নোটিশ বোর্ড
ছয় বছর পূর্তিতে দেশালচারপাশে ঢোল, দোতারা, মন্দিরা আর বাঁশির মূর্ছনা। মঞ্চে জ্বলল মঙ্গলপ্রদীপ। ঢাকার বসুন্ধরা সিটির দেশীদশ প্রাঙ্গণে ১০ এপ্রিল এভাবেই ফ্যাশন হাউস দেশালের ছয় বছর পূর্তির আনন্দ আয়োজন উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় পাবনা অঞ্চলের তাঁতি ও গাইয়ে এম এ হানজালা ও তাঁর দলের পরিবেশনা। ‘ভাদর মাসে কাটিলাম সুতা, আশ্বিন মাসে পয়লাতে...বাড়ির কাছে তাঁতিয়া ভাই রে শাড়িখান বুইনা দে’। এই গান দিয়ে শুরু করেন তিনি। এরপর চলে নৌকাবাইচ, বিয়ের গান পরিবেশন। ২০০৫ সালে আজিজ সুপার মার্কেটে দেশালের যাত্রা শুরু হয়। দেশালের অন্যতম স্বত্বাধিকারী কনক আদিত্য বলেন, ‘সময়ের সঙ্গে মিলিয়ে দেশালের পোশাকের নকশায় পরিবর্তন আনা হয়েছে। আগামী দিনেও এটি অব্যাহত থাকবে।’ বিন্নিখই, চিনির মটকা, কদমা ও হাওয়াই মিঠাই দিয়ে অতিথিদের অ্যাপায়ন করা হয়। শিশুদের বিনোদনকেন্দ্রচার দেয়ালের মধ্যেই ছোট ছোট রাইড। ইলেকট্রিক ট্রেন, ড্যান্সিং কার, ম্যারিগো রাউন্ড, বল হাউসসহ আরও কত কি! পাশাপাশি রয়েছে ওদের খাওয়ার ব্যবস্থা। উত্তরার ফানপার্কে গেলেই আপনি তা দেখতে পাবেন। পুরোপুরি শিশুদের জন্য তৈরি হয়েছে এই ইনডোর পার্কটি। এক থেকে সাত বছর বয়সী শিশুদের উপযোগী করে তৈরি করা হয়েছে এই রাইডগুলো। মাত্র ২০ টাকা দিয়ে টিকিট কিনে শিশুরা এসব রাইডে চড়তে পারবে। জানান ফানপার্কের স্বত্বাধিকারী আমিনা আখতার ও সামিয়া জেসমিন চৌধুরী।প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে পার্কটি। সপ্তাহের অন্যান্য দিন দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে। যোগাযোগ: বাড়ি-৩১, রাস্তা-২, সেক্টর-৫, উত্তরা।রেস্তোরাঁয় মোগল খাবারঢাকার লালমাটিয়ার ব্লক এফের কুটুমবাড়ি রেস্তোরাঁয় এসেছে মোগল খাবার। এসবের মধ্যে আছে ইরানি বিরিয়ানি, দিল্লিকা খিচুড়ি, দিল্লিকা তেহারি ও মোরগ পোলাও। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব খাবার পাওয়া যায়। এ ছাড়া লোকজ খাবার, বারবিকিউ, চীনা খাবার, ফাস্টফুড ইত্যাদির ব্যবস্থাও আছে এখানে। ফোন: ০১১৯৫৩৮১৬৩০। আসবাব কেনায় ছাড়আকতার ফার্নিশার্স লিমিটেড দিচ্ছে বিশেষ ছাড়। বৈশাখ মাসজুড়ে তাদের শাখাগুলো থেকে বিশেষ ছাড়ে আসবাব কেনা যাবে। এখানে সোফা সেট, আলমিরা, খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিলসহ যাবতীয় আসবাবপত্র পাওয়া যাবে।