নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানওয়েতে ফ্যাশন শোফ্যাশন হাউস নগরদোলা আয়োজিত মডেল হান্ট ২০১১-এর সেরা মডেলদের নিয়ে হয়ে গেল ছবি তোলা ও ফ্যাশন শোর আয়োজন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অনুষ্ঠিত হয় এই ফ্যাশন শো। গরমের পোশাকগরমে ফ্যাশন হাউস মেনজ ক্লাব এনেছে নতুন নকশার শার্ট। খাটো হাতার আরামদায়ক এসব শার্টে ব্যবহার করা হয়েছে ফুলেল নকশা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে মেনজ ক্লাবের সব শাখায় পাওয়া যাবে।চুল কাটায় ছাড়ফারজানা শাকিল’স মেকওভার স্যালন দিচ্ছে চুল কাটায় ছাড়। ১৯ মে পর্যন্ত ঢাকার গুলশান ও ধানমন্ডিতে তাদের শাখায় এই ছাড় পাওয়া যাবে। ফোন: ৯১১৬০৫৭।কেনাকাটায় ছাড়৫ জুন পর্যন্ত ফ্যাশন হাউস নিত্য উপহার দেবে কেনাকাটায় ছাড়। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও আজিজ সুপার মার্কেটে তাদের সব শাখাতেই ছাড় চলবে।ইকেবানা প্রশিক্ষণকৃত্রিম ফুল তৈরি, সাজানো, ইকেবানা ও বনসাই প্রশিক্ষণ চলছে ঢাকার বল্লরীতে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শাহীনুর মাসুদ জানান, দেশি উপাদান ব্যবহার করে তৈরি করা যাবে এসব সামগ্রী। ফোন: ০১৮১৭০৪৭৪৪৩।বর্ষপূর্তির আয়োজনশিশু পোশাকের ফ্যাশন হাউস শৈশবের এক বছর পূর্ণ হলো ৬ মে। বর্ষপূর্তির দিনে বিশ্ব মা দিবসের আগে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি। আয়োজনের মধ্যমণি ছিলেন ১২ জন অটিস্টিক শিশু ও তাদের মায়েরা। এর আগে, গত বছরের ডিসেম্বরে, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ওই ১২ জন শিশুর আঁকা চিত্রকর্ম দিয়ে তৈরি ছোটদের পোশাক বাজারে এনেছিল ‘শৈশব’। ৬ মের আয়োজনে তাদের ওই কাজের সম্মানী হস্তান্তর করা হয়।ওদের হাতে সম্মানী ও মায়েদের জন্য বিশেষ উপহার তুলে দিতে অতিথি হয়ে এসেছিলেন শিল্পী সবিহ্-উল আলম, জাদুশিল্পী জুয়েল আইচ, বিপাশা আইচ, চিকিৎসক রওনক হাফিজ, সাইদ মিলকী ও সংবাদ পাঠক ফারাহ শারমিন।শৈশবের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা ফারুক বললেন, ‘কে না জানেন, বিশেষ শিশুদের জন্য মায়েরা কতটা ত্যাগ স্বীকার করেন। মায়েদের জন্যও ছিল তাঁদের সন্তানদের আঁকা চিত্রকর্ম দিয়ে অলংকৃত শাড়ি।’বিয়ের আয়োজনেবিয়ের নানা আয়োজন করে দিচ্ছে মোমেন্টস। গায়েহলুদের মঞ্চ তৈরি, ডালা সাজানো, বিয়ের নানা আয়োজনে তাদের সাহায্য নিতে পারেন। ফোন: ০১৭১৪১৩৪৫১২।শরীরচর্চার নানা আয়োজনঢাকার গুলশানে চালু হলো ভিএলসিসি। এখানে শরীরচর্চার নানা আয়োজন থাকছে। উদ্বোধনী দিনে এসেছিলেন অভিনয়শিল্পী জয়া আহসান এবং মডেল নোবেল। ভিএলসিসিতে রূপচর্চার প্রায় সব সেবাই থাকছে। এছাড়াও পুষ্টিবিদ, শরীরচর্চাবিদ, চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে এখান থেকে। সদস্যকার্ডের সুবিধারেড বিউটি স্যালন দিচ্ছে সদস্য হওয়ার সুবিধা। মে মাসজুড়ে কোনো বাড়তি খরচ ছাড়াই এখানকার সদস্য হওয়া যাবে। আর এ মাসেই শেষ হবে রেডের করপোরেট প্যাকেজ। এতে দুই হাজার ৫০০ টাকার কাজ নেওয়া যাবে এক হাজার ৫০০ টাকায়। ফোন: ০১৭১৪১১৮৬২৯।সিলেটে খাবারের দোকানগত ৪ ফেব্রুয়ারি সিলেটের নয়া সড়কে চালু হয়েছে খাবারের দোকান চিকেন হাট। এখানে পাওয়া যায় ফ্রায়েড চিকেন, চিকেন উইংস, চিকেন ললিপপ, হটচিজ বল, ডিলাক্স বার্গার, তন্দুরী চিকেন কাবাব ও চাওমিন। আরও পাবেন সুপ, পাস্তা, সালাদ, ফ্রেঞ্চফ্রাই, ফ্রায়েড রাইস, মিল্ক শেক, লাচ্ছি, মিক্সড জুস, ক্রিম কফি ও আইসক্রিম। চিকেন হাট খোলা থাকে প্রতিদিন বেলা ১১ থেকে রাত ১১টা পর্যন্ত। আর শুক্রবার খোলা থাকে বিকেল চারটা থেকে রাত ১১টা পর্যন্ত।‘প্রাণে রবীন্দ্রনাথ’১৩ মে বেইলি রোডে উদ্বোধন হলো ‘প্রাণে রবীন্দ্রনাথ’ শিরোনামে সাদাকালোর নতুন রূপে পথচলা। রবীন্দ্রনাথের ভাবনাকে নিত্যসঙ্গী করতে সাদাকালোর এ শাখাটি করা হলো শুধু কবিগুরুকে কেন্দ্র করেই। এর উদ্বোধন করতে রবীন্দ্রপ্রেমীদের হাতে হাতে জ্বলে ওঠে প্রদীপ। সৈয়দ শামসুল হক, রফিকুল ইসলাম, কামাল লোহানী, হাশেম খানসহ রবীন্দ্রপ্রেমীদের এক মিলনমেলা হয়ে উঠেছিল সেদিনের সকালটি। মৃদু সুরে বাজতে থাকা রবীন্দ্রসংগীতের তালে তালে চলছিল মুড়ি-মুড়কি, মিষ্টি, পাটিসাপটা পরিবেশন। সাদাকালোর প্রধান ও ডিজাইনার তাহসীনা শাহীন বলেন, ‘মানুষের সব অনুভূতির প্রকাশ রবীন্দ্রনাথের রচনায়, যা আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। তাই আমাদের সবার প্রাণের রবীন্দ্রনাথকে নিয়ে সাদাকালোর এই আয়োজন “প্রাণে রবীন্দ্রনাথ”।’এখানে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের বই, তাঁর লেখা গান, কবিতা, পঠন, তথ্যচিত্র, তাঁর লেখা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র, নাটক, নৃত্যনাট্য, গীতিনাট্য প্রভৃতির অডিও-ভিডিও সিডি; রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্ম, হাতের লেখা, সৃষ্ট চরিত্র, গান, কবিতা, ঋতুবৈচিত্র্য উপজীব্য করে তৈরি পোশাক, রাবীন্দ্রিক ঢঙে তৈরি নিত্যদিনের ব্যবহার্য গৃহসামগ্রী ও উপহারসামগ্রী।