নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের সাজের প্যাকেজবিয়ের সাজের নানা প্যাকেজ দিচ্ছে ফারজানা শাকিল’স মেকওভার স্যালন। ১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত এখান থেকে বেছে নিতে পারেন নানা প্যাকেজ। এ ছাড়া এখানে বিয়ের সাজপোশাক নিয়ে পরামর্শও দেওয়া হয়। ঢাকার ধানমন্ডি ও গুলশানে তাদের দুটি শাখাতেই এসব সুবিধা পাওয়া যাবে। ফোন: ০১৭১৩৪৫১৭৭৬।গরমে টি-শার্টগরমে আরামদায়ক টি-শার্ট এনেছে ফ্যাশন হাউস রঙ। সাদা, জলপাই, সবুজ, নীল প্রভৃতি রঙে তৈরি হয়েছে এসব টি-শার্ট। পাওয়া যাবে রঙের সব শাখায়।গরমের পোশাকঅরভিস এনেছে গরমে পরার উপযোগী পাশ্চাত্য ধাঁচের পোশাক। আছে শার্ট, টি-শার্ট, টপস, ফতুয়া ইত্যাদি। অরভিসের বসুন্ধরা সিটির শাখায় এখন চলছে ছাড়। নতুন পোশাকের দোকানঢাকার গুলশান-২-এ লেকব্রিজ হোটেলে চালু হলো নতুন পোশাকের দোকান অ্যাডিনা। এর উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন মডেল ও উপস্থাপক শারমিন লাকি। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, গয়না ও স্যান্ডেল পাওয়া যাবে।সৌন্দর্যচর্চায় ছাড়ঢাকার ধানমন্ডিতে বোমন্ড সিসিলি বিউটি পারলার দিচ্ছে সৌন্দর্যচর্চায় ছাড়। এখানে চুল রিবন্ডিং করাতে এখন ৫০ শতাংশ ছাড় চলছে। অথবা একজন আগের মূল্যে রিবন্ড করালে তাঁর সঙ্গের একজন পাবেন বিনা মূল্যে রিবন্ড করানোর সুযোগ। এ ছাড়া এখানে নখের নানা রকম নকশা করানোর সুবিধা আছে। শিশু ও ছেলেদের সৌন্দর্যচর্চার ব্যবস্থাও আছে। ফোন: ০১৯৩৭৭০৪৪৪১।কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। এখান থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট, আলোকচিত্র ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারেন। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।বলিরেখা দূর করুনত্বকের বলিরেখা দূর করতে বোটক্স পদ্ধতি নিয়ে এল কায়া স্কিন ক্লিনিক। ইনজেকশনের মাধ্যমে এটি ব্যবহার করতে হয়। ফলে ত্বকের পেশিগুলো হালকা ও মসৃণ হয়ে ওঠে। এতে ভাঁজ মুছে গিয়ে ত্বক হয়ে ওঠে লাবণ্যময়। কায়ার ধানমন্ডি ও গুলশানের দুটি শাখায় এ সুবিধা পাওয়া যাবে।যোগব্যায়াম প্রশিক্ষণমেয়েদের জন্য যোগব্যায়াম প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ইয়োগা স্পিরিট। এতে প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হারুন ও যুগ্ম সম্পাদক নাজনীন সুলতানা। ফোন: ০১৭১৪০৮৫১০৮।সিলেটে জুতার দোকানসিলেটের সুবিদবাজারে চালু হলো জুতার দোকান জেনিস। এখানে ছেলে, মেয়ে ও শিশুদের জন্য নানা জুতা-স্যান্ডেল পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে সাত দিন এখানে কেনাকাটায় রয়েছে ছাড়।পোশাকে নজরুলকবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ পোশাক এনেছে ফ্যাশন হাউস নকশা। টি-শার্ট, ফতুয়া, টপস ও পাঞ্জাবিতে নকশা করা হয়েছে কবির ছবি ও কবিতার লাইন দিয়ে। নারায়ণগঞ্জে নকশার শাখায় পাওয়া যাবে এসব পোশাক।কেনাকাটায় ছাড়পোশাকের দোকান ড্রেসলাইনে চলছে গ্রীষ্মকালীন ছাড়। এখানে সালোয়ার-কামিজ ও টপস পাওয়া যাবে। ঢাকার নিউমার্কেট ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ড্রেসলাইনের শাখায়ও এসব পোশাক পাওয়া যাবে। প্রশিক্ষণে ছাড় ঢাকার ধানমন্ডির গৃহসুখনে নানা বিষয়ে প্রশিক্ষণ চলছে। সৌন্দর্যচর্চা, পোশাক তৈরি, ঘর সাজানো ও রান্না বিষয়ে ভর্তিতে ছাড় চলছে। ফোন: ০১৭২০৬৭৬০৮০।পোশাকে ছাড়শাহবাগের আজিজ সুপার মার্কেটে মেঘ দিচ্ছে পোশাক কেনায় ছাড়। এখানে ছেলে ও মেয়েদের ফতুয়া, টি-শার্ট, পাঞ্জাবি পাওয়া যাবে। এখানে শিশুদের পোশাকও আছে।গরমের পোশাকউজ্জ্বল রং ও আরামদায়ক কাপড়ে নতুন নকশার পোশাক এনেছে ফ্যাশন হাউস কে ক্র্যাফট। ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, টাইডাই, এমব্রয়ডারি ইত্যাদি মাধ্যমে কাজ করা হয়েছে। এখানে পাওয়া যাবে শার্ট, সালোয়ার-কামিজ, শাড়ি, ফতুয়া ও শিশুদের পোশাক।ঘর সাজানোয় ছাড়ইন্টেরিয়র ডিজাইনের প্রতিষ্ঠান দখিনের জানালা দিচ্ছে ছাড়। বাড়ি ও অফিসের সজ্জা, বিয়ের আয়োজন ও হলুদের তত্ত্বে সাহায্য নিতে পারেন তাদের। ফোন: ০১৭১৬৩২২২৯৭।অনুষ্ঠানের আয়োজনবিয়ে, গায়েহলুদ, জন্মদিনসহ নানা অনুষ্ঠান আয়োজনে সাহায্য নিতে পারেন পোর্ট্রেট-এর। গান, খাবার, ছবি তোলাসহ সবকিছুরই ব্যবস্থা করে দিতে পারে তারা। ফোন: ০১৯২০৯৮৪৬৭৭।এ সময়ের পোশাকগরমে নতুন নকশার পোশাক এনেছে আলফোসি। ঢাকার বেইলি রোডে তাদের শাখায় পাওয়া যাবে ছেলে ও মেয়েদের টি-শার্ট, টপস ও প্যান্ট।