নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষের সাজনববর্ষের সাজে ফারজানা শাকিলস মেকওভার সেলুন লিমিটেডে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। আগামী ৭ এপ্রিল থেকে ৯৯৯ টাকায় পাওয়া যাবে পুরো একটি মেকওভার। এতে ফ্রন্ট সেটিংসহ ব্লো-ড্রাই, সাধারণ হেয়ার বান, হাল্কা মেকআপ এবং শাড়ি পরানো। এ ছাড়াও ৫০০ টাকায় পাওয়া যাবে চোখের মেকআপ এবং সাধারণভাবে বেণি অথবা হেয়ার বান করার সুযোগ। লুঙ্গির বিক্রয়কেন্দ্র চালু১৮ মার্চ রাজ টেক্সটাইল ‘রাজ লুঙ্গি বিক্রয়কেন্দ্র’ চালু করেছে ঢাকার রাইফেল স্কয়ারে। এর দ্বিতীয় বিক্রয়কেন্দ্রটি ২৫ মার্চ মৌচাক মার্কেটে উদ্বোধন করা হয়। বিক্রয়কেন্দ্র দুটির উদ্বোধন করেন রাজ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন রাজ টেক্সটাইলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পরিচালক শোয়েব ইসলাম I এসআরকে ইনফেন্টির সিইও শিপলু রহমান খান। এই বিক্রয়কেন্দ্রে ৩৫০ থেকে এক হাজার ২৫০ টাকায় লুঙ্গি পাওয়া যাবে।গরমে পর্দার শোভাকাপড় প্রস্তুতকারক ও পাইকারি বিক্রয়ের প্রতিষ্ঠান এ হাকিম ট্রেডার্স বৈশাখ উপলক্ষে তৈরি করেছে নতুন পর্দা, সোফা ও গাড়ির সিটকভার। বৈশাখী সংগ্রহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্বর্ণলতা, চার্মিং, বাসিতা স্টাইল, কনিতা, রাবিতা স্টাইল, মুকুট ইত্যাদি।বৈশাখের প্রদর্শনীবাংলা নববর্ষ সামনে রেখে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন আয়োজন করছে বৈশাখী মেলার। আগামী ১ ও ২ এপ্রিল ধানমন্ডি দৃক গ্যালারিতে মেলা বসবে। ৩৭০ জন ছাত্রছাত্রীর তৈরি করা পোশাক ছাড়াও গৃহসজ্জার আসবাব তুলে ধরা হবে এখানে। এ ছাড়া পাওয়া যাবে ইকেবানা ও বিভিন্ন প্রজাতির বনসাই। বৈশাখী আয়োজনবাংলা নববর্ষ উপলক্ষে ঢাকার উত্তরার উত্তরাঙ্গান বুটিক এনেছে নতুন পোশাক। নতুন আসা এ পোশাকগুলোর মধ্যে রয়েছে লাল-সবুজ শাড়ি, সালোয়ার-কামিজ, আঙরাখা ফতুয়া, ছেলেদের ফতুয়া, শার্ট, পাঞ্জাবি ও কুর্তা।অভিনয়ে প্রশিক্ষণঅভিনয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘নাদ’-এ ভর্তি চলছে। টেলিভিশন ও সিনেমার উপযোগী দুটি কোর্সেই প্রশিক্ষণার্থী নেওয়া হচ্ছে। যোগাযোগ: ০১৭১১৩৪৮৩৮৬।রেস্তরাঁয় মোগল খাবারঢাকার কুটুমবাড়ি রেস্তরাঁ এবার নিয়ে এসেছে মোগল খাবার। মোগল খাবারের মধ্যে রয়েছে- ইরানি বিরিয়ানি (বিফ এবং চিকেন), দিল্লিকা খিচুুড়ি, দিল্লিকা তেহারি এবং মোরগ পোলাও। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব খাবার পাওয়া যাবে। লালমাটিয়ার ব্লক-এফে (লালমাটিয়া মহিলা কলেজের উল্টোদিকে) অবস্থিত এই রেস্তরাঁয় এ ছাড়াও গ্রামীণ পরিবেশে লোকজ খাবার, বারবিকিউ, চীনা খাবার, ফাস্ট ফুড ও চা-কফির ব্যবস্থা আছে। বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণএনআর ক্র্যাফট ইনস্টিটিউশনে রান্না, হস্তশিল্প ও ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্বল্প ও দীর্ঘ মেয়াদের কোর্সে ভর্তি হওয়া যাবে। যোগাযোগ: ০১৯১৫৭৫৮৩৮২।সম্পাদনার কর্মশালা‘সম্পাদনা’ আয়োজিত পুস্তক সম্পাদনা ও প্রকাশনাবিষয়ক তৃতীয় কর্মশালায় অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন চলছে। নিবন্ধনের শেষ তারিখ ৩১ মার্চ। আগামী ২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় পুস্তক সম্পাদনার বিষয়গত, পদ্ধতিগত ও পরিধিগত আন্তর্জাতিক ধারণা নিয়ে কাজ করা হবে। ফরম পাওয়া যাচ্ছে: প্যাপিরাস (আজিজ সুপার মার্কেট, শাহবাগ), সংহতি বইঘর, চর্চা (কনকর্ড এম্পোরিয়াম, কাঁটাবন) এবং থিয়েটার কর্নারে (বেইলি রোড)। গরমে পোলো শার্টফ্যাশন হাউস রিচম্যান এনেছে নতুন নকশার পোলো শার্ট। সুতি কাপড়ে তৈরি এসব পোলো শার্টে রঙের ক্ষেত্রেও আনা হয়েছে বৈচিত্র্য। পাওয়া যাবে ঢাকায় রিচম্যানের বিভিন্ন শাখায়।