নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের পোশাকগরমে ফ্যাশন হাউস ড্রেসিডেল এনেছে শিশুদের জন্য সুতি কাপড়ের পোশাক। টিউনিক ধাঁচে তৈরি হয়েছে এসব পোশাক।সিঙ্গাপুরে নানা আয়োজনসিঙ্গাপুর আর্ট মিউজিয়ামের আয়োজনে সিঙ্গাপুরে চলছে ‘সিঙ্গাপুর বাইয়েনিয়াল’। ১৩ মার্চ শুরু হয়ে এ উৎসব চলবে ১৫ মে পর্যন্ত। পর্যটকদের আকৃষ্ট করতে এ উপলক্ষে এখানে চলছে নানা রকম প্রতিযোগিতা ও শিল্প প্রদর্শনী। সিঙ্গাপুরের মারলিয়ন হোটেলে চলছে ‘আমি যদি মারলিয়নে থাকতে পারতাম’ শীর্ষক প্রতিযোগিতা। এ উৎসবে আসা যে কেউ এতে অংশ নিয়ে জিতে নিতে পারেন এই হোটেলে থাকার সুযোগ। এ ছাড়া এখানে চলছে অগ্রিম বুকিং দেওয়ার সুবিধা এবং বিশেষ ছাড়। এ নিয়ে আরও জানতে ফোন করুন: ০১৭২৯০৯০৯৮৮।পোশাকে ছাড়ফ্যাশন হাউস চিলেকোঠা শেখরের অন্যতম স্বত্বাধিকারী প্রয়াত রকীব নেওয়াজ শেখরের জন্মদিন এই মাসে। এ উপলক্ষে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। সব পোশাকে ৪ শতাংশ ছাড় পাওয়া যাবে মার্চ মাসজুড়ে।পোশাক প্রদর্শনীনকশা বুটিক হাউস আয়োজন করছে লাল-সবুজ রঙে তৈরি পোশাকের প্রদর্শনী। এতে থাকবে পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার কামিজ, শাড়ি।। এই প্রদর্শনী চলবে নকশার দুটি শাখায় ৩০ মার্চ পর্যন্ত।নতুন ফ্যাশন হাউসঢাকার মোহাম্মাদপুরের নূরজাহান রোডের W-৯ নম্বর বাড়িটি খুঁজে পেতে বেশি দেরি হলো না। আর দেরি হবেই বা কেন? বাড়ির গেটে সজ্জিত নানা রঙের বেলুন বলে দেয় দিনটি বিশেষ। ১৭ মার্চ ফ্যাশন হাউস সামারাসের যাত্রা শুরুর দিন। ছোট পরিসরে যাত্রাটা হলেও আয়োজন কিন্তু কম ছিল না। এখানে নানা রকমের সেলাই করা পোশাক যেমন রয়েছে, তেমনি রয়েছে পছন্দমতো ডিজাইন করে আর নানা সাইজে বানানোর জন্য সেলাই ছাড়া পোশাক। ফ্যাশন হাউসের ডিজাইনার, স্বত্বাধিকারী উম্মে সাফাতান্নি নাজাহ বলেন, আমাদের স্লোগানই হলো, আমরা রঙিন স্বপ্ন বুনি। আর এই স্বপ্নের প্রকাশ ঘটাই পোশাক ডিজাইনের মাধ্যমে। গরম পড়ে গেছে, তাই সুতি পোশাক যেমন রয়েছে, তেমনি জমকালো অনুষ্ঠানে পরার জন্য জর্জেট, সিনথেটিকের মধ্যে নানা ডিজাইন করা পোশাক। ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগীতশিল্পী রুখসী।ফ্যাশন হাউসের শাখাঢাকার রাইফেলস স্কয়ারে চালু হলো ফ্যাশন হাউস ম্যাকয়ের নতুন শাখা। ১৪ মার্চ এর উদ্বোধন করেন অভিনয়শিল্পী ফারহানা মিলি। সালোয়ার-কামিজ, শাড়ি, ফতুয়া, ছোটদের রকমারি পোশাক পাওয়া যাচ্ছে নতুন শাখায়। কেনাকাটায় পাওয়া যাবে বিশেষ ছাড়।খাওয়া আর গান শোনাঢাকার ৩ নিউ বেইলি রোডে চালু হলো মিউজিক ক্যাফে ‘থার্টি থ্রি’। খাবারের পাশাপাশি এখানে উপভোগ করা যাবে গানও। এখানকার খাবারগুলো ফিউশনধর্মী। বিশ্বের নানা দেশে পথের পাশেই পাওয়া এমন খাবারগুলো এখানে পাওয়া যাবে। এখানে ৩৩ ধরনের খাবার ও ৪৩ ধরনের পানীয় পাওয়া যাবে। এখানকার শেফদের রয়েছে পাঁচতারা হোটেলে কাজ করার অভিজ্ঞতা। চিকেন চিজ বার্গার, বারবিকিউ স্যামন, সুশি, স্যান্ডউইচ ইত্যাদি এখানে আছে। সপ্তাহে ছয় দিন এখানে গানের আসর বসে। একেক দিন থাকবে একেক রকম পরিবেশন। যেমন: কোনো দিন একজন শিল্পী বিশ্বখ্যাত কোনো ব্যান্ডের গান পরিবেশন করবেন, কোনো দিন থাকবে দেশি আন্ডারগ্র্যাউন্ড ব্যান্ডের পরিবেশনা, শুক্রবার থাকবে মূলধারার জনপ্রিয় কোনো ব্যান্ডের পরিবেশনা।