নোটিশ বোর্ড
আরামদায়ক পোশাকগরমে ছেলেদের জন্য খাটো প্যান্ট নিয়ে এল প্লাস পয়েন্ট। নানা উজ্জ্বল রঙের এসব প্যান্ট গরমে পরার জন্য বেশ আরামদায়ক। পাওয়া যাবে প্লাস পয়েন্টের সব কটি শাখায়।নতুন শাখাফ্যাশন হাউস রাংতার নতুন শাখা চালু হলো ঢাকার ধানমন্ডির অরচার্ড পয়েন্টে। এখানে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট প্রভৃতি পাওয়া যাবে।পরিবেশ দিবসের আয়োজন৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আড়ং এনেছে পরিবেশবান্ধব নানা পণ্য। মাটি, পাট, বাঁশ, বেত ইত্যাদিতে তৈরি ব্যাগ, শোপিস পাবেন এখানে। এ ছাড়া ৫ জুন এখানে কেনাকাটা করলে পাওয়া যাবে একটি ব্যাগ ও রিস্টব্যান্ড।গরমের পোশাকসাদা রঙের প্রাধান্যে গরমে পরার উপযোগী পোশাক এনেছে আবর্তন। আছে ফতুয়া, সালোয়ার কামিজ ও শিশুদের পোশাক। পাওয়া যাবে ঢাকার মালিবাগ, ধানমন্ডি, মিরপুর ও ওয়ারীতে আবর্তনের শাখায়।চিত্রাঙ্কন কর্মশালা৭ থেকে ১৮ বছর বয়সীদের জন্য তিন মাসব্যাপী চিত্রাঙ্কন কর্মশালার আয়োজন করেছেন শিল্পী মাসুমা খান। এ জন্য ভর্তি হতে হবে ৩ ও ১০ জুন ঢাকার ধানমন্ডিতে সাউথ ব্রিজ স্কুলে। ক্লাস হবে প্রতি শুক্রবার সকাল সাড়ে ১০টায়। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।নান্দনিক প্রদর্শনীঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের শিক্ষার্থীদের আয়োজনে হয়ে গেল এক প্রদর্শনী। এতে স্থান পায় তাদেরই তৈরি নানা রকম ঘর সাজানোর জিনিস। কাচের ওপর রঙিন নকশা করা গ্লাস, বাক্স ইত্যাদি নানা কিছু ছিল তাতে। এদিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সনদপত্রও দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মজিবর রহমান, শিল্পী আবদুস শাকুর শাহ, অভিনয়শিল্পী শমী কায়সার, রোকেয়া প্রাচী, আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা প্রমুখ।এখানে কাচ সাজানো, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, ইন্টেরিয়র ডিজাইন, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রভৃতি শেখানো হয়।টি-শার্টে ফেলুদাসত্যজিৎ রায়ের গোয়েন্দা চরিত্র ফেলুদাকে নিয়ে টি-শার্ট তৈরি করেছে স্বপ্নবাজ। সত্যজিৎ রায়ের করা ফেলুদার স্কেচ ব্যবহূত হয়েছে এর নকশায়। পাওয়া যাবে ঢাকার আজিজ সুপার মার্কেটে স্বপ্নবাজের শাখায়।রান্না শেখাঢাকার মিরপুরে মেয়েদের জন্য রান্না শেখানোর ব্যবস্থা করেছেন ফারহানা ইসলাম। মোগলাই, চায়নিজ, বেকারি, আইসক্রিম, হালকা খাবার, বিরিয়ানি, গায়েহলুদের খাবার, পিঠা ইত্যাদি শেখানো হবে। এক দিনে যেকোনো একটি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। ফোন: ০১৬৭৬৮২৮১৫২।নানা বিষয়ে প্রশিক্ষণঢাকার ধানমন্ডিতে অর্ঘ্য আয়োজন করেছে নানা বিষয়ে প্রশিক্ষণ। এখানে রান্না ও হাতের কাজের প্রশিক্ষণ দেবেন রান্নাবিদ সিতারা ফিরদৌস। এ ছাড়া আলোকচিত্র প্রশিক্ষণের ব্যবস্থাও আছে। ফোন: ০১৮১৭৫৪০৫৩৪।কেনাকাটায় ছাড়ঢাকার গুলশানে দর্জি বুটিক দিচ্ছে পোশাক কেনায় ছাড়। জুন মাসব্যাপী এ ছাড় চলবে। এখানে মেয়েদের সালোয়ার-কামিজ পাওয়া যাবে। ফোন: ০১৯১১৬২৩৬৩৬।এই ঋতুর পোশাকগরমে আরামদায়ক পোশাক এনেছে এম ক্র্যাফট। সুতি কাপড়ে হালকা রঙে তৈরি হয়েছে এসব পোশাক। আছে সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া ও শিশুদের পোশাক।তরুণদের জন্য প্রশিক্ষণএ বছর এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের জন্য নানা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন।