নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক কেনায় ছাড়ফ্যাশন হাউস রঙ দিচ্ছে পোশাক কেনায় ছাড়। ঢাকার রাইফেলস স্কয়ারে রঙের শাখায় এ সুবিধা পাওয়া যাবে। ১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে।গ্রীষ্মকালীন ছাড়ফ্যাশন হাউস নগরদোলায় ১৫ জুন পর্যন্ত চলবে গ্রীষ্মকালীন ছাড়। নগরদোলার ধানমন্ডি ও বনানীর শাখায় সবগুলো পণ্যেই এ ছাড় চলবে।সৌন্দর্যচর্চা প্রশিক্ষণ‘নারীদের আত্মোন্নয়নের জন্য তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। তাহলে সমাজের উন্নয়ন হবে। নারীরা নিজের মতো করে বাঁচতে পারবে।’ বলেন এপিক ইনস্টিটিউটের প্রধান নির্বাহী রাহিমা সুলতানা। এপিক ইনস্টিটিউট ও যুব উন্নয়ন অধিদপ্তর সম্মিলিতভাবে সৌন্দর্যচর্চাবিষয়ক ব্যবহারিক কোর্সের আয়োজন করেছে। যুব উন্নয়নের ২০ জন নারীকে এ ইনস্টিটিউটে প্রশিক্ষণ করানো হবে। এর উদ্বোধনী দিনে তিনি এসব কথা বলেন। ঢাকার ধানমন্ডিতে এপিক ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজিজুর রহমান।কেনাকাটায় ছাড়২০ জুন পর্যন্ত ফ্যাশন হাউস অন্যমেলার সবগুলো শাখায় চলবে ছাড়। এখানে পাওয়া যাবে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শিশুদের পোশাক ইত্যাদি। বাবা দিবসের আয়োজনজুন মাসের তৃতীয় রোববার পালন হবে বাবা দিবস। এ উপলক্ষে নতুন নকশার পোশাক এনেছে এম ক্র্যাফট। সুতি কাপড়ে তৈরি হয়েছে পাঞ্জাবি, টি-শার্ট ও ফতুয়া।নানা বিষয়ে প্রশিক্ষণএ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে এমন শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণে ছাড় দিচ্ছে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন। এখানে ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ইকেবানা, বনসাই ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। ফোন: ০১৭১১১৪০০০০।নতুন পোশাকের দোকানলাল, নীল, হলুদ বেলুনে যতটা সুসজ্জিত ছিল নতুন কক্ষটি, তার চেয়ে বেশি রঙিন ছিল থরে থরে সাজানো পোশাকগুলো।২৭ মে ঢাকার ধানমন্ডির প্লাজা এআরে যাত্রা শুরু করে ফ্যাশন হাউস ফাইবার’স। উদ্বোধন করেন অভিনয়শিল্পী আজিজুল হাকিম, তাঁর স্ত্রী জিনাত হাকিম এবং ফাইবার’স-এর চেয়ারম্যান মাহতাব উদ্দীন আহম্মেদ চৌধুরী। ফাইবার’স-এর পোশাকগুলোর কাটিংয়ে প্রাধান্য পেয়েছে ইউরোপীয় স্টাইল।মাহতাব উদ্দীন আহম্মেদ চৌধুরী বলেন, ‘পোশাকশিল্পে এগিয়ে গেছে আমাদের দেশ। অথচ বেশির ভাগ পোশাকই তৈরির পর রপ্তানি করা হয় দেশের বাইরে। আমাদের দেশের তরুণ প্রজন্মকে সেসব পোশাক উপহার দেওয়ার জন্যই পোশাক ডিজাইন ও প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফারদার মোর এন্টারপ্রাইজের প্রথম এই শাখার যাত্রা।’ এখানে ছেলে-মেয়ে উভয়ের সব ধরনের নিটওয়্যার পোশাক পাওয়া যাচ্ছে। আছে নানা রকম টি-শার্ট। গ্রীষ্ম, বর্ষা ও বসন্তকালীন পোশাকের এই সমাহারটা আপনিও একবার ঘুরে দেখে আসতে পারেন। ওজন কমাতে কফিওজন কমাতে কার্যকরী ভেষজ কফি নিয়ে এল মেরিকো ইন্টারন্যাশনাল। যুক্তরাষ্ট্র থেকে লেপটিন ব্র্যান্ডের এ কফি আমদানি করা হয়। ফোন: ০১৭৪৮৯৮৮৪২৩।ফ্যাশন হাউসের শাখাঢাকার উত্তরা ৩ নম্বর সেক্টরে ট্রপিক্যাল আলাউদ্দিন সেন্টারে চালু হলো ছেলেদের ফ্যাশন হাউস লুবনান ও রিচম্যানের নতুন শাখা। এদিন উপস্থিত ছিলেন মডেল নোবেল। এখানে শেরওয়ানি, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, প্যান্ট ইত্যাদি পাওয়া যাবে।সৌন্দর্যচর্চার প্যাকেজঢাকার সাত মসজিদ রোডে র্যাংগস নীলু টাওয়ারে বোমন্ড সিসিলি বিউটি পারলার দিচ্ছে সৌন্দর্যচর্চার বিশেষ প্যাকেজ। এখানে বিয়ের সাজ করালেই তিনজনের পার্টি মেকআপ করানো যাবে বিনা মূল্যে। এ ছাড়া রিবন্ডিংয়ে চলছে ৫০ শতাংশ মূল্যছাড়। এখানে ছেলে ও শিশুদের জন্য আলাদাভাবে সৌন্দর্যচর্চা করানোর সুবিধা আছে। ফোন: ০১৯৩৭৭০৪৪৪১।বিয়ের সাজের প্যাকেজফারজানা শাকিলস মেকওভার স্যালন দিচ্ছে বিয়ের সাজের নানা প্যাকেজ। ৩১ জুলাই পর্যন্ত এখান থেকে বেছে নিতে পারবেন আপনার পছন্দসই সাজের প্যাকেজ। এ ছাড়া এখানে বিয়ের সাজপোশাক নিয়ে পরামর্শ দেওয়া হয়। ফোন: ০১৭১৩৪৫১৭৭৬।