নোটিশ বোর্ড
বইমেলাআজ শুরু হচ্ছে শুদ্ধস্বর প্রকাশনী আয়োজিত একক বইমেলা। ঢাকার শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের সুফিয়া কামাল মিলনায়তনে পাঁচ দিন এই বইমেলা চলবে। আজ বিকেলে বইমেলা উদ্বোধন করবেন শুদ্ধস্বর প্রকাশিত বইয়ের নারী লেখকেরা।ছবি তোলায় ছাড় ওয়েডিং ডায়েরি দিচ্ছে গ্রাহকদের জন্য সদস্য হওয়ার সুবিধা। বিভিন্ন মেয়াদে সদস্যকার্ড কিনে এখান থেকে ছাড় পাওয়া যাবে। বিয়ের ছবি তোলাসহ নানা অয়োজন করে ওয়েডিং ডায়েরি। ফোন: ০১৯৭৯৯৯৩৩৩০।সৌন্দর্যচর্চায় ছাড়মা দিবসে ঢাকার বনানীতে রেড বিউটি স্যালন দিচ্ছে সৌন্দর্যচর্চায় বিশেষ সুযোগ। ২০ মে পর্যন্ত এখানে ফেসিয়াল করালে পাওয়া যাবে মায়ের জন্য বিনা মূল্যে ফেসিয়াল করার সুযোগ। এ ছাড়া চাকরিজীবীদের জন্য থাকছে বিশেষ প্যাকেজ। এক হাজার ৫০০ টাকায় মেয়েরা পাবেন ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর, অয়েল ম্যাসাজ, থ্রেডিংয়ের সুবিধা। একই দামে ছেলেদের জন্য থাকছে ফেসিয়াল, শেভ, অয়েল ম্যাসাজ ও ব্যাক ম্যাসাজ। এ জন্য অফিসের পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ফোন: ০১৭১৪১১৮৬২৯।থাই খাবার উৎসবঢাকার গুলশানে হোটেল দ্য ওয়েস্টিন ঢাকায় চলছে থাই খাবার উৎসব। ‘টেস্ট অব থাইল্যান্ড’ শিরোনামে এ উৎসব চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ফোন: ৯৮৯১৯৮৮।আসবাব কেনায় ছাড়নতুন বাংলা বছরে ব্রাদার্স ফার্নিচার দিচ্ছে আসবাব কেনায় ছাড়। তাদের সব শাখায় বৈশাখ মাসজুড়ে পাওয়া যাবে এ ছাড়। এখানে নতুন নকশার নানা আসবাব আনা হয়েছে।বিয়ের আয়োজনবিয়ের নানা আয়োজনে সাহায্য নিতে পারেন ওয়েডলকের। বিয়ের ডালা সাজানো, ছবি তোলা, মেকআপ, সংগীত প্রভৃতি নানা কিছুর আয়োজন করে দেবে তারা। ফোন: ০১৬৭৫৪৯৩০৭৪।বানিয়ে নিন শার্টবাজারের কেনা শার্ট ঠিকমতো ফিট না হলেও চিন্তা নেই। শার্ট গ্যালারি থেকে নিজের মাপমতো বানিয়ে নিতে পারেন শার্ট। ঢাকার গুলশান পিংক সিটিতে ও নিউ এলিফ্যান্ট রোডে তাদের শাখা থেকে কিনতে পারবেন শার্টের কাপড়ও। গরমে সাদা রঙের নানা রকম শার্টের কাপড় এনেছে তারা।বনসাই তৈরি শেখা১৩ মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনসাই সোসাইটির আয়োজনে বনসাই তৈরি প্রশিক্ষণ কর্মশালা। এ জন্য নিবন্ধন চলছে। ফোন: ০১৭১১৮১০২৬২।যন্ত্রে রঙের ছোঁয়াআপনার ল্যাপটপ, মোবাইল ফোন, ক্যামেরা প্রভৃতি যন্ত্র এখন নানা রঙে বর্ণিল করে তুলতে পারবেন। নানা লোকজ মোটিফ, যেমন— মুখোশ, পাখা প্রভৃতি দিয়ে জিমাস্ক তৈরি করে দেবে যন্ত্রের আবরণ। ঢাকার বসুন্ধরা সিটি, ধানমন্ডির রাইফেলস স্কয়ার, গুলশানের পিংক সিটি, কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি ও বনানীর আওয়াল সেন্টারে আছে জিমাস্কের স্টল। নানা বিষয়ে প্রশিক্ষণঢাকার ধানমন্ডিতে মেয়েদের জন্য নানা বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করেছে গৃহসুখন। এখানে পোশাক তৈরি, সৌন্দর্যচর্চা, ঘর সাজানো, রান্না, খাবার সংরক্ষণ প্রভৃতি শেখা যাবে। বিভিন্ন কোর্সে এখন পাবেন বিশেষ ছাড়ে ভর্তির সুযোগ। ফোন: ০১৭২০৬৭৬০৮০।