নোটিশ বোর্ড
সৌন্দর্যচর্চায় ছাড়ঢাকার আজিমপুরে মেয়েদের রূপচর্চার কেন্দ্র জাস্ট লুক বিউটি কনসেপ্ট দিচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ ছাড়। চুল কাটা, রং করা, ম্যানিকিউর, পেডিকিউর, ম্যাসাজ, ফেসিয়াল, পার্টি সাজ—সব ধরনের সেবায় এক সপ্তাহ এই ছাড় পাওয়া যাবে। বৈশাখে বাঙালি খাবারঢাকার র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেল বাঙালি খাবার পরিবেশনের মাধ্যমে উদ্যাপন করবে বাংলা নববর্ষ। দুপুর ও রাতের খাবারের তালিকায় বিভিন্ন ধরনের ভর্তার পাশাপাশি মাছ, ভুনা খিচুড়ি, সালাদ, রাইতা, দেশীয় আচারসহ মিষ্টিমুখ করার আয়োজন থাকবে। যোগাযোগ: ৮৭৫৪৫৫৫। চুল রিবন্ডিংয়ে ছাড় ঢাকায় ধানমন্ডির হারমনি স্পা দিচ্ছে রিবন্ডিংয়ের ওপর বিশেষ ছাড়। এ ছাড় চলবে ২০ এপ্রিল পর্যন্ত। ফোন: ৯১৪০৬১১। বৈশাখে মুখরোচক খাবার১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত হোটেল দ্য ওয়েস্টিনে চলবে বৈশাখী উৎসব। পান্তা-ইলিশ থেকে শুরু করে বিভিন্ন রকমের ভর্তা, চিংড়ির মালাইকারি, মোরগ-পোলাওসহ শতাধিক মুখরোচক খাবার খাওয়া যাবে বুফে এবং পুলসাইড রেস্টুরেন্টে। ১৪ এপ্রিল সারা দিন চলবে মেলা।বৈশাখের আয়োজনবর্ষবরণ উপলক্ষে ঢাকা রিজেন্সিতে সকাল থেকেই চলবে নানা আয়োজন। ১৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্তোরাঁয় চলবে এ উৎসব। ৩ বৈশাখ পর্যন্ত দুপুরে ও রাতে মুখরোচক খাবারের পাশাপাশি থাকছে নানা ধরনের বাঙালি খাবার। ভাগ্যগণক টিয়াপাখি, সংগীতানুষ্ঠানের পাশাপাশি বাচ্চাদের জন্য দিনভর থাকবে বাংলা কার্টুন।বৈশাখ আয়োজনযশোরের ফ্যাশন হাউস ‘সুইসুতায়’ করা হয়েছে বৈশাখের বিশেষ আয়োজন। ছেলেদের টি-শার্ট, ফতুয়া, খাটো পাঞ্জাবি, মেয়েদের ফতুয়া, কামিজসহ বিভিন্ন পোশাক তৈরি করা হয়েছে। ফোন: ০১৯১২৬০১০৪১।ত্বকচর্চার প্যাকেজঢাকার বনানীতে স্কিন সল্যুশন বিউটি স্যালন বৈশাখ উপলক্ষে সৌন্দর্যসেবায় দিচ্ছে চারটি বিশেষ প্যাকেজ। এক হাজার থেকে পাঁচ হাজার টাকায় ফেসিয়াল, অয়েল ম্যাসাজ, পেডিকিউর, ম্যানিকিউর, ওয়াক্স প্রভৃতি করানো যাবে। ফোন: ০১৭১১১৬৩৪৮৫।বৈশাখী প্রদর্শনীইন্টেরিয়র প্রতিষ্ঠান অন্দরসজ্জার আয়োজনে ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দৃক গ্যালারিতে চলবে বৈশাখী প্রদর্শনী। এতে হ্যান্ডপেইন্টের কাজ করা বিভিন্ন পটারি তুলে ধরা হবে। ছেলেদের সৌন্দর্য চর্চায় ছাড়ছেলেদের সৌন্দর্যচর্চার কেন্দ্র মেনস্ কেয়ার সেলুনের দুটি শাখাতেই বাংলা নববর্ষ উপলক্ষে যেকোনো প্যাকেজের ওপর বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। গ্রীষ্মে ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে মেনস্ কেয়ার প্রযুক্তিভিত্তিক বিশেষ সেবাও দিচ্ছে। যোগাযোগ: ০১৭২৭৩৩১১২১।উৎসবের পোশাকঢাকায় ফ্যাশন হাউস ড্রেস লাইন এনেছে উৎসবের বর্ণিল পোশাক। লাল ও সাদা রং প্রাধান্য দিয়ে পোশাকগুলো তৈরি করা হয়েছে।