নোটিশ বোর্ড
পোশাক প্রদর্শনীঢাকার বসুন্ধরা সিটির লেভেল-৪-এ নিত্য উপহারে চলছে প্রদর্শনী ‘প্রাণের মানুষ’। এই প্রাণের মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রদর্শনীতে আছে শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট। তবে শিশুদের জন্য আয়োজনটা যেন কিছুটা আলাদা—‘খাপছাড়া’ শীর্ষক টি-শার্টের প্রদর্শনী। ‘ভূত হয়ে দেখা দিল বড়ো কোলাব্যাঙ।এক পা টেবিলে রাখে কাঁধে এক ঠ্যাং।’রবীন্দ্রনাথের এ রকম ছোট ছোট ছড়া আর আঁকা চিত্রকর্ম স্থান পেয়েছে টি-শার্টে। রবীন্দ্রনাথের আঁকা আর লেখা ব্যতিরেকে শিল্পী ধ্রুব এষ, সব্যসাচী হাজরা, নাজিব তারিক, মাহবুবুর রহমানের ডিজাইন করা টি-শার্ট স্থান পায় প্রদর্শনীতে। প্রদর্শনীর উদ্বোধন করে নাট্য ও সংস্কৃতি ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘বাঙালির রুচির পরিবর্তন করেছেন রবীন্দ্রনাথ। পোশাকে রবীন্দ্রনাথের উপস্থিতি আমাদের ভেতরে রবীন্দ্রনাথকে আরও দৃঢ়ভাবে স্থাপন করে।’ নিত্য উপহারের স্বত্বাধীকারী বাহার রহমান বলেন, ‘রবীন্দ্রনাথকে নিয়ে দ্বিতীয়বারের মতো আমাদের এই প্রদর্শনী রবীন্দ্রভাবনাকে আরও জোরালো করবে।’ প্রদর্শনী চলবে ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি ও শাহবাগে আজিজ সুপার মার্কেটে গ্যালারি নিত্য উপহারে ৩০ মে পর্যন্ত। শার্ট প্রদর্শনীগরমে ছেলেদের জন্য আরামদায়ক শার্ট এনেছে ফ্যাশন হাউস অঞ্জনস। আজ বিকেলে ঢাকার বেইলি রোডে অঞ্জনসের শাখায় এ আয়োজনের উদ্বোধন হবে। এ সময় উপস্থিত থাকবেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। সুতি, অ্যান্ডি, লিনেন কাপড়ে চেক, ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট ব্যবহার করে এই শার্টগুলো তৈরি করা হয়েছে। অঞ্জনসের সব শাখায় এগুলো পাওয়া যাবে।বগুড়ায় জুতার দোকানবগুড়ার জলেশ্বরীতলায় চালু হলো জুতার দোকান বে এম্পোরিয়ামের নতুন শাখা। ২৫ এপ্রিল উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বে গ্রুপের উপদেষ্টা মো. হারুন অর রশীদ এবং ঢাকা ব্যাংক লিমিটেড বগুড়া শাখার ভাইস প্রেসিডেন্ট মো. আবু সিনহা। এখানে ছেলেমেয়ে ও শিশুদের নানা রকম জুতা ও স্যান্ডেল পাওয়া যাবে। আলোকচিত্র কর্মশালাঢাকার এলিফ্যান্ট রোডে ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউটের আয়োজনে ১২ মে থেকে শুরু হচ্ছে আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালা। তিন দিনব্যাপী এ কর্মশালায় ক্যামেরা, লেন্স, ছবি এডিট করা ইত্যাদি বিষয়ে ধারণা দেওয়া হবে। ফোন: ০১৮১৯২৮৫৫৮৪।মডেলদের জন্য কর্মশালাপ্যাট্রিয়ট বাংলাদেশের আয়োজনে ১৫ মে থেকে শুরু হচ্ছে মডেলদের জন্য তিন মাসব্যাপী কর্মশালা। মডেল ও কোরিওগ্রাফাররা এতে প্রশিক্ষণ দেবেন। এতে অংশ নিতে ১৩ মের মধ্যে ফরম সংগ্রহ করে নিবন্ধন করতে হবে। ফোন: ০১৯১১৮৩৪২৬০।লবস্টারের নানা খাবারঢাকার গুলশানে হোটেল দি ওয়েস্টিন ঢাকার প্রেগো রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে লবস্টারে তৈরি নানা খাবার। খোলা রান্নাঘরের পাশেই খেতে খেতে উপভোগ করা যাবে গান। এ ছাড়া চাইলে শেফের কাছ থেকেও জেনে নিতে পারবেন রন্ধনপ্রণালি সম্পর্কে। এ আয়োজন চলবে মে মাসজুড়ে। কেনাকাটায় ছাড়ফ্যাশন হাউস একস্ট্যাসি দিচ্ছে কেনাকাটায় ছাড়। মে মাসজুড়ে ঢাকার বসুন্ধরা সিটি, বনানী, গুলশান, উত্তরা, বেইলি রোড, মিরপুর, চট্টগ্রাম ও বগুড়ায় একস্ট্যাসির শাখায় এ ছাড় চলবে। এখানে ছেলে ও মেয়েদের শার্ট, গেঞ্জি, প্যান্ট ইত্যাদি পোশাক পাওয়া যাবে।পোশাক প্রদর্শনীরবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মদিন উপলক্ষে ফ্যাশন হাউস প্রচ্ছদ আয়োজন করেছে ‘ঐ মহামানব আসে’ শিরোনামে এক পোশাক প্রদর্শনীর। ৪ মে শুরু হওয়া এ প্রদর্শনীর উদ্বোধন করেন কথাশিল্পী ইমদাদুল হক মিলন। প্রদর্শনীর আজ শেষ দিন। প্রচ্ছদের স্বত্বাধিকারী রবিন আহসান বলেন, ‘তরুণ ছেলেমেয়েরা নতুনভাবে কবিগুরুকে অনুভব করে। তাই আমাদের এই প্রয়াস।’ কবির চিঠি, কবিতা, গানের কথা, স্কেচ এবং তাঁর বিভিন্ন ছবির ব্যবহারে নকশা করা হয়েছে টি-শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, টপস ইত্যাদিতে। প্রদর্শনী উপলক্ষে প্রতিটি পোশাক কিনলে পাওয়া যাবে কবির একটি পোস্টার।পেশাদারি কোর্সরেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনে সৃজনশীল বিষয়ে বিভিন্ন পেশাদারি কোর্সে ভর্তি চলছে। কোর্সগুলোর মধ্যে আছে ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, বনসাই, ইকেবানা, অটোক্যাড ইত্যাদি।যোগাযোগ: ০১৭১১১৪০০০০।