রাকৃতিক সৌন্দর্যের দিকসহ বিভিন্ন প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া জাপান কিংবা পেরুতে ব্যবহূত বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি দ্রব্য এবং এর নকশার সঙ্গে বাংলাদেশে তৈরি দ্রব্যের নকশার সাদৃশ্যের দিকটিও উঠে আসে। বক্তারা বিভিন্ন দেশের সংস্কৃতির মধ্যে যুগোপযোগী মিশ্রণে নতুন প্রযুক্তি ও নকশার দ্রব্য উৎপাদনের কথাও বিশেষভাবে তুলে ধরেন। একটি ক্ষেত্রে তাঁরা সবাই একমত হন যে যত উন্নত কিংবা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হোক না কেন, তা যেন কোনোভাবেই পরিবেশের ক্ষতি না করে। বক্তারা এ ধরনের কর্মশালা ভবিষ্যতে বড় আকারে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।হস্তশিল্প কর্মশালাঢাকার উত্তরায় নারীদের জন্য চলছে হস্তশিল্প কর্মশালা। এখানে সেলাই, ব্লকপ্রিন্ট, বাটিক, এমব্রয়ডারি ইত্যাদি বিষয়ও শেখানো হবে। ফোন: ০১৭১২৭৭০২৫৬।বইয়ের দোকানের বর্ষপূর্তিঢাকার শান্তিনগরে বইয়ের দোকান পিবিএস পালন করল তাদের বর্ষপূর্তি। তিনতলা এ স্টোরে পাওয়া যায় নানা বিষয়ের ওপর লেখা বৈচিত্র্যময় সব বই।