নোটিশ বোর্ড
বই উৎসবঢাকার শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারে চলছে বই উৎসব। অ্যাডর্ন পাবলিকেশন্স আয়োজিত এ উৎসব চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উৎসবে বই কেনা যাবে বিশেষ ছাড়ে।কেনাকাটায় ছাড়ঢাকার কারওয়ান বাজারে কারুপল্লীতে দেওয়া হচ্ছে ছাড়। ১৩ এপ্রিল পর্যন্ত এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শিশুদের পোশাক ও ঘর সাজানোর সামগ্রীর কেনাকাটায় ছাড় পাওয়া যাবে।চিত্রাঙ্কন কর্মশালাশিল্পী মাসুমা খানের পরিচালনায় সাত থেকে ১৮ বছর বয়সীদের জন্য তিন মাসব্যাপী চিত্রাঙ্কন কর্মশালার আয়োজন করা হয়েছে। এ জন্য ৮ ও ১৫ এপ্রিল দুই দিন ঢাকার ধানমন্ডির সাউথব্রিজ স্কুলে ভর্তি নেওয়া হবে। সময় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।বিছানার চাদরের প্রদর্শনী৭ থেকে ৯ এপ্রিল ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে বিছানার চাদরের প্রদর্শনী। নাসিমা’স ক্রিয়েশন আয়োজিত এ প্রদর্শনীতে মেয়েদের পোশাকও থাকবে। কাজের জন্য প্রশিক্ষণঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। এখানে কাচ সাজানো, ইন্টেরিয়র ডিজাইন, সিরামিক, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ চলছে। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪। পোশাক প্রদর্শনীঢাকার মোহম্মদপুরে কনক ড্রেস কালেকশনে চলছে বৈশাখী পোশাকের প্রদর্শনী। এখানে শাড়ি, সালোয়ার কামিজ, ওড়না ইত্যাদি পাওয়া যাচ্ছে।